Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, নভে. 22, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » ইরানকে ফোকাস বানিয়ে গাজার রক্তলিপি আড়াল করছে ইসরায়েল
    আন্তর্জাতিক

    ইরানকে ফোকাস বানিয়ে গাজার রক্তলিপি আড়াল করছে ইসরায়েল

    হাসিব উজ জামানজুন 26, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    অবরুদ্ধ গাজা উপত্যকায় ফিলিস্তিনিদের ওপর প্রতিদিনের হত্যাযজ্ঞ ও ক্ষুধামৃত্যু অব্যাহত রয়েছে। ইসরায়েল যখন ইরানকে কেন্দ্র করে দৃষ্টি ঘোরানোর চেষ্টা করছে, তখন এই ভয়াবহতা যেন বিশ্বজুড়ে কেবল এক সংখ্যা পরিণত হয়েছে— একদিনে কতজন মারা গেল, তার হিসাব।

    গত দুই সপ্তাহ আগে ইসরায়েল ইরানে হামলা শুরুর পর থেকে গাজার গণহত্যা, বাস্তুচ্যুতি এবং পরিকল্পিত অনাহার থেমে যায়নি— বরং বেড়েছে। অথচ এই মানবিক বিপর্যয় এখন বিশ্বসংবাদে প্রায় অনুপস্থিত।

    মঙ্গলবার রাতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দেন যে ইরান ও ইসরায়েল যুদ্ধবিরতিতে পৌঁছেছে। অথচ সেই দিন দুপুরের আগেই গাজায় ৭১ জন ফিলিস্তিনি নিহত হন। তার আগের দিন ৫০ জন, এবং তার আগের ৪৮ ঘণ্টায় আরও ২০০ জন নিহত হন।

    এটাই বিশ্বের প্রথম “লাইভ সম্প্রচারিত” গণহত্যা— যেখানে একটি জাতির বিরুদ্ধে পাশ্চাত্য-সমর্থিত এক নিষ্ঠুর নিধনযজ্ঞ চলছে, আর বিশ্ব নিঃশব্দ দর্শক।

    এক ফিলিস্তিনি সাংবাদিক আমিন হামদান, তার স্ত্রী এবং দুটি ছোট সন্তানসহ ইসরায়েলি হামলায় নিহত হন। অন্যদিকে, নুসাইরাত শরণার্থী শিবিরে, ২০১৮ সালের গ্রেট মার্চ অফ রিটার্ন আন্দোলনে নিহত এক সিভিল ডিফেন্স কর্মীর ছেলে মোহাম্মদ ঘোরাব ও তার ছেলেও মারা যান। শুজাইয়া এলাকায় জ্বালানি কাঠ সংগ্রহ করছিল তিন কিশোর— তাদেরও হত্যা করা হয়।

    নাসের হাসপাতালের শিশু ও প্রসূতি বিভাগের প্রধান ডা. আহমাদ আল-ফাররা সতর্ক করেছেন, নবজাতকদের জন্য প্রিম্যাচিওর দুধের ঘাটতির কারণে ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে তারা মারা যেতে পারে। এটি ইসরায়েলের অবরোধের সরাসরি ফল।

    ইসরায়েলি পার্লামেন্টের এক সদস্য পর্যন্ত গর্ব করে বলছেন, “এক রাতে ১০০ ফিলিস্তিনি মারা গেলেও কারও কিছু যায় আসে না।”

    আর আমি যখন ভাবি ক্ষুধার্ত মানুষদের খাবারের লোভ দেখিয়ে গুলি করে হত্যা করা হচ্ছে— পুরুষ, নারী, শিশু কেউ বাদ যাচ্ছে না— তখন মনে হয় ইংরেজি ভাষাও এই বর্বরতাকে ঠিকভাবে বোঝাতে ব্যর্থ।

    মার্কিন-সমর্থিত গাজা হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশনের (GHF) নামে যে খাদ্য বিতরণ কেন্দ্রগুলো খোলা হয়েছে, তা যেন মৃত্যুকূপে পরিণত হয়েছে। গত এক মাসে এখানে খাদ্য নিতে গিয়ে ৪৫০ জনের বেশি ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন।

    অবরোধ শুরুর আগে প্রতিদিন গাজায় গড়ে ৫০০ ট্রাক ঢুকত। কিন্তু ২ মার্চ থেকে ইসরায়েলের পূর্ণ অবরোধের পর GHF-ই একমাত্র মানবিক সহায়তার উৎস।

    এই গণহত্যায় হাজার হাজার শিশু নিহত হয়েছে, যারা গাজার মোট জনসংখ্যার অর্ধেক। স্কুল, পরিবার, বাসস্থান, নিরাপত্তা— সব কিছু হারিয়েছে তারা। এখন তারা আধুনিক যুগের সবচেয়ে বড় শিশু অঙ্গহানি-বঞ্চিত গোষ্ঠীতে পরিণত হয়েছে।

    জাতিসংঘের মতে, মে মাসের দ্বিতীয়ার্ধে পাঁচ বছরের নিচের শিশুদের তীব্র অপুষ্টির হার গত তিন মাসের তুলনায় প্রায় তিন গুণ বেড়েছে।

