Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, নভে. 22, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » যুক্তরাষ্ট্রের নাইটক্লাবের বাইরে বন্দুকধারীর গুলিতে নিহত ৪
    আন্তর্জাতিক

    যুক্তরাষ্ট্রের নাইটক্লাবের বাইরে বন্দুকধারীর গুলিতে নিহত ৪

    এফ. আর. ইমরানজুলাই 3, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    যুক্তরাষ্ট্রের নাইটক্লাবের বাইরে বন্দুকধারীর গুলিতে নিহত ৪। ছবি: সংগৃহীত
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের একটি নাইটক্লাবের বাইরে বন্দুকধারীর গুলিতে অন্তত চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরো কয়েকজন। স্থানীয় সময় বুধবার রাত ১১টার দিকে ইলিয়ন অঙ্গরাজ্যের শিকাগোর রিভার নর্থ এলাকার ‘দ্য আর্টিস লাউঞ্জ’ নাইটক্লাবের বাইরে এ হামলার ঘটনা ঘটে।

    মার্কিন সংবাদমাধ্যম এনবিসি নিউজের প্রতিবেদনে দেখা যায়, সংগীতশিল্পী ও র‌্যাপার মেলো বিবাকজের একটি অ্যালবাম উন্মোচন অনুষ্ঠানের পর নাইটক্লাবের বাইরে লোকজন আড্ডায় ব্যস্ত ছিলেন। ঠিক সে সময় একটি কালো রঙের গাড়ি ক্লাবটির পাশ দিয়ে যাওয়ার সময় ভেতরে থাকা এক ব্যক্তি হঠাৎ গাড়ি থেকে গুলি ছুড়তে থাকে।

    শিকাগো পুলিশ জানিয়েছে, বন্দুকধারী ঘটনাস্থল থেকে দ্রুত পালিয়ে যায়। গুলিতে আহত অন্তত আটজনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় চারজনের মৃত্যু হয়।

    নিহতদের মধ্যে রয়েছেন—

    • ২৪ বছর বয়সী এক যুবক, যিনি বুকে গুলিবিদ্ধ হন
    • ২৫ বছর বয়সী এক তরুণ, যিনি মাথায় গুলিবিদ্ধ হন
    • আরো দুই প্রাপ্তবয়স্ক নারী, যাঁরা বুকে গুলিবিদ্ধ হয়ে মারা যান

    পুলিশ জানিয়েছে, নিহতদের মধ্যে একজন র‌্যাপার মেলোর প্রেমিক এবং অপরজন তাঁর ঘনিষ্ঠ বন্ধু।

    আহতদের মধ্যে রয়েছেন—

    • ২৯ বছর বয়সী নারী (পায়ের নিচে গুলিবিদ্ধ)
    • ২৯ বছর বয়সী পুরুষ (উরুতে গুলিবিদ্ধ)
    • ৩১ বছর বয়সী নারী (হাঁটুতে গুলিবিদ্ধ)
    • ২৫ বছর বয়সী পুরুষ (হাত ও উরুতে গুলিবিদ্ধ)
    • ২৫ বছর বয়সী নারী (উরুতে গুলিবিদ্ধ)
    • ৩০ বছর বয়সী নারী (হাতে গুলিবিদ্ধ)
    • ২৭ বছর বয়সী নারী (পায়ে গুলিবিদ্ধ)
      তাদের মধ্যে আটজনের অবস্থাই বর্তমানে স্থিতিশীল বলে জানা গেছে।

    পুলিশ জানিয়েছে, এখনো কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। সিসিটিভি ফুটেজ পর্যালোচনা ও প্রত্যক্ষদর্শীদের বক্তব্যের ভিত্তিতে হামলাকারীর পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। তবে এটি পূর্বপরিকল্পিত হামলা কি না, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানায়নি পুলিশ।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আন্তর্জাতিক

    গাজায় যুদ্ধবিরতির মধ্যেও ইসরাইলি হামলায় নিহত ৪

    নভেম্বর 22, 2026
    আন্তর্জাতিক

    ‘কিলার রোবট’ নিয়ন্ত্রণে চুক্তির খসড়া প্রণয়নে একমত ১২৮ দেশ

    নভেম্বর 21, 2026
    বিশ্ব অর্থনীতি

    চীনে প্রায় ৯ লাখ এআই চিপ রফতানির অনুমোদন যুক্তরাষ্ট্রের

    নভেম্বর 21, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.