Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice সোম, জুন 22, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » ভারতে উদ্বেগজনক হারে বাড়ছে নাবালকদের যৌন অপরাধ
    আন্তর্জাতিক

    ভারতে উদ্বেগজনক হারে বাড়ছে নাবালকদের যৌন অপরাধ

    এফ. আর. ইমরানমে 24, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    ছবি: সংগৃহীত
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    শিশু যৌন নির্যাতন বন্ধ করুন

    ভারতে নাবালকদের মধ্যে যৌন অপরাধের ঘটনা উদ্বেগজনক হারে বাড়ছে বলে জানিয়েছে বিভিন্ন শিশু অধিকার সংস্থা ও আইন বিশেষজ্ঞরা। সর্বশেষ উত্তর প্রদেশের এক ঘটনায় ১২ বছরের এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে একই বয়সী পাঁচ ছাত্রের বিরুদ্ধে। ওই ছাত্রী দলিত সম্প্রদায়ের বলে জানিয়েছে পুলিশ এবং অভিযুক্তরাও একই পটভূমির।

    পুলিশ জানায়, ঘটনাটি ঘটে ৮ মে, যখন ভুক্তভোগী এক মাঠে খেলছিল। অভিযুক্তরা তাকে মাদক মিশ্রিত কোমল পানীয় খাইয়ে কাছাকাছি একটি স্কুলে নিয়ে যায় এবং সেখানে ধর্ষণ করে। শুধু তাই নয়, তারা পুরো ঘটনা মোবাইলে ভিডিও করে তা সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকিও দেয়।

    এই ঘটনা একমাত্র নয়। চলতি মাসেই উত্তর প্রদেশ, কর্ণাটক ও চেন্নাইসহ একাধিক স্থানে নাবালকদের বিরুদ্ধে ধর্ষণ ও যৌন সহিংসতার অভিযোগ উঠে এসেছে। চেন্নাইয়ের ঘটনায় ১৩ বছরের এক অন্তঃসত্ত্বা কন্যার চিকিৎসার সময় প্রকাশ পায়, তাকে ধর্ষণ করেছে ১২ জন- যাদের মধ্যে ছয়জন নাবালক।


    জাতীয় পরিসংখ্যানও চিন্তার কারণ-

    ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরোর (এনসিআরবি) সর্বশেষ তথ্য অনুযায়ী, ২০২২ সালে অপ্রাপ্তবয়স্কদের বিরুদ্ধে দায়ের হওয়া যৌন অপরাধের অভিযোগ ছিল ৫,৩৫২টি। এর মধ্যে ধর্ষণের মামলা ছিল ১,১৩০টি এবং যৌন হয়রানির মামলা ৮৭৪টি। ১৬ থেকে ১৮ বছর বয়সী অভিযুক্তদের সংখ্যা সবচেয়ে বেশি হলেও ১২ থেকে ১৪ বছর বয়সী অপরাধীরাও বাড়ছে বলে জানিয়েছেন পশ্চিমবঙ্গের জুভেনাইল জাস্টিস বোর্ডের এক কর্মকর্তা।

     


    বিশেষজ্ঞদের দৃষ্টিতে সমস্যার মূল কারণ-

    শিশু অধিকারকর্মী প্রশান্ত কুমার দুবে এবং অধ্যাপিকা শাশ্বতী ঘোষ মনে করেন, এই প্রবণতার পেছনে অবাধ ইন্টারনেট ব্যবহার, যৌন কনটেন্টে অল্প বয়সে প্রবেশাধিকার, অভিভাবকদের নজরদারির অভাব এবং বিকৃত সামাজিক মানসিকতা দায়ী।

    দুবে বলেন, অনলাইন ক্লাসের জন্য মোবাইল হাতে পেলেও শিশুদের বয়সোপযোগী ইন্টারনেট ব্যবহার শেখানো হয়নি। অনেক বাবা-মা ‘প্যারেন্টাল লক’ ব্যবহার করতেও জানেন না।

    অধ্যাপিকা ঘোষ যোগ করেন, আমরা মেয়েদের আত্মরক্ষা শেখাতে বলি কিন্তু ছেলেদের শেখাই না কীভাবে সম্মান করতে হয়। এটা চিন্তার বড় কারণ।


    সমাধানে সচেতনতা ও পারিবারিক ভূমিকার ওপর জোর-

    বিশেষজ্ঞ সত্যগোপাল দে বলেন, সমস্যার মূলে না গিয়ে আমরা শুধু উপসর্গে ওষুধ দিচ্ছি। শিশুদের সঙ্গে তাদের বয়সের উপযোগী যৌনতা ও সম্পর্ক বিষয়ক আলাপ করতে হবে। ছেলেদেরও শেখাতে হবে নারীদের প্রতি সম্মান ও সংবেদনশীলতা।

    তিনি আরো বলেন, নাবালকরা কী দেখছে, কী খেলছে, সেটাও নজরদারির আওতায় আনতে হবে। এমনকি ঘরোয়া সহিংসতার অভিজ্ঞতাও তাদের মানসিক বিকৃতি তৈরি করতে পারে।

    প্যারেন্টিং কনসালটেন্ট পায়েল ঘোষ বলেন, অভিভাবকদের জাজমেন্টাল না হয়ে সন্তানের অনুভূতি ও প্রশ্ন শোনার মতো জায়গা তৈরি করতে হবে। সন্তানের মনোভাব ও আচরণের পরিবর্তন বুঝে তার সঙ্গে খোলামেলা আলোচনা করতে হবে।


    ভারতে অপ্রাপ্তবয়স্কদের মধ্যে যৌন অপরাধ বাড়ছে, যা কেবল সামাজিক নিরাপত্তার জন্য নয়, আগামী প্রজন্মের জন্যও এক গুরুতর সংকেত। পরিস্থিতি মোকাবেলায় আইনি পদক্ষেপের পাশাপাশি সামাজিক সচেতনতা, পরিবারভিত্তিক নজরদারি ও বয়সোপযোগী যৌনশিক্ষার গুরুত্ব এখন আগের যেকোনো সময়ের চেয়ে বেশি।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আন্তর্জাতিক

    ইউক্রেন যুদ্ধ নিয়ে ঐতিহাসিক বৈঠকে বসছেন ট্রাম্প ও পুতিন

    জুন 21, 2026
    মতামত

    “আমি অধিকৃত পশ্চিম তীরের একজন ডাক্তার, আমাদের হাসপাতালগুলো ধ্বংসের পথে”

    জুন 21, 2026
    আন্তর্জাতিক

    কাতারে আটকে থাকা ৬ বিলিয়ন ডলার ফেরত পেতে যাচ্ছে ইরান

    জুন 21, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ডিজিটাল ঋণ সুবিধা, জামানত ছাড়াই মিলবে টাকা

    ব্যাংক জানুয়ারি 10, 2026

    যমুনা ব্যাংকের চেয়ারম্যান হলেন বেলাল হোসেন

    ব্যাংক অক্টোবর 30, 2025

    এক দিনেই ৩–৪ লাখ টাকা ঋণ পাবেন উদ্যোক্তারা

    ব্যাংক ডিসেম্বর 17, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.