Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, নভে. 22, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » বিজ্ঞানী হত্যায় কি দমানো সম্ভব ইরানের পরমাণু কর্মসূচি?
    আন্তর্জাতিক

    বিজ্ঞানী হত্যায় কি দমানো সম্ভব ইরানের পরমাণু কর্মসূচি?

    এফ. আর. ইমরানUpdated:জুন 25, 2025জুন 25, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    ইরানের পরমাণু কর্মসূচির পেছনে থাকা মেধাবী বিজ্ঞানীদের লক্ষ্য করে নজিরবিহীন হামলা চালিয়ে ইসরায়েল অন্তত ১৪ জন বিজ্ঞানীকে হত্যার দাবি করেছে। তবে বিশ্লেষকরা মনে করেন, এই হত্যাকাণ্ড কর্মসূচিটিকে কিছুটা পিছিয়ে দিতে পারলেও সম্পূর্ণভাবে থামানো সম্ভব নয়। এই প্রতিবেদনে হত্যাকাণ্ডের প্রভাব, আন্তর্জাতিক প্রতিক্রিয়া এবং ইরানের পরমাণু কর্মসূচির ভবিষ্যৎ নিয়ে বিশ্লেষণ করা হলো।

    ফ্রান্সে ইসরায়েলের রাষ্ট্রদূত জোশুয়া জারকা এক সাক্ষাৎকারে বলেন, এই হত্যাকাণ্ড ইরানের পারমাণবিক অস্ত্র তৈরির পথকে “প্রায় অসম্ভব” করে তুলেছে। তিনি দাবি করেন, ইসরায়েলি বিমান হামলার পরও যদি কিছু পরমাণু অবকাঠামো ও উপাদান টিকে থাকে, তবুও শীর্ষ বিজ্ঞানীদের নিশ্চিহ্ন করার ফলে এই প্রকল্প কয়েক বছর পিছিয়ে পড়েছে। জারকা আরো বলেন, নিহত বিজ্ঞানীরা শুধু পদার্থবিজ্ঞানের জ্ঞানই রাখতেন না, তারা ব্যক্তিগতভাবে পরমাণু অস্ত্র তৈরির কাজে জড়িত ছিলেন। তাদের মাথায় ছিল প্রকল্পের মূল তথ্য, যা তাদের হত্যার মাধ্যমে ধ্বংস করা হয়েছে।

    ইসরায়েলি সামরিক বাহিনী জানায়, ১৩ জুনের প্রথম আক্রমণে ৯ জন বিজ্ঞানী নিহত হন, যাদের রসায়ন, ধাতু, বিস্ফোরক এবং পদার্থবিজ্ঞানে দশকের অভিজ্ঞতা ছিল। এরপর সোমবার (২৩ জুন) আরো বিজ্ঞানী নিহত হন। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন মঙ্গলবার (২৪ জুন) জানায়, পরমাণু বিজ্ঞানী মোহাম্মদ রেজা সিদিঘি সাবের ইসরায়েলি হামলায় নিহত হন। তিনি ১৩ জুনের হামলায় বেঁচে গেলেও তার ১৭ বছরের ছেলে মারা যায়।

    জারকা আরো দাবি করেন, এই হত্যাকাণ্ড ভবিষ্যতে ইরানের পরমাণু প্রকল্পে কাজ করতে ইচ্ছুক বিজ্ঞানীদের নিরুৎসাহিত করবে। তিনি বলেন, “যাদের এই প্রকল্পে অংশ নিতে বলা হবে, তারা দুবার ভাববে।”

    বিশ্লেষকরা মনে করেন, বিজ্ঞানীদের হত্যা ইরানের পরমাণু কর্মসূচিকে বিলম্বিত করতে পারে কিন্তু সম্পূর্ণ থামানো সম্ভব নয়। যুক্তরাষ্ট্রের সাবেক কূটনীতিক ও পারমাণবিক নিরস্ত্রীকরণ বিশেষজ্ঞ মার্ক ফিটজপ্যাট্রিক বলেন, “ইরানের ব্লুপ্রিন্ট টিকে থাকবে এবং পরবর্তী প্রজন্মের পিএইচডি গবেষকরা তা বুঝে নিতে পারবে।” তিনি আরো বলেন, ইরানের হাতে দ্বিতীয় সারির বিজ্ঞানী রয়েছেন, যারা হয়তো শীর্ষ বিজ্ঞানীদের মতো যোগ্য নন, তবে তারা কাজটি শেষ করতে সক্ষম।

    জেনেভাভিত্তিক বিশ্লেষক পাভেল পডভিগ জানান, পারমাণবিক অস্ত্র তৈরির মূল বিষয় হলো উপাদান (যেমন: সমৃদ্ধ ইউরেনিয়াম)। তিনি বলেন, “হাতে উপাদান থাকলে বাকি কাজ তুলনামূলক সহজ।” তিনি মনে করেন, বিজ্ঞানীদের হত্যা সম্ভবত ভয় দেখানোর জন্য করা হয়েছে, যাতে অন্যরা এই কর্মসূচিতে কাজ করতে ভয় পায়। তবে তিনি প্রশ্ন তুলেন, “আপনি কোথায় থামবেন? পদার্থবিদ্যা পড়া ছাত্রদেরও কি হত্যা করা শুরু করবেন? এটি খুবই বিপজ্জনক পথ।”

