Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, নভে. 22, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » গাজায় ক্ষুধাকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে ইসরায়েল: অ্যামনেস্টির অভিযোগ
    আন্তর্জাতিক

    গাজায় ক্ষুধাকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে ইসরায়েল: অ্যামনেস্টির অভিযোগ

    এফ. আর. ইমরানজুলাই 4, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    ইসরায়েলের নিয়ন্ত্রণে গাজায় ত্রাণ বিতরণ ব্যবস্থা কার্যত একটি “ফাঁদ”। ছবি: সংগৃহীত
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    ইসরায়েল অবরুদ্ধ গাজা উপত্যকায় ফিলিস্তিনিদের বিরুদ্ধে ক্ষুধাকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে, যা গণহত্যার অংশ বলে অভিযোগ করেছে যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। সংস্থাটি জানিয়েছে, ইসরায়েলের এই কৌশল গাজার মানুষের জীবনধারণের মৌলিক চাহিদাগুলো ইচ্ছাকৃতভাবে ধ্বংস করছে।

    অ্যামনেস্টির প্রতিবেদনে বলা হয়েছে, গাজার পরিস্থিতি শিশুদের জন্য অত্যন্ত ভয়াবহ। অব্যাহত বোমা হামলা, জোরপূর্বক বাস্তুচ্যুতি এবং খাদ্য, পানি ও ওষুধের তীব্র সংকটের কারণে মানবিক বিপর্যয় চরমে পৌঁছেছে। ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া যুদ্ধের পর থেকে কমপক্ষে ৬৬ জন শিশু অপুষ্টির কারণে মারা গেছে। এছাড়া প্রতিরোধযোগ্য রোগে আরও অনেক শিশুর মৃত্যু হয়েছে, যা পর্যাপ্ত খাদ্য ও চিকিৎসা সুবিধা থাকলে এড়ানো যেত।

    উদাহরণ হিসেবে, প্রতিবেদনে চার মাস বয়সী শিশু জিনান ইসকাফির মৃত্যুর ঘটনা উল্লেখ করা হয়েছে। দুধের অভাবে তীব্র পানিশূন্যতা ও অপুষ্টির কারণে এই শিশুটি মারা যায়। গাজা শহর ও খান ইউনিসের হাসপাতালে প্রতিদিন আসা শিশুদের মধ্যে প্রায় ১৫ শতাংশ গুরুতর বা মাঝারি অপুষ্টির লক্ষণ দেখাচ্ছে।

    প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলের নিয়ন্ত্রণে গাজায় ত্রাণ বিতরণ ব্যবস্থা কার্যত একটি “ফাঁদ” হয়ে দাঁড়িয়েছে। শত শত ফিলিস্তিনি ত্রাণ সংগৃহ করতে বা বিতরণ কেন্দ্রে যাওয়ার সময় নিহত বা আহত হচ্ছেন। প্রতিদিন শতাধিক ত্রাণবাহী ট্রাক গাজার সীমান্তে অপেক্ষমাণ থাকলেও ইসরায়েলের অনুমতির অভাবে সেগুলো প্রবেশ করতে পারছে না।

    গাজার চিকিৎসকরাও চরম দুর্দশার মধ্যে রয়েছেন। অনেক চিকিৎসক নিজেরাই বাস্তুচ্যুত এবং অপুষ্টিতে ভুগছেন। তারা জানিয়েছেন, প্রাথমিক চিকিৎসা দেওয়ার পরও শিশুরা ক্যাম্পের অস্বাস্থ্যকর পরিবেশের কারণে বারবার অসুস্থ হয়ে ফিরছে।

    অ্যামনেস্টির সেক্রেটারি জেনারেল অ্যাগনেস কালামার্ড বলেছেন, “ইসরায়েলের এই কৌশল, যা জীবনধারণের মৌলিক উপকরণ ধ্বংস করছে, তা গণহত্যার সংজ্ঞার মধ্যে পড়ে।” তিনি আরো বলেন, “আন্তর্জাতিক সম্প্রদায় এই ধ্বংসযজ্ঞকে প্রশ্রয় দিচ্ছে।”

    সংস্থাটি জোর দিয়ে বলেছে, ইসরায়েলের জন্য সব ধরনের সামরিক সহায়তা বন্ধ করা, মানবাধিকার লঙ্ঘনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে বাণিজ্য ও বিনিয়োগ নিষিদ্ধ করা এবং দায়ী ইসরায়েলি কর্মকর্তাদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা জরুরি।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আন্তর্জাতিক

    গাজায় যুদ্ধবিরতির মধ্যেও ইসরাইলি হামলায় নিহত ৪

    নভেম্বর 22, 2026
    আন্তর্জাতিক

    ‘কিলার রোবট’ নিয়ন্ত্রণে চুক্তির খসড়া প্রণয়নে একমত ১২৮ দেশ

    নভেম্বর 21, 2026
    বিশ্ব অর্থনীতি

    চীনে প্রায় ৯ লাখ এআই চিপ রফতানির অনুমোদন যুক্তরাষ্ট্রের

    নভেম্বর 21, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.