    ১২ বছরের মোহাম্মদ আল-দারবি আট ঘণ্টা হেঁটে দুই কেজি ময়দা জোগাড় করেছিল। কিন্তু পথে ডাকাতেরা তা কেড়ে নেয়। সে কাঁদতে কাঁদতে বলেছিল, “খাবার নেই, একটুও নেই।” তারপর সে মুখভরে বালি খেয়ে চুপ করানোর চেষ্টা করেছিল ক্ষুধাকে।

    ২০ বছরের মোহাম্মদ ইউসুফ আল-জানিন, যিনি গাজার ধ্বংসপ্রাপ্ত উত্তরের শহর বেইত হানুন থেকে এক বস্তা ময়দার আশায় বের হয়েছিলেন, আর ফিরেননি। তার মৃতদেহ ছিল ময়দার গুঁড়িতে ঢেকে থাকা একটি কাঠের প্যালেটের ওপর। এই মৃত্যু বিশ্ব গণমাধ্যমে জায়গা পায়নি।

    পরদিনই গাজার জেইতুন এলাকায় এক ইসরায়েলি হামলায় ইনাস ফারহাত মারাত্মক আহত হন এবং তার সাত সন্তান একসাথে নিহত হয়। মে মাসে এক শিশু বিশেষজ্ঞের স্ত্রী ও নয় সন্তানও একইভাবে নিহত হয়। কেউ কেউ পুড়ে অঙ্গার, কেউ খণ্ডবিখণ্ড। পুরো পরিবার নিশ্চিহ্ন— এবং এই বর্বরতা যেন স্বাভাবিক হয়ে গেছে।

    অর্থোপেডিক সার্জন ফাদেল নাঈম লিখেছেন, “এখানে কষ্ট সীমাহীন। প্রতিদিন ক্ষুধা, ভয়, এবং বোমায় মানুষ মরছে। বিশ্ব নিশ্চুপ।”

    ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু তার রাজনৈতিক অস্তিত্ব বাঁচাতে এবং ৭ অক্টোবর হামাসের আঘাতে ভেঙে পড়া ‘ভয়ভীতি-নীতিকে’ পুনঃস্থাপন করতে চাচ্ছেন। এর জন্যই তিনি বড় আকারের মধ্যপ্রাচ্য যুদ্ধ চাচ্ছেন।

    ইরানকে “পারমাণবিক হুমকি” দেখিয়ে এবং আরব স্বৈরশাসকদের সঙ্গে হাত মিলিয়ে (মিসর, জর্ডান, ইউএই) এক কাল্পনিক শত্রুকে সৃষ্টি করেছে ইসরায়েল। এই একই যুক্তি দিয়ে ইরাক ধ্বংস হয়েছিল— এখন তা ইরানের ক্ষেত্রেও প্রয়োগ হচ্ছে।

    এদিকে গাজায় এখনো আমেরিকান তৈরি বোমা পড়ছে “নিরাপদ অঞ্চলগুলিতে”, যেখানে মানুষ খালি তাবুতে বাস করছে। সম্প্রতি নিহত হয়েছেন মাহমুদ রাসরাস ও তার দুই সন্তান, প্রিয় কমেডিয়ান ও দাতব্যকর্মী মাহমুদ শুররাব— যাদের ঘর ছিল না, কেবল তাবু।

    এখন আর কায়রো বা দোহার মধ্যে কোনো শান্তি আলোচনার খবর নেই। গাজার পক্ষে কথা বলার মতো কেউ নেই— না পশ্চিম তীরের দুর্বল ফিলিস্তিনি কর্তৃপক্ষ, না তাদের সহপাটিরা। যেন প্রথম ইন্তিফাদার নাগরিক প্রতিরোধ আজ শুধুই ইতিহাস।

    গাজা থেকে লেখক মিকদাদ জামিল বলেছেন, “মানুষ ভূতের মতো হয়ে গেছে। তারা জানে না এই গনহত্যা কবে থামবে, বা আদৌ থামবে কিনা।”

    এবং আমরা, যারা দূরে বসে আছি, তাদের শুধু পরিসংখ্যানের মধ্যে দেখছি— একজন, দুইজন, দশজন, হাজারজন। বাস্তবতা হচ্ছে, আমরা তাদের ব্যর্থ করেছি। এখন অন্তত আমাদের করণীয় হচ্ছে— চুপ না থেকে গাজা নিয়ে কথা বলা, বারবার বলা, এবং বিশ্বজুড়ে তাদের কণ্ঠস্বর তুলে ধরা।

    আমাদের এটা থামাতে হবে— প্রতিদিনের ফিলিস্তিনি হত্যাকাণ্ডকে ‘স্বাভাবিক’ ভাবার প্রবণতাকে শেষ করতে হবে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আন্তর্জাতিক

    গাজায় যুদ্ধবিরতির মধ্যেও ইসরাইলি হামলায় নিহত ৪

    নভেম্বর 22, 2026
    আন্তর্জাতিক

    ‘কিলার রোবট’ নিয়ন্ত্রণে চুক্তির খসড়া প্রণয়নে একমত ১২৮ দেশ

    নভেম্বর 21, 2026
    বিশ্ব অর্থনীতি

    চীনে প্রায় ৯ লাখ এআই চিপ রফতানির অনুমোদন যুক্তরাষ্ট্রের

    নভেম্বর 21, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.