Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, নভে. 22, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » কেরালায় বিপজ্জনক পণ্যবাহী জাহাজ ডুবির ঘটনায় উপকূলজুড়ে সতর্কতা
    আন্তর্জাতিক

    কেরালায় বিপজ্জনক পণ্যবাহী জাহাজ ডুবির ঘটনায় উপকূলজুড়ে সতর্কতা

    এফ. আর. ইমরানমে 26, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    ভারতের কেরালা উপকূলে বিপজ্জনক রাসায়নিক ও জ্বালানিবাহী একটি জাহাজ ডুবে যাওয়ার ঘটনায় পুরো উপকূলীয় অঞ্চলে সতর্কতা জারি করেছে কর্তৃপক্ষ। লাইবেরিয়ার পতাকাবাহী ‘এমএসসি এলসা ৩’ নামের জাহাজটি ভিঝিঞ্জাম বন্দর থেকে কোচির দিকে যাওয়ার পথে রোববার (২৫ মে) আরব সাগরে উল্টে যায় এবং সমুদ্রে তেলসহ বিপজ্জনক পদার্থ ছড়িয়ে পড়ে।

    জাহাজটিতে থাকা ২৪ জন নাবিককে উদ্ধার করা হয়েছে। তবে জাহাজের ৬৪০টি কনটেইনারের কিছু উপকূলের দিকে ভেসে আসতে দেখা গেছে, যার ফলে বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়েছে। সূত্র: বিবিসি

    ভারতীয় কোস্ট গার্ড জানিয়েছে, জাহাজটিতে ১৩টি বিপজ্জনক রাসায়নিক এবং ১২টি ক্যালসিয়াম কার্বাইডবাহী কনটেইনার ছিল। পানির সংস্পর্শে এলে ক্যালসিয়াম কার্বাইড থেকে দাহ্য গ্যাস উৎপন্ন হয়, যা বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঝুঁকি তৈরি করতে পারে।

    এছাড়া জাহাজটির ট্যাঙ্কে ছিল ৮৪ দশমিক ৪৪ মেট্রিক টন ডিজেল ও ৩৬৭ দশমিক ১ মেট্রিক টন ফার্নেস অয়েল- যা সমুদ্রের জীববৈচিত্র্য ও উপকূলবর্তী মানুষের স্বাস্থ্যের জন্য বড় হুমকি।

    কেরালার মুখ্যমন্ত্রীর কার্যালয় জানিয়েছে, ছড়িয়ে পড়া তেল যেকোনো উপকূলীয় অঞ্চলে পৌঁছাতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে এবং সেই কারণেই সতর্কতা জারি করা হয়েছে।

    কোস্ট গার্ডের দূষণ নিয়ন্ত্রণ সরঞ্জামসহ একটি জাহাজ ঘটনাস্থলে পাঠানো হয়েছে এবং আকাশপথে নজরদারির জন্য বিশেষ একটি বিমান ব্যবহার করা হচ্ছে। সোমবার প্রশাসন জানায়, তেল ও রাসায়নিক ছড়িয়ে পড়া নিয়ন্ত্রণে বাড়তি পদক্ষেপ নেওয়া হয়েছে।

    বাসিন্দাদের সতর্ক করে কর্তৃপক্ষ বলেছে, উপকূলে ভেসে আসা কনটেইনার বা তেল থেকে দূরে থাকতে। জেলেদেরও ওই অঞ্চলে মাছ ধরতে নিষেধ করা হয়েছে।

    জাহাজটি সমুদ্র উপকূল থেকে ৩৮ নটিক্যাল মাইল দূরে যাওয়ার পর ভারসাম্য হারিয়ে পড়ে। ভোররাতে এর এক কক্ষে পানি ঢুকে পড়লে এটি ডুবে যায়। ঘণ্টাব্যাপী অভিযানে ভারতীয় নৌবাহিনী সব নাবিককে নিরাপদে উদ্ধার করে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    অর্থনীতি

    ঋণ পাওয়ার প্রধান বাধা জামানত, বলছেন ৬৭ শতাংশ তরুণ: পিআরসির গবেষণা

    নভেম্বর 22, 2026
    আন্তর্জাতিক

    ন্যাটোতে যোগ দেওয়ার সিদ্ধান্তে অনড় ইউক্রেন, পুতিনকে ‘খুনি’ বললেন জেলেনস্কি

    নভেম্বর 22, 2026
    অর্থনীতি

    ধনীর চেয়ে গরিবের ভ্যাটের বোঝা সাত গুণ বেশি: গবেষণা

    নভেম্বর 22, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.