Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, নভে. 22, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » ইসরায়েলের প্রযুক্তি কি থমকে গেছে ইরানের হামলায়?
    আন্তর্জাতিক

    ইসরায়েলের প্রযুক্তি কি থমকে গেছে ইরানের হামলায়?

    এফ. আর. ইমরানজুলাই 3, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ভাইসমান ইনস্টিটিউট অব সায়েন্সের ক্ষয়ক্ষতি সম্পর্কে ব্রিফ করছেন প্রতিষ্ঠানটির প্রেসিডেন্ট। ছবি: এএফপি
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    তেল আবিবের দক্ষিণে অবস্থিত ইসরায়েলের সামরিক ও বৈজ্ঞানিক গবেষণার অন্যতম কেন্দ্র ভাইসমান ইনস্টিটিউট অব সায়েন্স ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ১৫ জুনের এই হামলায় ধ্বংস হয়ে গেছে ইনস্টিটিউটটির গুরুত্বপূর্ণ ল্যাব, প্রযুক্তিগত পরিকাঠামো এবং কয়েক দশকের বৈজ্ঞানিক গবেষণার ফলাফল। এতে ইসরায়েলের সামরিক গবেষণা ও প্রযুক্তি খাতে ব্যাপক ধাক্কা লেগেছে।

    ইরানের সরকারি টেলিভিশন প্রেস টিভির প্রতিবেদনে জানানো হয়, সামরিক-শিল্প কমপ্লেক্সের সঙ্গে নিবিড়ভাবে যুক্ত এই প্রতিষ্ঠানটির মূল বৈজ্ঞানিক কাঠামো এখন কার্যত অচল। একই তথ্য নিশ্চিত করেছে ইসরায়েলি টেলিভিশন চ্যানেল ১৩, যেখানে ইনস্টিটিউটের প্রেসিডেন্ট আলোন চেন বলেন, “ইরানের ক্ষেপণাস্ত্র অত্যন্ত সুনির্দিষ্টভাবে মূল কমপ্লেক্সে আঘাত করেছে। এতে আর্থিক ক্ষতির পরিমাণ ৩০০ থেকে ৫৭০ মিলিয়ন ডলার হতে পারে।”

    চেন জানান, আঘাতের লক্ষ্য ছিল বৈজ্ঞানিক কমপ্লেক্সের বৃহৎ অংশ, যেখানে পদার্থবিদ্যা, বায়োটেকনোলজি ও কৃত্রিম বুদ্ধিমত্তার ওপর সামরিক গবেষণা চলছিল। নিরাপত্তার কারণে হামলার ক্ষয়ক্ষতির ছবি প্রকাশে নিষেধাজ্ঞা থাকলেও যেসব ভিডিও ও তথ্য ছড়িয়ে পড়েছে, তাতে ব্যাপক ধ্বংসযজ্ঞের প্রমাণ মিলেছে।

    ভাইসমান ইনস্টিটিউট অব সায়েন্সে বিধ্বস্ত ভবন। ছবি: রয়টার্স

    হামলায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত গবেষণাগুলোর মধ্যে রয়েছে সদ্য নির্মিত রাসায়নিক ও ভৌত বিজ্ঞান গবেষণাগার এবং জীবন ও গণনামূলক বিজ্ঞান ভবন। ক্যানসার ও কোষ পুনরুৎপাদনের ওষুধ গবেষণার ল্যাবসহ অন্তত ৪৫টি ল্যাব ধ্বংস হয়েছে, ক্ষতিগ্রস্ত হয়েছেন প্রায় ৫০০ গবেষক।

    বিশেষ করে অধ্যাপক এলদাদ জাহরের ২২ বছরের গবেষণা- হৃৎপিণ্ডের টিস্যু, ডিএনএ, অ্যান্টিবডি, ল্যাবে তৈরি ভাইরাস- সবকিছুই ধ্বংস হয়ে গেছে। তিনি বলেন, “মাত্র ১৫ মিনিটে আমার দ্বিতীয় বাড়ির মতো ল্যাবটি আগুনে পুড়ে ছাই হয়ে যায়। কোনো তথ্য, নোট বা ইতিহাস অবশিষ্ট নেই।”

    ভূ-রসায়ন গবেষণার প্ল্যানেটারি সায়েন্সেস ভবনও পাশের ভবনে আঘাতের শকওয়েভে ক্ষতিগ্রস্ত হয়েছে।

    যদিও আন্তর্জাতিক পরিসরে ইনস্টিটিউটটিকে ‘বেসামরিক‘ বৈজ্ঞানিক প্রতিষ্ঠান হিসেবে তুলে ধরা হয়, বাস্তবে এটি দীর্ঘদিন ধরে ইসরায়েলের সামরিক-শিল্প কমপ্লেক্সের অন্যতম ভিত্তি হিসেবে কাজ করছে। ইনস্টিটিউটের গবেষণাগুলো এলবিত সিস্টেমস, রাফাল এবং আইএআই-এর মতো সামরিক ঠিকাদারদের সঙ্গে যৌথভাবে সামরিক প্রযুক্তি, ড্রোন, কৃত্রিম বুদ্ধিমত্তা ও কোয়ান্টাম গবেষণায় কাজ করেছে।

