ঢাকাস্থ যুক্তরাষ্ট্র দূতাবাস যুক্তরাষ্ট্রের ভিসার আবেদনকারীদের জন্য জরুরি নির্দেশনা জারি করেছে। এই নির্দেশনা পড়তে ইচ্ছুক শিক্ষার্থী এবং বিনিময় কর্মসূচির (এফ, এম, জে ভিসা) আবেদনকারীদের জন্য প্রযোজ্য।
বৃহস্পতিবার (২৬ জুন) ঢাকাস্থ যুক্তরাষ্ট্র দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।
নির্দেশনার বিবরণ-
বিজ্ঞপ্তিতে বলা হয়, “যারা এফ, এম বা জে শ্রেণির নন-ইমিগ্র্যান্ট ভিসার জন্য আবেদন করছেন, তাদের সবাইকে অনুরোধ করা হচ্ছে- নিজেদের সব সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের গোপনীয়তা সেটিং পাবলিক করে দিতে।” এটি আবেদনকারীর পরিচয় এবং যুক্তরাষ্ট্রে প্রবেশের যোগ্যতা যাচাইয়ের জন্য প্রয়োজনীয় ভেটিং (যাচাই) প্রক্রিয়াকে সহজতর করবে।
ভিসার শ্রেণিবিন্যাস-
এফ ভিসা-
-
এফ-১ ভিসা: এই ভিসা মূলত একাডেমিক অধ্যয়নের জন্য, যেমন কলেজ বা বিশ্ববিদ্যালয়ে ডিগ্রি প্রোগ্রামে অংশগ্রহণের জন্য।
-
এফ-২ ভিসা: এফ-১ ভিসাধারীর স্বামী বা স্ত্রী এবং ২১ বছরের কম বয়সী অবিবাহিত সন্তানেরা এই ভিসার জন্য আবেদন করতে পারেন।
এম ভিসা-
-
এম-১ ভিসা: এই ভিসা অ-একাডেমিক বা বৃত্তিমূলক অধ্যয়নের জন্য, যেমন ভোকেশনাল বা টেকনিক্যাল স্কুলে পড়াশোনার জন্য।
-
এম-২ ভিসা: এম-১ ভিসাধারীর স্বামী বা স্ত্রী এবং ২১ বছরের কম বয়সী অবিবাহিত সন্তানেরা এই ভিসার জন্য আবেদন করতে পারেন।

