Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, নভে. 22, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » গাজায় মানবিক পরিস্থিতি ‘বিপর্যয়কর’: ইউরোপীয় কাউন্সিল
    আন্তর্জাতিক

    গাজায় মানবিক পরিস্থিতি ‘বিপর্যয়কর’: ইউরোপীয় কাউন্সিল

    এফ. আর. ইমরানজুন 27, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট আন্তোনিও কস্তা ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার মানবিক পরিস্থিতিকে “বিপর্যয়কর” হিসেবে বর্ণনা করেছেন এবং সেখানে মানবাধিকার লঙ্ঘনের ঘটনাগুলোর তীব্র নিন্দা জানিয়েছেন।

    শুক্রবার (২৭ জুন) বার্তাসংস্থা আনাদোলু এই তথ্য জানিয়েছে।

    বৃহস্পতিবার ব্রাসেলসে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রপ্রধানদের এক সম্মেলনে বক্তৃতার সময় কস্তা বলেন, “গাজায় মানবাধিকার চরমভাবে লঙ্ঘিত হচ্ছে। ইসরায়েলের সঙ্গে আমাদের যৌথ চুক্তির পর্যালোচনা থেকে স্পষ্ট হয়েছে যে এই পরিস্থিতি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।” তিনি জানান, ইইউ পররাষ্ট্রমন্ত্রীরা আগামী জুলাইয়ে এই সংকট মোকাবিলায় পরবর্তী পদক্ষেপ নিয়ে আলোচনা করবেন। তবে তিনি ইসরায়েলের সঙ্গে “খোলামেলা সংলাপের” প্রয়োজনীয়তার ওপরও গুরুত্বারোপ করেন।

    কস্তা ইউরোপীয় প্রতিরক্ষা ব্যবস্থার একটি সমন্বিত কাঠামোর প্রয়োজনীয়তা তুলে ধরে বলেন, “প্রতিটি সদস্যরাষ্ট্রে একই ধরনের প্রতিরক্ষা সক্ষমতা তৈরি করা জরুরি নয়, তবে দক্ষতা ও ন্যায্যতার প্রয়োজন।” তিনি ইউক্রেনের নিরাপত্তাকে ইউরোপের নিরাপত্তার সঙ্গে সংযুক্ত করে বলেন, ইউক্রেনকে সমর্থন এবং ইইউ’র সদস্যপদ প্রক্রিয়াকে এগিয়ে নেওয়া এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ।

    ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লিয়েনও গাজার মানবিক সংকট নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি বলেন, “গাজায় পরিস্থিতি ভয়াবহ এবং সহ্যের সীমা ছাড়িয়ে গেছে। অবিলম্বে মানবিক সহায়তা পৌঁছানোর ব্যবস্থা করতে হবে।” তিনি আরো জানান, ইইউ ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান বাণিজ্য আলোচনায় অগ্রগতি হচ্ছে। তবে আলোচনা ব্যর্থ হলে ইইউ ‘সমতা পুনঃস্থাপন তালিকা’ তৈরি করছে। তিনি বলেন, “আমরা একটি চুক্তির জন্য প্রস্তুত, তবে সন্তোষজনক সমাধান না হলে ইউরোপীয় স্বার্থ রক্ষায় সব ধরনের পদক্ষেপ নিতে আমরা প্রস্তুত।”

    সম্মেলনের ঘোষণাপত্রে ইউরোপীয় কাউন্সিল লিবিয়ার পরিস্থিতি এবং এর ইউরোপীয় নিরাপত্তা ও অভিবাসনের ওপর সম্ভাব্য প্রভাব নিয়েও উদ্বেগ প্রকাশ করেছে। তারা তুরস্ক-লিবিয়া সমুদ্রসীমা নির্ধারণ সংক্রান্ত সমঝোতা স্মারককে আন্তর্জাতিক সমুদ্র আইনের পরিপন্থি বলে উল্লেখ করেছে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আন্তর্জাতিক

    গাজায় যুদ্ধবিরতির মধ্যেও ইসরাইলি হামলায় নিহত ৪

    নভেম্বর 22, 2026
    আন্তর্জাতিক

    ‘কিলার রোবট’ নিয়ন্ত্রণে চুক্তির খসড়া প্রণয়নে একমত ১২৮ দেশ

    নভেম্বর 21, 2026
    বিশ্ব অর্থনীতি

    চীনে প্রায় ৯ লাখ এআই চিপ রফতানির অনুমোদন যুক্তরাষ্ট্রের

    নভেম্বর 21, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.