Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, নভে. 22, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » ঋণ পাওয়ার প্রধান বাধা জামানত, বলছেন ৬৭ শতাংশ তরুণ: পিআরসির গবেষণা
    অর্থনীতি

    ঋণ পাওয়ার প্রধান বাধা জামানত, বলছেন ৬৭ শতাংশ তরুণ: পিআরসির গবেষণা

    নিউজ ডেস্কনভেম্বর 22, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    ছবি: সংগৃহীত
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    ছোট উদ্যোক্তাদের ব্যবসা শুরু বা সম্প্রসারণের ক্ষেত্রে বড় চ্যালেঞ্জ প্রয়োজনীয় অর্থায়ন না পাওয়া। পাশাপাশি জামানতের অভাবকেই ঋণ পাওয়ার প্রধান বাধা হিসেবে দেখছেন ৬৭ শতাংশ তরুণ। গতকাল রাজধানীর সিরডাপে এক অনুষ্ঠানে এ গবেষণার ফল তুলে ধরেন পলিসি রিসার্চ সেন্টারের (পিআরসি) চেয়ারম্যান হোসেন জিল্লুর রহমান।

    গবেষণায় অংশ নেওয়া তরুণেরা জানান, ক্ষুদ্রঋণ সহজে পাওয়া গেলেও তার পরিমাণ কম। অন্যদিকে ব্যাংকের জামানতের শর্ত পূরণ করা তাদের জন্য কঠিন। বিভিন্ন সংস্থা প্রশিক্ষণ দিয়ে চাকরির ব্যবস্থা করলেও এ প্রক্রিয়ায় কাজ পেয়েছেন মাত্র ৪ শতাংশ তরুণ। বাকিরা নিজ উদ্যোগে বা অন্য মাধ্যমে কর্মসংস্থান জুটিয়েছেন।

    ‘মেসো-ইকোনমি ও মিসিং মিডল: তরুণদের জন্য সুযোগ কেন ফল হয়ে ফিরছে না’ শীর্ষক এই গবেষণায় সহায়তা করেছে দ্য এশিয়া ফাউন্ডেশন। অনুষ্ঠানে হোসেন জিল্লুর রহমান বলেন, জুলাই গণ-অভ্যুত্থানে রাজনৈতিক বিষয়গুলো সামনে থাকলেও এর পেছনে অর্থনৈতিক ন্যায়বিচারের দাবিও কাজ করেছে। তরুণেরা কীভাবে কর্মজীবনে প্রবেশ করবেন, নিরাপদ ও মর্যাদাপূর্ণ কাজ পাবেন এবং সরকারি সেবা নিতে পারবেন, এসব প্রশ্ন অভ্যুত্থান-পরবর্তী আকাঙ্ক্ষার গুরুত্বপূর্ণ অংশ।

    তিনি বলেন, সামষ্টিক অর্থনীতি ও ব্যক্তির অর্থনীতি নিয়ে আলোচনা হলেও মাঝের স্তর, অর্থাৎ মেসো-ইকোনমি কম গুরুত্ব পায়। অথচ এখানেই জাতীয় নীতিতে তৈরি সুযোগ কাজে লাগিয়ে একজন তরুণ চাকরি পেতে বা নিজের উদ্যোগ শুরু করতে পারেন। আবার এখানেই তিনি আটকে যেতে পারেন।

    গত ২৮ আগস্ট থেকে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত এ গবেষণা চালানো হয়। এতে ১০০ তরুণ এবং ৫৯ নিয়োগদাতা ও উদ্যোক্তা অংশ নেন। এ ছাড়া দেশের পাঁচটি অঞ্চলে বিভিন্ন পর্যায়ের মানুষের সঙ্গে মাঠপর্যায়ে আলোচনা করা হয়।

    গবেষণায় দেখা গেছে, দেশের প্রায় অর্ধেক আম আসে রাজশাহী অঞ্চল থেকে। কিন্তু এই আমের প্রায় পুরোটাই তাজা ফল হিসেবে বিক্রি হয়। ফলে ফসল সংগ্রহের পর অনেক আম নষ্ট হয়। অথচ এ অঞ্চলে আম প্রক্রিয়াজাতকরণ ও সহায়ক সেবার তেমন কিছু নেই। থাকলে বিভিন্ন উপজাত তৈরির মাধ্যমে নতুন কাজের সুযোগ সৃষ্টি হতে পারত। রাজশাহীর রেশম খাতেও একই ধরনের সক্ষমতার ঘাটতি রয়েছে।