    প্যারিসভিত্তিক বিশ্লেষক লোভা রিনেল বলেন, ইতিহাসে বিজ্ঞানী হত্যা কর্মসূচিটিকে বিলম্বিত করেছে কিন্তু ইরান তার প্রকল্প থেকে সরে আসেনি। তিনি উল্লেখ করেন, ২০২০ সালে শীর্ষ বিজ্ঞানী মোহসেন ফাখরিজাদেহর হত্যার পরও ইরান তাদের কর্মসূচি অব্যাহত রেখেছে। তিনি বলেন, “এটি কার্যকর ব্যবস্থা নয়।”

    ইউরোপীয় সরকারগুলো মনে করে, সামরিক হামলা বা হত্যাকাণ্ডের মাধ্যমে ইরানের পরমাণু জ্ঞান ধ্বংস করা সম্ভব নয়। তারা আলোচনার মাধ্যমে এই কর্মসূচি নিয়ে উদ্বেগ দূর করার পক্ষে। ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি হাউজ অব কমন্সে বলেন, “ইরান কয়েক দশকে যে জ্ঞান অর্জন করেছে, হামলা তা ধ্বংস করতে পারে না। কোনো শাসকগোষ্ঠীর সেই জ্ঞানকে অস্ত্র নির্মাণে কাজে লাগানোর আকাঙ্ক্ষাও নষ্ট করা যায় না।”

    ইরানের দশকের পর দশক ধরে চলা পারমাণবিক গবেষণা তাদের এমন জ্ঞান ও দক্ষতা দিয়েছে, যা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের জন্য ওয়ারহেড তৈরির কাজে ব্যবহার করা সম্ভব। এই জ্ঞান ধ্বংস করা শুধু হামলা বা হত্যার মাধ্যমে অসম্ভব বলে বিশ্লেষকরা মনে করেন।

    আন্তর্জাতিক মানবাধিকার আইনে বেসামরিক নাগরিকদের ইচ্ছাকৃত হত্যা নিষিদ্ধ। তবে আইন বিশেষজ্ঞরা বলেন, যদি এই বিজ্ঞানীরা ইরানি সামরিক বাহিনীর অংশ হন বা সরাসরি যুদ্ধে অংশ নেন, তবে তারা বৈধ লক্ষ্যবস্তু হতে পারেন। জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক স্টিভেন আর. ডেভিড বলেন, “এই বিজ্ঞানীরা এমন একটি শাসনের পক্ষে কাজ করছিলেন, যারা ইসরায়েলকে ধ্বংসের হুমকি দিয়েছে। তারা এমন অস্ত্র তৈরিতে সহায়তা করছিলেন, যা সেই হুমকি বাস্তবায়ন করতে পারত। তাই তারা বৈধ লক্ষ্যবস্তু।”

    তবে এমোরি ল স্কুলের মানবাধিকার আইন বিশেষজ্ঞ লরি ব্ল্যাংক বলেন, ইসরায়েলের গোয়েন্দা তথ্য ছাড়া এই হত্যাকাণ্ডের বৈধতা নির্ণয় করা কঠিন। তিনি বলেন, “বিজ্ঞানীদের ভূমিকা ও কর্মকাণ্ড নিয়ে আমাদের কাছে পর্যাপ্ত তথ্য নেই। তাই চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব নয়।”

    ইসরায়েল দীর্ঘদিন ধরে ইরানি পরমাণু বিজ্ঞানীদের হত্যার সঙ্গে যুক্ত বলে সন্দেহ করা হয়। ২০২০ সালে শীর্ষ বিজ্ঞানী মোহসেন ফাখরিজাদেহর হত্যার জন্য ইরান ইসরায়েলকে দায়ী করেছিল। জারকা বলেন, “এই সব দুর্ঘটনা না ঘটলে ইরান অনেক আগেই পারমাণবিক বোমা বানিয়ে ফেলত। প্রতিটি দুর্ঘটনা কর্মসূচিটিকে কিছুটা পিছিয়ে দিয়েছে।” তবে এই হত্যাকাণ্ড সত্ত্বেও ইরান তাদের কর্মসূচি থেকে পিছু হটেনি।

    ইসরায়েলের দাবি সত্ত্বেও- বিজ্ঞানীদের হত্যা ইরানের পরমাণু কর্মসূচিকে সম্পূর্ণভাবে থামাতে পারেনি। ইরানের জ্ঞান, দক্ষতা এবং সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ তাদের প্রকল্পকে এগিয়ে নিতে সক্ষম। হত্যাকাণ্ড কর্মসূচিটিকে বিলম্বিত করলেও- এটি দীর্ঘমেয়াদী সমাধান নয়। ইউরোপীয় সরকার ও বিশ্লেষকরা কূটনীতির মাধ্যমে সমাধানের পক্ষে, কারণ সামরিক হামলা বা হত্যা ইরানের পারমাণবিক আকাঙ্ক্ষাকে দমন করতে পারে না। এই হত্যাকাণ্ডের আইনি ও নৈতিক প্রশ্নও আন্তর্জাতিক সম্প্রদায়ের মধ্যে বিতর্কের জন্ম দিয়েছে। আগামী দিনে ইরানের প্রতিক্রিয়া এবং আন্তর্জাতিক কূটনীতি এই কর্মসূচির ভবিষ্যৎ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আন্তর্জাতিক

    গাজায় যুদ্ধবিরতির মধ্যেও ইসরাইলি হামলায় নিহত ৪

    নভেম্বর 22, 2026
    আন্তর্জাতিক

    ‘কিলার রোবট’ নিয়ন্ত্রণে চুক্তির খসড়া প্রণয়নে একমত ১২৮ দেশ

    নভেম্বর 21, 2026
    বিশ্ব অর্থনীতি

    চীনে প্রায় ৯ লাখ এআই চিপ রফতানির অনুমোদন যুক্তরাষ্ট্রের

    নভেম্বর 21, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.