যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্র ও ইরানের কর্মকর্তাদের মধ্যে একটি বৈঠক অনুষ্ঠিত হবে। এই বৈঠকের মাধ্যমে ইরান ও ইসরায়েলের মধ্যে ১২ দিনের যুদ্ধের কারণে স্থগিত হওয়া সংলাপ পুনরায় শুরু হবে।
ট্রাম্প বলেন, “আমরা আগামী সপ্তাহে ইরানের সঙ্গে কথা বলব। একটা চুক্তিও হতে পারে।” তিনি আরো বলেন, “আমার দৃষ্টিতে তারা (ইরান-ইসরায়েল) যুদ্ধ করেছিল, আর এখন যুদ্ধ শেষ।”
১২ দিনের এই যুদ্ধে ইসরায়েল ও ইরান উভয়ই ক্লান্ত হয়ে পড়েছে। তবে ট্রাম্প সতর্ক করে বলেন, তাদের মধ্যে সংঘাত আবারো শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে।

