Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, নভে. 22, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » ইসরায়েলের সাথে বাণিজ্য বন্ধের ডাক দিলেন জাতিসংঘ বিশেষজ্ঞ
    আন্তর্জাতিক

    ইসরায়েলের সাথে বাণিজ্য বন্ধের ডাক দিলেন জাতিসংঘ বিশেষজ্ঞ

    এফ. আর. ইমরানজুলাই 4, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    'দখলদারিত্ব থেকে লাভ': জাতিসংঘের বিশেষজ্ঞ দেশগুলিকে ইসরায়েলের সাথে বাণিজ্য ও আর্থিক সম্পর্ক ছিন্ন করার আহ্বান জানিয়েছেন। ছবি: আল-জাজিরা
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    গাজা উপত্যকায় চলমান যুদ্ধকে ‘গণহত্যা’ হিসেবে অভিহিত করে ইসরায়েলের সঙ্গে সব ধরনের বাণিজ্যিক ও আর্থিক সম্পর্ক ছিন্ন করার আহ্বান জানিয়েছেন জাতিসংঘের অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডবিষয়ক বিশেষ র‍্যাপোর্টিয়ার ফ্রানচেসকা আলবানিজ। বৃহস্পতিবার (৪ জুলাই) জেনেভায় জাতিসংঘ মানবাধিকার পরিষদে দেওয়া বক্তব্যে তিনি এই আহ্বান জানান।

    আলবানিজ বলেন, ইসরায়েলের অর্থনৈতিক ব্যবস্থা এখন ‘গণহত্যার অর্থনীতি’তে পরিণত হয়েছে। তাঁর দাবি, বিশ্বব্যাপী বহু প্রভাবশালী কোম্পানি ইসরায়েলের দমন-পীড়ন ও দখলদারিকে অর্থনৈতিকভাবে সমর্থন করছে এবং এর মাধ্যমে ফিলিস্তিনিদের উচ্ছেদ ও হত্যা কার্যক্রমে লাভবান হচ্ছে।

    মানবাধিকার পরিষদে উপস্থাপিত নতুন প্রতিবেদনে ফ্রানচেসকা আলবানিজ দেখান, কীভাবে অস্ত্র প্রস্তুতকারী প্রতিষ্ঠান, প্রযুক্তি কোম্পানি, ভারী যন্ত্রপাতি নির্মাতা ও আর্থিক প্রতিষ্ঠানগুলো ইসরায়েলের অবৈধ বসতি সম্প্রসারণ ও সামরিক দমন-পীড়নে জড়িত। প্রতিবেদনের শিরোনাম ছিল ‘From Economy of Occupation to Economy of Genocide’ (দখলদারির অর্থনীতি থেকে গণহত্যার অর্থনীতি)।

    তিনি বলেন, “এই প্রতিষ্ঠানগুলো একধরনের করপোরেট যন্ত্র হিসেবে কাজ করছে, যা ফিলিস্তিনিদের উচ্ছেদ করে সেখানে (ইহুদি) বসতি স্থাপনের পরিকল্পনায় ইন্ধন জোগাচ্ছে। যারা গাজায় মানুষ হত্যা, পঙ্গু করে দেওয়া ও ধ্বংসযজ্ঞ চালাচ্ছে- তাদের কেউ কেউ এ থেকে বিপুল মুনাফা করছে।”

    আলবানিজ জানান, গাজা যুদ্ধ শুরুর পর থেকে তেল আবিব স্টক এক্সচেঞ্জে অন্তত ২০০ শতাংশ মূল্যবৃদ্ধি হয়েছে, যা অর্থনৈতিকভাবে দেশটিকে আরো সমৃদ্ধ করেছে। তাঁর ভাষায়, “এক জাতি সমৃদ্ধ হচ্ছে, আরেক জাতিকে নিশ্চিহ্ন করে ফেলা হচ্ছে। স্পষ্টতই, কারও কারও জন্য গণহত্যাও লাভজনক।”

    আলবানিজ বলেন, ইসরায়েলের সামরিক-শিল্প খাত দেশটির অর্থনীতির মেরুদণ্ডে পরিণত হয়েছে। সামরিক অভিযান ও দখলদারিকে কাজে লাগিয়ে নতুন অস্ত্র ও প্রযুক্তির পরীক্ষা করছে তারা, যা পরবর্তীতে বিক্রির মাধ্যমে বিপুল অর্থ উপার্জনের পথ খুলছে।

    ফ্রানচেসকা আলবানিজ তাঁর বক্তব্যে বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান, ইসরায়েলকে দেওয়া সব ধরনের আন্তর্জাতিক সহায়তা ও বাণিজ্যিক লেনদেন অবিলম্বে বন্ধ করতে হবে। এর পাশাপাশি দেশটির ওপর পূর্ণাঙ্গ অস্ত্র নিষেধাজ্ঞাও জারি করা উচিত।

    তিনি বলেন, “রাজনৈতিক নেতারা যখন গাজায় রক্তপাত থামাতে ইসরায়েলের ওপর চাপ দেওয়ার দায়িত্ব এড়িয়ে যাচ্ছেন, তখন করপোরেট প্রতিষ্ঠানগুলো নির্লজ্জভাবে এই গণহত্যা থেকে মুনাফা করছে।”

    জাতিসংঘের প্রতিবেদনে ইসরায়েলের নিপীড়নে সহায়তাকারী প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানানো হয়েছে। বলা হয়, আন্তর্জাতিক আইন লঙ্ঘনের দায়ে এসব প্রতিষ্ঠানের জবাবদিহি নিশ্চিত করতে হবে।

    ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি বাহিনীর হামলা অব্যাহত রয়েছে। জাতিসংঘের তথ্য অনুযায়ী, এ পর্যন্ত সেখানে প্রায় ৫৭ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছেন, কয়েক লাখ মানুষ একাধিকবার বাস্তুচ্যুত হয়েছেন এবং গাজার অধিকাংশ শহর ও গ্রাম ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। হাসপাতাল ও স্কুলসহ বেসামরিক অবকাঠামোও হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। বর্তমানে গাজার ৮৫ শতাংশ এলাকা ইসরায়েলি বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে।

    আলবানিজ বলেন, “ইসরায়েল আধুনিক ইতিহাসের অন্যতম নিষ্ঠুর গণহত্যার জন্য দায়ী। এটা শুধু মানবাধিকার লঙ্ঘন নয় বরং বাণিজ্য ও করপোরেট লোভের ওপর দাঁড়িয়ে থাকা একটি কাঠামোগত সহিংসতা।”

    তিনি জানান, ইসরায়েল ইতোমধ্যেই গাজা উপত্যকায় ৮৫ হাজার টন বিস্ফোরক ফেলেছে, যা হিরোশিমার পরমাণু বোমার তুলনায় ছয় গুণ বেশি শক্তিশালী।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আন্তর্জাতিক

    গাজায় যুদ্ধবিরতির মধ্যেও ইসরাইলি হামলায় নিহত ৪

    নভেম্বর 22, 2026
    আন্তর্জাতিক

    ‘কিলার রোবট’ নিয়ন্ত্রণে চুক্তির খসড়া প্রণয়নে একমত ১২৮ দেশ

    নভেম্বর 21, 2026
    বিশ্ব অর্থনীতি

    চীনে প্রায় ৯ লাখ এআই চিপ রফতানির অনুমোদন যুক্তরাষ্ট্রের

    নভেম্বর 21, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.