Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, নভে. 22, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » ইরানে নিহতদের স্মরণে লাখো মানুষের শোক মিছিল
    আন্তর্জাতিক

    ইরানে নিহতদের স্মরণে লাখো মানুষের শোক মিছিল

    হাসিব উজ জামানজুন 28, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    তেহরানে আয়োজিত রাষ্ট্রীয় জানাজা ও শোকমিছিল | ছবি: আইআরএনএ
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    ইরানের রাজধানী তেহরানে দেশটির ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি), পরমাণু বিজ্ঞানী ও সাধারণ নাগরিকসহ প্রায় ৬০ জন নিহত ব্যক্তির মরদেহ নিয়ে এই শেষ শ্রদ্ধার আয়োজন করা হয়। পুরো পথে শোকাহত জনতা ইসরায়েল ও যুক্তরাষ্ট্রবিরোধী স্লোগান দেন।

    সম্প্রতি ইরানে ইসরায়েলি হামলায় নিহত ইরানি নাগরিক, শীর্ষ সামরিক কর্মকর্তা ও পরমাণু বিজ্ঞানীদের স্মরণে রাজধানী তেহরানে আয়োজিত রাষ্ট্রীয় জানাজা ও শোকমিছিলে অংশ নিয়েছেন লাখো মানুষ। স্থানীয় সময় আজ শনিবার (২৮ জুন) সকাল ৮টায় তেহরানের ইঙ্গেলাব স্কয়ারে শুরু হয় এই শোকানুষ্ঠান। সেখানে উপস্থিত ছিলেন ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান।

    ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আইআরএনএ জানিয়েছে, দেশটির ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি), পরমাণু বিজ্ঞানী ও সাধারণ নাগরিকসহ প্রায় ৬০ জন নিহত ব্যক্তির মরদেহ নিয়ে এই শেষ শ্রদ্ধার আয়োজন করা হয়। জানাজা শেষে শোকমিছিল ইঙ্গেলাব স্কয়ার থেকে প্রায় ১১ কিলোমিটার পথ অতিক্রম করে আজাদি স্কয়ার পর্যন্ত যায়। পুরো পথে শোকাহত জনতা ইসরায়েল ও যুক্তরাষ্ট্রবিরোধী স্লোগান দেন।

    গত ১৩ জুন ইসরায়েল বিনা উসকানিতে ইরানের সামরিক, পরমাণু ও বেসামরিক স্থাপনাগুলোতে হামলা চালায়। এই হামলায় ৬০০-এরও বেশি মানুষ নিহত হন, যাদের মধ্যে ছিলেন শীর্ষ সেনা কমান্ডার, বিজ্ঞানী এবং সাধারণ নাগরিকরা।

    ইরান দ্রুত প্রতিক্রিয়া জানিয়ে ‘অপারেশন ট্রু প্রমিস থ্রি’ চালায়। যার অধীনে আইআরজিসি এয়ারোস্পেস ফোর্স ২২ দফায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে ইসরায়েলের অধিকৃত অঞ্চলে ব্যাপক ক্ষয়ক্ষতি ঘটায়।

    এছাড়া ২২ জুন যুক্তরাষ্ট্রও ইরানের বিরুদ্ধে হামলায় অংশ নেয়। সেই হামলায় নাতাঞ্জ, ইসফাহান ও ফোরদোতে অবস্থিত গুরুত্বপূর্ণ পরমাণু স্থাপনাগুলো লক্ষ্য করে বোমাবর্ষণ করা হয়। ইরান এই হামলাকে আন্তর্জাতিক আইন লঙ্ঘন এবং আক্রমণের উদাহরণ বলে অভিহিত করেছে। ইরানের সরকার নিহতদের ‘শহীদ’ হিসেবে শ্রদ্ধা জানিয়েছে এবং জনগণের বিপুল অংশগ্রহণ এই শোককে রূপ দিয়েছে জাতীয় প্রতিবাদে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আন্তর্জাতিক

    গাজায় যুদ্ধবিরতির মধ্যেও ইসরাইলি হামলায় নিহত ৪

    নভেম্বর 22, 2026
    আন্তর্জাতিক

    ‘কিলার রোবট’ নিয়ন্ত্রণে চুক্তির খসড়া প্রণয়নে একমত ১২৮ দেশ

    নভেম্বর 21, 2026
    বিশ্ব অর্থনীতি

    চীনে প্রায় ৯ লাখ এআই চিপ রফতানির অনুমোদন যুক্তরাষ্ট্রের

    নভেম্বর 21, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.