    যশোরে ফুল, মৎস্য চাষ, হালকা প্রকৌশল ও নারীদের নানা উদ্যোগ আছে। আছে বিশাল হাইটেক পার্কও। তবে জরিপে অংশ নেওয়া উদ্যোক্তারা জানান, ব্যবসার বাস্তবতার সঙ্গে আর্থিক ও প্রশাসনিক সেবা মেলে না। তথ্যপ্রযুক্তিতে দক্ষতা নেই, এমন কর্মকর্তারা হাইটেক পার্ক পরিচালনা করছেন।

    নোয়াখালী অঞ্চলের উৎপাদকেরা জানান, স্থানীয়ভাবে সয়াবিন ভাঙানো বা পশুখাদ্য তৈরির কারখানা না থাকায় সয়াবিন এলাকা থেকে চলে যায়। ফলে বাড়তি আয় ও কাজের সুযোগ স্থানীয়ভাবে তৈরি হয় না।

    গবেষণায় আরও বলা হয়, বন্দর, শিল্পপ্রতিষ্ঠান, স্বাস্থ্যসেবা ও ডিজিটাল সেবার কারণে চট্টগ্রামে কর্মসংস্থানের বড় সুযোগ আছে। কিন্তু নিয়োগদাতারা বলছেন, তরুণদের ব্যবহারিক দক্ষতার ঘাটতি রয়েছে। আবার প্রশিক্ষিত কর্মী ধরে রাখাও একটি চ্যালেঞ্জ।

    পার্বত্য জেলা বান্দরবানে ফলবাগান, কফি, কাজুবাদাম, মৌ চাষ, পর্যটন ও হস্তশিল্পে জীবিকার সুযোগ রয়েছে। তবে রাস্তা, হিমাগার, প্রক্রিয়াজাতকরণ ও ক্রেতার কাছে পৌঁছানোর ব্যবস্থা দুর্বল হওয়ায় উৎপাদকেরা প্রত্যাশিত আয় পান না।

    অনুষ্ঠানে বিশ্বব্যাংকের বাংলাদেশ ও ভুটানের বিভাগীয় পরিচালক জঁ পেম বলেন, বাংলাদেশের সহায়তায় বিশ্বব্যাংক যে নতুন কৌশল তৈরি করছে, তার কেন্দ্রে থাকবে কর্মসংস্থান। তাঁর মতে, বাংলাদেশের বিদ্যমান প্রবৃদ্ধির মডেল যথেষ্ট অন্তর্ভুক্তিমূলক নয়। অর্থনৈতিক প্রবৃদ্ধি থেকে কর্মসংস্থান তৈরির সংযোগও ছেদ পড়ছে। এ সংযোগ ফেরাতে কর্মীদের দক্ষতা, নতুন প্রতিষ্ঠান গড়ে ওঠা, প্রতিষ্ঠানের ব্যবসা বাড়ানো ও কর্মী নিয়োগের সক্ষমতা এবং অর্থায়ন-সব কটি বিষয়ে নজর দিতে হবে।

    ব্র্যাক ইনস্টিটিউট অব গভর্ন্যান্স অ্যান্ড ডেভেলপমেন্টের (বিআইজিডি) নির্বাহী পরিচালক ইমরান মতিন বলেন, সম্পদ বরাদ্দ হচ্ছে, কিন্তু তা ফলাফলে রূপ নিচ্ছে না। আবার মাঠে যেসব সাফল্য দেখা যাচ্ছে, সেগুলোর সঙ্গে বাজেট বরাদ্দের সম্পর্ক খুঁজে পাওয়া যাচ্ছে না। নাগরিকদের সরাসরি সেবা দেন যেসব সরকারি কর্মকর্তা-কর্মচারী, তাদের কাজ এবং স্থানীয় সরকারের ভূমিকার দিকে নজর দিতে হবে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    অর্থনীতি

    ধনীর চেয়ে গরিবের ভ্যাটের বোঝা সাত গুণ বেশি: গবেষণা

    নভেম্বর 22, 2026
    অর্থনীতি

    ইউরোপে ডেনিম রপ্তানিতে শীর্ষে বাংলাদেশ, বাজার দখলে এগোচ্ছে মিসর-চীন

    নভেম্বর 22, 2026
    অর্থনীতি

    সার কারখানা ছাড়া সব শিল্পপ্রতিষ্ঠান যাবে বেসরকারি খাতে: শিল্পমন্ত্রী

    নভেম্বর 22, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.