Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, নভে. 22, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » ইসরায়েল-ইরান যুদ্ধবিরতিতে ট্রাম্পের ঘোষণা ঘিরে প্রশ্ন
    আন্তর্জাতিক

    ইসরায়েল-ইরান যুদ্ধবিরতিতে ট্রাম্পের ঘোষণা ঘিরে প্রশ্ন

    এফ. আর. ইমরানজুন 24, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    এই ছবিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মুখের থ্রিডি প্রিন্টেড ক্ষুদ্রাকৃতি এবং ইরানের মানচিত্র দেখা যাচ্ছে। ছবি: রয়টার্স
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    গত সপ্তাহান্তে যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার জন্য মার্কিন বোমারু বিমান পাঠান, তখন তিনি তার মিত্র ইসরায়েলকে তেহরানের পারমাণবিক কর্মসূচি অক্ষম করতে সহায়তা করার পাশাপাশি দীর্ঘদিনের প্রতিশ্রুতি অনুযায়ী দীর্ঘস্থায়ী যুদ্ধে জড়িয়ে পড়া এড়াতে চেয়েছিলেন। কিন্তু মাত্র কয়েক দিন পরই ইসরায়েল-ইরান যুদ্ধবিরতি চুক্তির অপ্রত্যাশিত ঘোষণা দিয়ে ট্রাম্প ইঙ্গিত দেন যে, তিনি সম্ভবত তেহরানের শাসকদের আলোচনার টেবিলে ফিরিয়ে আনতে সক্ষম হয়েছেন।

    তবে এই যুদ্ধবিরতি নিয়ে অনেক বড় প্রশ্ন রয়ে গেছে, বিশেষ করে এই দুই চিরশত্রু দেশের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হবে এবং টিকবে কিনা, যাদের বছরের পর বছর ধরে চলা “ছায়াযুদ্ধ” গত ১২ দিন ধরে একে অপরের ভূখণ্ডে বিমান হামলার মাধ্যমে পূর্ণাঙ্গ যুদ্ধে রূপ নিয়েছে।

    ট্রাম্পের সামাজিক মাধ্যমে উচ্ছ্বাসপূর্ণ পোস্টে “সম্পূর্ণ এবং চূড়ান্ত যুদ্ধবিরতি” ঘোষণা করা হলেও- উভয় পক্ষের সম্মতির শর্তগুলো, মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ব্যর্থ হওয়া পারমাণবিক আলোচনা পুনরায় শুরু হবে কিনা এবং ইরানের সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুতের ভাগ্য কী হবে তা উল্লেখ করা হয়নি।

    অনেক বিশেষজ্ঞ মনে করেন, এই মজুত মার্কিন ও ইসরায়েলি বোমা হামলা থেকে বেঁচে গেছে। “ইসরায়েলিরা তাদের বেশিরভাগ উদ্দেশ্য পূরণ করেছে এবং ইরান একটি প্রস্থান পথ খুঁজছিল” বলে জানায়- মধ্যপ্রাচ্যে নিয়োজিত সাবেক মার্কিন জাতীয় গোয়েন্দা কর্মকর্তা জোনাথন পানিকফ। “মার্কিন যুক্তরাষ্ট্র আশা করছে এটি শেষের শুরু। চ্যালেঞ্জ হলো পরবর্তী পদক্ষেপের জন্য কোনো কৌশল আছে কিনা।”

    হোয়াইট হাউসের একজন কর্মকর্তার মতে, ইরান যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে কারণ তারা “গুরুতরভাবে দুর্বল” অবস্থায় ছিল। ইরানকে ইসরায়েলি বোমাবর্ষণে পারমাণবিক ও সামরিক স্থাপনার ধ্বংস এবং শীর্ষ পারমাণবিক বিজ্ঞানী ও নিরাপত্তা কমান্ডারদের লক্ষ্যবস্তু হত্যার মুখোমুখি হতে হয়েছে। ট্রাম্প গত কয়েক দিনে ইরানে “শাসন পরিবর্তন” এর সম্ভাবনা নিয়েও প্রকাশ্যে মন্তব্য করেছেন।

    সোমবার সকালে তিনজন ইসরায়েলি কর্মকর্তা বলেছেন, তাদের সরকার ইরানে তাদের অভিযান শীঘ্রই শেষ করতে চায় এবং এই বার্তা মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে পৌঁছে দিয়েছে, তবে এটি অনেকটাই তেহরানের উপর নির্ভর করে। “এখন যেহেতু ট্রাম্প ‘বিশ্ব শান্তি’ ঘোষণা করেছেন, নেতানিয়াহুর পক্ষে প্রকাশ্যে তার বিরোধিতা করা কঠিন হবে” বলেন ওয়াশিংটনের জনস হপকিন্স স্কুল ফর অ্যাডভান্সড ইন্টারন্যাশনাল স্টাডিজের মধ্যপ্রাচ্য বিশেষজ্ঞ লরা ব্লুমেনফেল্ড।