    ভাইসমান ইনস্টিটিউট অব সায়েন্সে বিধ্বস্ত ভবন। ছবি: রয়টার্স

    ২০২৪ সালের অক্টোবরে প্রতিষ্ঠানটি এলবিত সিস্টেমসের সঙ্গে সামরিক প্রয়োগের জন্য ‘জীব-অনুপ্রাণিত উপাদান‘ তৈরির চুক্তি করে। এছাড়া উপগ্রহ প্রযুক্তি, বিকল্প জিপিএস, ইলেকট্রনিক জ্যামিং, সাইবার সিকিউরিটি ও যুদ্ধক্ষেত্রের চিকিৎসাব্যবস্থায় ইনস্টিটিউটটির গবেষণার ব্যবহার রয়েছে।

    এখানকার স্নাতকরা নিয়মিতভাবে ইসরায়েলের গোপন সামরিক ইউনিট ‘৮২০০‘ ও ‘তালপিয়ট প্রোগ্রাম‘-এ যোগ দেন। এমনকি অধ্যাপক ইরান সেগালের ল্যাবও গাজা ও ইরানবিষয়ক সিদ্ধান্ত গ্রহণে অ্যালগরিদম ও নজরদারি প্রযুক্তি উন্নয়নে কাজ করেছে।

    ভাইসমান ইনস্টিটিউটের সামরিক সংশ্লিষ্টতা কেবল আধুনিক সময়ে সীমাবদ্ধ নয়। ১৯৪৮ সালের নাকবার সময় এর সরঞ্জাম সরাসরি জায়নিস্ট বাহিনী হাগানাহ-র কাজে ব্যবহৃত হয়। পরে ইসরায়েলি সেনাবাহিনী গঠনে ইনস্টিটিউটের বিজ্ঞানীরা কামান, ন্যাপালম ও রকেট তৈরির কাজে অংশ নেন। এসময় টেকনিয়ন-এর সঙ্গে মিলে তারা ইসরায়েলের বৈজ্ঞানিক ও সামরিক নেতৃত্বে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

    বিধ্বস্ত ভাইসমান ইনস্টিটিউট অব সায়েন্সে ভবন। ছবি: রয়টার্স

    ভাইসমান ইনস্টিটিউট দীর্ঘ সময় ধরে ইসরায়েলের গোপন পারমাণবিক অস্ত্র কর্মসূচির সঙ্গেও যুক্ত। এর প্রতিষ্ঠাতা আর্নস্ট ডেভিড বার্গম্যান ১৯৫২ সালে গঠিত ইসরায়েলের পরমাণু শক্তি কমিশনের প্রধান ছিলেন এবং ডিমোনা পারমাণবিক কেন্দ্রে বহু বিজ্ঞানী ইনস্টিটিউটের ছাত্র বা শিক্ষক ছিলেন।

    এফবিআই-এর এক তদন্তেও উঠে এসেছে, ইনস্টিটিউটটি গোপনে মার্কিন সামরিক সিস্টেমে প্রবেশ করে এবং পারমাণবিক ও প্রচলিত অস্ত্র উন্নয়নে কাজ করে।

    দীর্ঘদিন ধরে ইসরায়েলি মিডিয়া ও প্রশাসন ভাইসমান ইনস্টিটিউটকে তাদের ‘প্রযুক্তির মেরুদণ্ড’ ও ‘বৈজ্ঞানিক মস্তিষ্ক’ হিসেবে আখ্যায়িত করে এলেও ইরানের হামলার পর নতুন প্রচার কৌশল গ্রহণ করেছে। এখন এটিকে ‘সাধারণ বেসামরিক প্রতিষ্ঠান’ হিসেবে তুলে ধরা হচ্ছে এবং হামলাকে ‘অযৌক্তিক প্রতিশোধ’ বলে বর্ণনা করা হচ্ছে।

    তবে হামলার ক্ষয়ক্ষতি ও প্রভাব বিশ্লেষণে অনেকেই বলছেন, ইরান কেবল সামরিকভাবে নয়, তথ্য ও প্রযুক্তির খাতেও ইসরায়েলকে বড় ধাক্কা দিয়েছে। ইসরায়েলের ‘প্রযুক্তির মেরুদণ্ড’ ভেঙে ফেলা হয়েছে- এটা শুধু প্রতীকী নয়, বাস্তবিকভাবেও তা প্রমাণিত।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আন্তর্জাতিক

    গাজায় যুদ্ধবিরতির মধ্যেও ইসরাইলি হামলায় নিহত ৪

    নভেম্বর 22, 2026
    আন্তর্জাতিক

    ‘কিলার রোবট’ নিয়ন্ত্রণে চুক্তির খসড়া প্রণয়নে একমত ১২৮ দেশ

    নভেম্বর 21, 2026
    বিশ্ব অর্থনীতি

    চীনে প্রায় ৯ লাখ এআই চিপ রফতানির অনুমোদন যুক্তরাষ্ট্রের

    নভেম্বর 21, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.