Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice শনি, জুন 6, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » গভীর সমুদ্রের রহস্যে প্রথমবার ক্যামেরায় জীবন্ত কোলোসাল স্কুইড
    আন্তর্জাতিক

    গভীর সমুদ্রের রহস্যে প্রথমবার ক্যামেরায় জীবন্ত কোলোসাল স্কুইড

    এফ. আর. ইমরানএপ্রিল 24, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    দক্ষিণ আটলান্টিকের গভীরে কলোসাল স্কুইড। প্রথমবার প্রাণীটিকে জীবন্ত অবস্থায় দেখা গেল। ছবি: সিএনএন
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    দীর্ঘদিনের রহস্যের অবসান ঘটিয়ে বিজ্ঞানীরা প্রথমবারের মতো ক্যামেরায় ধারণ করলেন জীবন্ত কোলোসাল স্কুইড। দক্ষিণ আটলান্টিক মহাসাগরের গভীরে, সাউথ স্যান্ডউইচ দ্বীপপুঞ্জের কাছে প্রায় ৬০০ মিটার নিচে ধরা পড়ে এই বিরল দৃশ্য। স্মিড্ট ওশান ইনস্টিটিউটের গবেষণা জাহাজ ফ্যালকর (টু) থেকে নিয়ন্ত্রিত সাবমেরিন সাবাস্টিয়ান এর ক্যামেরায় ধরা পড়ে এ মহাবিস্ময়।

    ধরা পড়া স্কুইডটি এখনো প্রাপ্তবয়স্ক নয়- দৈর্ঘ্যে প্রায় ৩০ সেন্টিমিটার। এটি Mesonychoteuthis hamiltoni প্রজাতির, যা প্রাপ্তবয়স্ক অবস্থায় ৭ মিটার দীর্ঘ ও প্রায় ৫০০ কেজি ওজনের হতে পারে। এটি পৃথিবীর সবচেয়ে ভারী অমেরুদণ্ডী প্রাণী হিসেবে পরিচিত। সূত্র: সিএনএন

    কাঁচের মতো স্বচ্ছ জীবন্ত স্কুইড

    কোলোসাল স্কুইড এতদিন শুধু মৃত বা আহত অবস্থায় ধরা পড়েছে বিভিন্ন সমুদ্র প্রাণীর পাকস্থলিতে। জীবন্ত অবস্থায় এদের দেখা যাওয়া ছিল প্রায় অসম্ভব। এবার ভিডিও ফুটেজে স্পষ্ট দেখা যায়, স্কুইডটির স্বচ্ছ শরীর ধীরে ধীরে রঙ পরিবর্তন করে লালচে-বাদামি হয়ে উঠছে। এর দেহে থাকা বড় বড় ক্রোমাটোফোর বা রঙ পরিবর্তনের কোষগুলো এর রহস্যময় রঙ পরিবর্তনের ক্ষমতা নিশ্চিত করেছে। এতদিন যা শুধু অনুমানের পর্যায়ে ছিল, এবার তা দৃশ্যমান প্রমাণ পেয়েছে বিজ্ঞানসমাজ।

    গবেষকরা মনে করছেন, এই রঙ পরিবর্তনের ক্ষমতাই হয়তো এদের এতদিন মানুষের নজর এড়াতে সাহায্য করেছে।

    এ অভিযানের সময় আরও এক বিস্ময় ধরা পড়ে জানুয়ারিতে। অ্যান্টার্কটিকার বেলিংসহাউসেন সাগরে দেখা মেলে জীবন্ত গ্লেসিয়াল গ্লাস স্কুইড-এর। বিজ্ঞানীরা লক্ষ্য করেন, স্কুইডটি তার শুঁড় মাথার ওপর তুলে রেখে এক অদ্ভুত ভঙ্গিমায় অবস্থান করছে, যা ‘ককাটু পোজ’ নামে অভিহিত করেছেন তারা।

    স্মিড্ট ওশান ইনস্টিটিউট জানিয়েছে, আগামী চার বছর দক্ষিণ আটলান্টিকের আর্জেন্টিনা ও উরুগুয়ের উপকূলে এ ধরনের গবেষণা অভিযান চলবে। এ অভিযানের প্রতিটি মুহূর্ত সরাসরি সম্প্রচারিত হবে ইনস্টিটিউটের ইউটিউব চ্যানেলে। এতে গবেষকদের পাশাপাশি সাধারণ মানুষও অংশ নিতে পারবে গভীর সমুদ্রের এই আবিষ্কারের রোমাঞ্চে।

    বিশ্বজুড়ে সামুদ্রিক জীববৈচিত্র্য নিয়ে গবেষণায় এ ধরনের ঘটনা একটি বড় সাফল্য হিসেবে দেখা হচ্ছে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    মতামত

    লেবাননের শাসকরা দেশটিকে ইসরায়েলের কাছে সমর্পণ করেছে—এটি কোনো যুদ্ধবিরতি নয়

    জুন 6, 2026
    আন্তর্জাতিক

    সম্মেলনের আড়ালে কি নতুন রূপ নিচ্ছে চীন–পাকিস্তান অর্থনৈতিক করিডর?

    জুন 6, 2026
    আন্তর্জাতিক

    যেভাবে ইরানের প্রযুক্তি স্বপ্ন রাষ্ট্রের নিয়ন্ত্রণে গেল

    জুন 6, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ডিজিটাল ঋণ সুবিধা, জামানত ছাড়াই মিলবে টাকা

    ব্যাংক জানুয়ারি 10, 2026

    যমুনা ব্যাংকের চেয়ারম্যান হলেন বেলাল হোসেন

    ব্যাংক অক্টোবর 30, 2025

    এক দিনেই ৩–৪ লাখ টাকা ঋণ পাবেন উদ্যোক্তারা

    ব্যাংক ডিসেম্বর 17, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.