Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, নভে. 22, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » ইলন মাস্কের রাজনৈতিক ভূমিকা টেসলার ব্র্যান্ড সংকটে: স্কট গ্যালোওয়ে
    আন্তর্জাতিক

    ইলন মাস্কের রাজনৈতিক ভূমিকা টেসলার ব্র্যান্ড সংকটে: স্কট গ্যালোওয়ে

    এফ. আর. ইমরানমে 25, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    ফিলাডেলফিয়ায় ইলন মাস্ক (বাঁয়ে) ও ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    যুক্তরাষ্ট্রের প্রখ্যাত মার্কেটিং বিশেষজ্ঞ ও নিউইয়র্ক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক স্কট গ্যালোওয়ে দাবি করেছেন, ইলন মাস্ক তার রাজনৈতিক অবস্থান ও সিদ্ধান্তের মাধ্যমে টেসলার ব্র্যান্ডকে এক নজিরবিহীন সংকটে ঠেলে দিয়েছেন। তার মতে, মাস্কের নেতৃত্বে বিদ্যমান পরিস্থিতি আধুনিক মার্কেটিং ইতিহাসে অন্যতম বড় ব্র্যান্ড ধ্বংসের উদাহরণ হয়ে দাঁড়িয়েছে।

    গ্যালোওয়ে সম্প্রতি ‘পিভট’ পডকাস্টে বলেন, মাস্ক এমন এক রাজনৈতিক গোষ্ঠীর সঙ্গে সখ্যতা গড়েছেন- যাদের বড় অংশই ইলেকট্রিক গাড়ি (ইভি) কেনায় আগ্রহী নন। তিনি বলেন, “৭৫ শতাংশ রিপাবলিকান কখনোই ইভি কেনার কথা ভাবেন না, অথচ মাস্ক তাদের দিকেই ঝুঁকেছেন। এতে টেসলার প্রধান গ্রাহকগোষ্ঠী মুখ ফিরিয়ে নিয়েছে।”

    তিনি জানান, ২০২১ সালে টেসলা ছিল বিশ্বের অষ্টম সর্বাধিক খ্যাতিমান ব্র্যান্ড। বর্তমানে এটি নেমে গেছে ৯৫তম স্থানে।

    ইউরোপীয় বাজারেও টেসলার পতন-

    গ্যালোওয়ের মতে, মাস্কের বিতর্কিত রাজনৈতিক অবস্থান শুধু যুক্তরাষ্ট্রে নয়, ইউরোপেও টেসলার ব্র্যান্ড ইমেজে নেতিবাচক প্রভাব ফেলেছে। ইউরোপের বিভিন্ন দেশে টেসলার বিক্রি মারাত্মকভাবে হ্রাস পেয়েছে:

    • ফ্রান্সে ৫৯%
    • সুইডেনে ৮১%
    • নেদারল্যান্ডসে ৭৪%
    • ডেনমার্কে ৬৬%
    • সুইজারল্যান্ডে ৫০%
    • পর্তুগালে ৩৩%

    মাস্ক মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’ (পূর্বে টুইটার)-এ ইউরোপের রাজনৈতিক বিষয়েও সক্রিয়ভাবে মত দিয়েছেন। জার্মানির নির্বাচন ও যুক্তরাজ্যের গ্রুমিং গ্যাং বিতর্কে তার প্রকাশ্য অবস্থান ইউরোপের ক্রেতা ও বাজারে নেতিবাচক প্রভাব ফেলেছে বলে বিশ্লেষকদের ধারণা। এপ্রিল মাসে প্রথমবারের মতো ইউরোপে ইভি বিক্রিতে টেসলাকে পিছনে ফেলে দেয় চীনের বিওয়াইডি (BYD)।

    টেসলার এই সংকটের পেছনে আরেকটি বড় কারণ হিসেবে গ্যালোওয়ে উল্লেখ করেন ইলন মাস্কের ট্রাম্পপন্থী ডিপার্টমেন্ট অব জবস অ্যান্ড স্পেন্ডিং (DOJS)-এ সম্পৃক্ততাকে। মাস্ক ২০০ মিলিয়ন ডলার অনুদানের বিনিময়ে ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে ডোজ-এর নেতৃত্ব পান। এ বিভাগের কাজ ছিল সরকারি খরচ কমানো ও চাকরি ছাঁটাই।

    তবে নিরপেক্ষ সংস্থা ‘পার্টনারশিপ ফর পাবলিক সার্ভিস’ জানায়, ডোজ যেসব খরচ কমানোর ঘোষণা দিয়েছে, তা বাস্তবে ১৩৫ বিলিয়ন ডলারের লোকসানে রূপ নিতে পারে।

    এপ্রিলের শেষদিকে টেসলা জানায়, তাদের মুনাফা কমেছে ৭১ শতাংশ। এরপর মাস্ক ঘোষণা দেন, মে মাস থেকে তিনি ধীরে ধীরে ডোজ-এর কার্যক্রম থেকে সরে আসবেন। তার ভাষায়, “সরকারের আর্থিক শৃঙ্খলা ফিরিয়ে আনার কাজ প্রায় শেষ।”

    বিশ্লেষকরা বলছেন, মাস্কের রাজনৈতিক ভূমিকা, বিতর্কিত সিদ্ধান্ত ও মার্কেট বিভাজনের ফলাফল কীভাবে টেসলার ভবিষ্যৎকে প্রভাবিত করে, সেটিই এখন দেখার বিষয়। স্কট গ্যালোওয়ে স্পষ্ট করে বলেছেন, “টেসলা ছিল দুর্দান্ত একটি ব্র্যান্ড। অথচ মাস্ক নিজ হাতেই তার মূল ক্রেতাদের দূরে ঠেলে দিয়েছেন।”

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    অর্থনীতি

    ঋণ পাওয়ার প্রধান বাধা জামানত, বলছেন ৬৭ শতাংশ তরুণ: পিআরসির গবেষণা

    নভেম্বর 22, 2026
    আন্তর্জাতিক

    ন্যাটোতে যোগ দেওয়ার সিদ্ধান্তে অনড় ইউক্রেন, পুতিনকে ‘খুনি’ বললেন জেলেনস্কি

    নভেম্বর 22, 2026
    অর্থনীতি

    ধনীর চেয়ে গরিবের ভ্যাটের বোঝা সাত গুণ বেশি: গবেষণা

    নভেম্বর 22, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.