    ট্রাম্পের পক্ষে, ইরানের পারমাণবিক স্থাপনায় বোমা হামলার সিদ্ধান্ত ছিল এমন একটি পদক্ষেপ, যা তিনি দীর্ঘদিন ধরে এড়িয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন- একটি বড় বিদেশি যুদ্ধে সামরিক হস্তক্ষেপ। এই পদক্ষেপের মাধ্যমে তিনি ইসরায়েলকে সমর্থন করলেও- এটি তার নির্বাচনী প্রতিশ্রুতির বিপরীতে গিয়েছিল, যা কংগ্রেসের ডেমোক্র্যাটদের সমালোচনা এবং তার রিপাবলিকান ম্যাগা সমর্থকদের অ্যান্টি-ইন্টারভেনশনিস্ট গোষ্ঠীর ক্ষোভের মুখে পড়েছে।

    যদি ট্রাম্প ইসরায়েল-ইরান সংঘাত নিরসনে সফল হন, তবে তিনি এই সমালোচনা প্রশমিত করতে এবং তার অভিবাসন নীতি এবং বাণিজ্য অংশীদারদের বিরুদ্ধে শুল্কযুদ্ধের মতো অগ্রাধিকার নীতিগুলোতে মনোযোগ ফিরিয়ে আনতে পারবেন। তবে ইরান এবং এর সৃষ্ট প্রশ্নগুলোকে ট্রাম্প এবং তার সহযোগীরা উপেক্ষা করতে পারবেন না।

    “যুদ্ধবিরতি কি টিকবে?” প্রশ্ন করেন রিপাবলিকান ও ডেমোক্র্যাট প্রশাসনের সাবেক মধ্যপ্রাচ্য আলোচক ডেনিস রস।  “হ্যাঁ, ইরানিদের এটি প্রয়োজন এবং ইসরায়েলিরা তাদের (ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর) লক্ষ্য তালিকার বিরুদ্ধে ব্যাপকভাবে পদক্ষেপ নিয়েছে।” তবে বাধা রয়ে গেছে। “ইরান ব্যাপকভাবে দুর্বল হয়েছে কিন্তু তার পারমাণবিক এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচির ভবিষ্যৎ কী? তার সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুতের কী হবে? আলোচনার প্রয়োজন হবে- এবং এগুলো সমাধান করা সহজ হবে না” বলেন- রস।

    ইরানের দুর্বল অবস্থা যুদ্ধবিরতির পক্ষে কাজ করলেও- তেহরান স্ট্রেইট অফ হরমুজ বন্ধ করে দেওয়া, মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা এবং বিশ্বব্যাপী মার্কিন ও ইসরায়েলি স্বার্থের বিরুদ্ধে প্রক্সি বাহিনী সক্রিয় করার মতো পাল্টা পদক্ষেপ নিতে পারে বলে আশঙ্কা ছিল।

    এই যুদ্ধবিরতি ঘোষণা বিশ্বব্যাপী তেলের বাজারে প্রভাব ফেলেছে, যেখানে তেলের দাম কমেছে এবং শেয়ারবাজারে ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা গেছে। তবে যুদ্ধবিরতির শর্ত এবং এর দীর্ঘমেয়াদি প্রভাব এখনও অস্পষ্ট।

    ট্রাম্পের ইসরায়েল-ইরান যুদ্ধবিরতি ঘোষণা মধ্যপ্রাচ্যে একটি সম্ভাব্য শান্তির আশা জাগালেও- এর কার্যকারিতা এবং স্থায়িত্ব নিয়ে গুরুতর প্রশ্ন রয়ে গেছে। ইরানের দুর্বল অবস্থা এবং ইসরায়েলের লক্ষ্য পূরণ এই চুক্তির পক্ষে কাজ করলেও- পারমাণবিক কর্মসূচি, সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত এবং আঞ্চলিক স্থিতিশীলতার বিষয়ে ভবিষ্যৎ আলোচনা জটিল হবে।

    এই যুদ্ধবিরতি যদি টিকে থাকে, তবে এটি ট্রাম্পের কূটনৈতিক সাফল্য হিসেবে গণ্য হতে পারে কিন্তু ব্যর্থ হলে এটি মধ্যপ্রাচ্যে আরো বড় সংঘাতের দ্বার উন্মোচন করতে পারে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আন্তর্জাতিক

    নাইজেরিয়ায় শেষকৃত্যে যাওয়ার পথে যাত্রীবাহী নৌকাডুবি, প্রাণ গেল অন্তত ২৪ জনের

    নভেম্বর 22, 2026
    আন্তর্জাতিক

    গাজায় যুদ্ধবিরতির মধ্যেও ইসরাইলি হামলায় নিহত ৪

    নভেম্বর 22, 2026
    আন্তর্জাতিক

    ‘কিলার রোবট’ নিয়ন্ত্রণে চুক্তির খসড়া প্রণয়নে একমত ১২৮ দেশ

    নভেম্বর 21, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.