Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice শুক্র, মে 1, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » ইরান থেকে শিক্ষার্থী উদ্ধারে ভারতের ‘অপারেশন সিন্ধু’
    আন্তর্জাতিক

    ইরান থেকে শিক্ষার্থী উদ্ধারে ভারতের ‘অপারেশন সিন্ধু’

    সিভি ডেস্কজুন 19, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    ইরান-ইসরায়েলের চলমান সংঘাতে উত্তপ্ত পুরো মধ্যপ্রাচ্য। এই পরিস্থিতিতে দেশটির নাগরিকদের নিরাপত্তায় ‘অপারেশন সিন্ধু’ চালু করেছে ভারত সরকার।

    ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, ইরান-ইসরায়েল সংঘাত ঘনীভূত হওয়ায় কয়েকদিন ধরেই নানা প্রস্তুতি নেওয়া হচ্ছিল। মূল লক্ষ্য ছিল—ইরানে অবস্থানরত ভারতীয়দের নিরাপদে ফিরিয়ে আনা।

    বিবৃতিতে জানানো হয়, প্রথম ধাপে ইরানের উত্তরাঞ্চল থেকে ১১০ জন ভারতীয় শিক্ষার্থীকে সরিয়ে এনে আর্মেনিয়ার সীমান্ত পার করা হয়। তারা সড়কপথে আর্মেনিয়ার রাজধানী ইয়েরাভান পৌঁছান। পুরো প্রক্রিয়াটি ইরান ও আর্মেনিয়ায় অবস্থিত ভারতীয় দূতাবাসের সরাসরি তত্ত্বাবধানে পরিচালিত হয়।

    এরপর ওই শিক্ষার্থীদের একটি বিশেষ ফ্লাইটে দিল্লির উদ্দেশে পাঠানো হয়। মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, আজ ভোরে তারা দিল্লিতে পৌঁছাবেন।

    এর আগেও ইউক্রেন-রাশিয়া যুদ্ধ শুরুর পর ‘অপারেশন গঙ্গা’র মাধ্যমে বহু ভারতীয় শিক্ষার্থীকে দেশে ফিরিয়ে এনেছিল ভারত সরকার। এবার ‘অপারেশন সিন্ধু’র মাধ্যমে একই রকম পদক্ষেপ নেওয়া হলো ইরান সংকট মোকাবিলায়।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আন্তর্জাতিক

    পশ্চিমবঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই, কে এগিয়ে?

    এপ্রিল 30, 2026
    আন্তর্জাতিক

    হরমুজ প্রণালির নাম বদলে ‘ট্রাম্প প্রণালি’ দিতে চান ট্রাম্প

    এপ্রিল 30, 2026
    মতামত

    যখন যুক্তরাষ্ট্র-ইসরায়েল ইরানে বোমা হামলা করেছিল—আমি পালিয়ে যাইনি

    এপ্রিল 30, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ক্রেতারা ভারত-চীন ছাড়ছে, বাংলাদেশ পাচ্ছে অর্ডার

    অর্থনীতি আগস্ট 15, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025

    বরিশালের উন্নয়ন বঞ্চনা: শিল্প, যোগাযোগ, স্বাস্থ্য ও পর্যটন খাতে নেই অগ্রগতি

    মতামত এপ্রিল 22, 2025

    টেকসই বিনিয়োগে শীর্ষে থাকতে চায় পূবালী ব্যাংক

    অর্থনীতি আগস্ট 15, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.