ইসরাইল, ইরান এবং যুক্তরাষ্ট্রের মধ্যে ১২ দিনব্যাপী প্রাণঘাতী সংঘাতের পর বৃহস্পতিবার (২৬ জুন) প্রথমবারের মত মিডিয়ার সামনে আসেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি। এর কয়েক ঘণ্টা পর হিজবুল্লাহ নেতা নাইম কাসেম খামেনির প্রতি আনুগত্য পুনর্ব্যক্ত করে ইরানের বিজয় উদযাপনের ঘোষণা দেন।
হিজবুল্লাহর সমর্থন-
ইসরাইল ও মার্কিন যুক্তরাষ্ট্রের বিমান হামলা শুরুর সময় থেকেই ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ তেহরানের প্রতি সমর্থন জানিয়ে আসছে। এবার তারা তাদের অবস্থান পুনর্ব্যক্ত করেছে।
এক ভিডিও বার্তায় নাইম কাসেম বলেন, “আমরা নিশ্চিত করছি এবং গর্বিত যে আমরা ইরানের সঙ্গে আছি। আমরা ইমাম খামেনির তত্ত্বাবধানে আছি।”
তিনি আরো বলেন, “ইরানের নেতৃত্ব ও শাসনব্যবস্থার চারপাশে অভূতপূর্ব জনমত এবং আগ্রাসনের বিরুদ্ধে দেশকে রক্ষা করার জন্য ইমাম খামেনির চারপাশে সমাবেশ করা হচ্ছে।”
কাসেম খামেনিকে একজন “সাহসী, জ্ঞানী এবং অনুপ্রেরণাদায়ক নেতা” হিসেবে বর্ণনা করে বলেন, “তিনি সব প্রতিবন্ধকতা কাটিয়ে মাঠে দাঁড়িয়ে থেকে লড়াই করেন। তিনি কেবল স্রষ্টার ভয়ে ভীত এবং বিজয়ের প্রতি আত্মবিশ্বাসী।”

