Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice Thu, Dec 11, 2025
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » পাকিস্তানে টানা বৃষ্টি ও হঠাৎ বন্যায় প্রাণহানি ৪৬
    আন্তর্জাতিক

    পাকিস্তানে টানা বৃষ্টি ও হঠাৎ বন্যায় প্রাণহানি ৪৬

    এফ. আর. ইমরানJuly 1, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    পাকিস্তানে ২০২২ সালে ভয়াবহ বন্যায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল। এবারও তেমন পরিস্থিতির আশঙ্কা করা হচ্ছে। ছবি: রয়টার্স
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    পাকিস্তানে প্রায় এক সপ্তাহ ধরে চলা টানা ভারী বৃষ্টিপাত ও আকস্মিক বন্যায় প্রাণহানির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৬ জনে। আহত হয়েছেন আরও অনেকেই। নিহতদের মধ্যে একই পরিবারের ১৩ সদস্য রয়েছেন, যাঁরা ভ্রমণের সময় পানির স্রোতে ভেসে যান। সরকারি হিসাব অনুযায়ী, গতকাল সোমবার পর্যন্ত এই হতাহতের সংখ্যা নিশ্চিত করেছে কর্তৃপক্ষ।

    পাকিস্তানের জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (এনডিএমএ) ও বিভিন্ন প্রাদেশিক জরুরি বিভাগ জানিয়েছে, নিহতদের মধ্যে খাইবার পাখতুনখাওয়া প্রদেশেই প্রাণ হারিয়েছেন ২২ জন। পাঞ্জাবে ১৩ জন, সিন্ধুতে ৭ জন এবং বেলুচিস্তানে ৪ জনের মৃত্যু হয়েছে।

    পাকিস্তান আবহাওয়া অধিদপ্তরের উপপরিচালক ইরফান ভার্ক বলেন, চলতি বর্ষা মৌসুমে স্বাভাবিকের তুলনায় বেশি বৃষ্টিপাত হতে পারে বলে পূর্বাভাস রয়েছে। তিনি সতর্ক করেন, ২০২২ সালের ভয়াবহ বন্যার পুনরাবৃত্তি হওয়াও অসম্ভব নয়। সে সময় দেশটির এক-তৃতীয়াংশ এলাকা প্লাবিত হয়েছিল এবং মৃত্যু হয়েছিল ১ হাজার ৭৩৭ জনের।

    গত শুক্রবার খাইবার পাখতুনখাওয়ার সোয়াত এলাকায় ঘটে হৃদয়বিদারক এক ঘটনা, যেখানে একই পরিবারের ১৭ সদস্য নদীতে ভ্রমণে গিয়ে পানির স্রোতে ভেসে যান। তাঁদের মধ্যে ১৩ জনের প্রাণহানি ঘটে। চারজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। প্রাদেশিক জরুরি পরিষেবা বিভাগের মুখপাত্র বিলাল ফয়জি জানান, সোমবার পর্যন্ত ১২ জনের মরদেহ উদ্ধার করা সম্ভব হয়েছে। এখনও নিখোঁজ একজনের সন্ধানে উদ্ধার অভিযান চলছে।

    এই মর্মান্তিক ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক ক্ষোভ প্রকাশ করছেন সাধারণ মানুষ। অনেকেই অভিযোগ করছেন, উদ্ধার কার্যক্রম ছিল ধীরগতির ও সমন্বয়হীন।

    এদিকে, জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ আগেই আশঙ্কাজনক আবহাওয়ার বিষয়ে সতর্ক করেছিল এবং জনসাধারণকে নদী ও ঝরনা পার হতে বারণ করেছিল। তবু পর্যাপ্ত সচেতনতা ও প্রস্তুতির ঘাটতি পুনরায় সামনে এনেছে প্রাণহানির এই ঘটনা।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আন্তর্জাতিক

    যুক্তরাষ্ট্রের ট্যাংকার দখলের ঘটনাকে ‘জলদস্যুতা’ বলল ভেনেজুয়েলা

    December 11, 2025
    আন্তর্জাতিক

    জিনগত ক্যানসারবাহী দাতার শুক্রাণুতে ২০০ শিশুর জন্ম

    December 11, 2025
    আন্তর্জাতিক

    মিয়ানমারে হাসপাতালে বিমান হামলায় নিহত ৩১

    December 11, 2025
    Leave A Reply Cancel Reply

    সর্বাধিক পঠিত

    সাউথইস্ট ব্যাংকে ২৫ কোটি টাকা আত্মসাত

    আইন আদালত October 7, 2025

    ক্রেতারা ভারত-চীন ছাড়ছে, বাংলাদেশ পাচ্ছে অর্ডার

    অর্থনীতি August 15, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত January 13, 2025

    বরিশালের উন্নয়ন বঞ্চনা: শিল্প, যোগাযোগ, স্বাস্থ্য ও পর্যটন খাতে নেই অগ্রগতি

    মতামত April 22, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsAppp

    01339-517418

    Copyright © 2025 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.