Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice মঙ্গল, জুলাই 28, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » ৬০০ দিনেরও বেশি কারাবন্দিতে ন্যায়বিচার থেকে বঞ্চিত ইমরান খান: পিটিআই নেতা
    আন্তর্জাতিক

    ৬০০ দিনেরও বেশি কারাবন্দিতে ন্যায়বিচার থেকে বঞ্চিত ইমরান খান: পিটিআই নেতা

    এফ. আর. ইমরানমে 22, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    ইমরান খান। ছবি: সংগৃহীত
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) নেতা ও দলের চেয়ারম্যান ব্যারিস্টার গহর আলি খান বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ৬০০ দিনেরও বেশি সময় ধরে কারাবন্দি থাকলেও- এখনও ন্যায়বিচার থেকে বঞ্চিত। অন্যদিকে নওয়াজ শরীফ ও মরিয়ম নওয়াজ জামিন পেয়েছেন মামলা দায়েরের মাত্র ৭০ দিনের মধ্যেই।

    ইসলামাবাদ হাইকোর্ট চত্বরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব অভিযোগ তোলেন গহর আলি। তিনি বলেন, “আমরা আশা করছি আগামী মঙ্গলবার বা বুধবার আমাদের মামলার শুনানি হবে। ইতিমধ্যে আমি এবং আমার আইনি দল প্রধান বিচারপতির সঙ্গে দেখা করেছি এবং মামলার দ্রুত শুনানির জন্য আনুষ্ঠানিকভাবে আবেদন করেছি।”

    গহর আলির দাবি, মামলাটি রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত এবং দ্রুত খারিজ হওয়ার মতোই। প্রধান বিচারপতি তাদের আশ্বস্ত করেছেন যে, মামলাটি আগামী সপ্তাহে শুনানির জন্য তালিকাভুক্ত করা হবে।

    এদিকে একটি তদন্তে অংশ নিতে আবারো অস্বীকৃতি জানিয়েছেন কারাবন্দি ইমরান খান। লাহোরভিত্তিক ফরেনসিক বিশেষজ্ঞ দলের নির্ধারিত পলিগ্রাফ, ফটোগ্রামেট্রিক ও ভয়েস-ম্যাচিং পরীক্ষায় অংশ নিতে দ্বিতীয় দিনের মতো তিনি রাজি হননি।

    ডিএসপি জাভেদ আসিফ জানান, পিটিআই প্রতিষ্ঠাতা লিখিত বিবৃতিতে জানান, তদন্তের উদ্দেশ্য পূর্বনির্ধারিত এবং তার বিরুদ্ধে চক্রান্ত করা হচ্ছে। তাই তিনি এসব পরীক্ষায় অংশ নেবেন না।

    পিটিআইয়ের দাবি, রাজনৈতিক প্রতিহিংসা থেকেই ইমরান খানের বিরুদ্ধে এসব মামলা ও তদন্ত পরিচালিত হচ্ছে- যাতে তার মুক্তি বিলম্বিত করা হয়।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আন্তর্জাতিক

    ইরান ও ইউক্রেন যুদ্ধের নতুন উত্তাপ ক্যাস্পিয়ান সাগরে

    জুলাই 28, 2026
    আইন আদালত

    করিম খানকে অপসারণের পর আইসিসি ও ফিলিস্তিন তদন্তের ভবিষ্যৎ কী?

    জুলাই 28, 2026
    আইন আদালত

    বার্থরাইট সিটিজেনশিপ নিয়ে ট্রাম্প বনাম মার্কিন সুপ্রিম কোর্ট

    জুলাই 28, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.