Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, নভে. 22, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » নেতানিয়াহুর আমলে পশ্চিম তীরে রেকর্ডহারে বেড়েছে ইহুদি বসতি
    আন্তর্জাতিক

    নেতানিয়াহুর আমলে পশ্চিম তীরে রেকর্ডহারে বেড়েছে ইহুদি বসতি

    এফ. আর. ইমরানজুলাই 5, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    ছবি: সংগৃহীত
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    ফিলিস্তিনের পশ্চিম তীরে ইহুদি বসতি স্থাপনে রেকর্ড মাত্রায় গতি এসেছে ইসরায়েলের বর্তমান প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর শাসনামলে। চ্যানেল ১২-এর এক প্রতিবেদনে জানানো হয়েছে, ২০২২ সালের শেষ দিকে নেতানিয়াহুর নেতৃত্বে ক্ষমতায় আসা সরকারের সময় থেকে আজ পর্যন্ত পশ্চিম তীরে ইহুদি আবাসনের সংখ্যা ১২৮টি থেকে বেড়ে দাঁড়িয়েছে ১৭৮টিতে- যা শতকরা হিসাবে প্রায় ৪০ শতাংশ বৃদ্ধি।

    প্রতিবেদন অনুযায়ী, নেতানিয়াহু সরকারের আমলে নতুন করে ৫০টি বসতির স্বীকৃতি দেওয়া হয়েছে। এর মধ্যে ১৯টি পূর্ব থেকেই সক্রিয়, সাতটি চারণভূমি, ১৪টি মহল্লা এবং ১০টি এখনো শুধু পরিকল্পনার খাতায়। একইসঙ্গে, পশ্চিম তীরের বিদ্যমান বসতিগুলোর ভেতরেই ব্যাপক হারে নতুন ভবন নির্মাণের অনুমোদন দেওয়া হয়েছে। গত আড়াই বছরে ৪১ হাজার ৭০৯টি নতুন অ্যাপার্টমেন্ট নির্মাণের অনুমতি মিলেছে- যা এর আগের ছয় বছরের সব রেকর্ড ছাড়িয়ে গেছে।

    চ্যানেল ১২ বলছে, এই বসতি সম্প্রসারণ ও কৌশলগত নির্মাণমূলক কর্মকাণ্ডের মূল লক্ষ্য পুরো পশ্চিম তীর অঞ্চলে ইসরায়েলি নিয়ন্ত্রণ জোরদার করা এবং ‘দ্বিরাষ্ট্র সমাধান’কে কার্যত ধ্বংস করে দেওয়া। ফিলিস্তিনিদের ভবন একের পর এক ধ্বংস করা, নতুন করে কৌশলগত সড়ক নির্মাণ এবং অবৈধ স্থাপনা দ্রুতগতিতে গড়ে তোলার মাধ্যমে একচ্ছত্র নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার পথ সুগম করা হচ্ছে।

    প্রতিবেদনের প্রেক্ষাপটে উঠে এসেছে ইসরায়েলি সংসদ নেসেটের স্পিকার আমির ওহানা ও লিকুদ পার্টির ১৪ জন মন্ত্রীর একটি চিঠির প্রসঙ্গ, যেখানে তারা নেতানিয়াহুকে পশ্চিম তীরে আরও দখল বাড়ানোর আহ্বান জানিয়েছেন। তারা সবাইই বর্তমান ক্ষমতাসীন ডানপন্থি লিকুদ দলের সদস্য।

    ইসরায়েলের কট্টর ডানপন্থি রাজনীতিবিদ মেইর দিউৎশ চ্যানেল ১২-কে বলেন, “এর আগে কোনো সরকার পশ্চিম তীরে বসতি স্থাপনকে এভাবে উৎসাহিত করেনি। এমন উচ্চমাত্রায় অনুমোদন, গৃহায়ন ও নির্মাণের নজির আগে দেখা যায়নি।”

    উল্লেখ্য, আন্তর্জাতিক আইনে অধিকৃত পশ্চিম তীরে ইহুদি বসতি স্থাপন অবৈধ হিসেবে বিবেচিত হলেও ইসরায়েল দীর্ঘদিন ধরেই বিভিন্ন নামে ও কৌশলে এই নির্মাণ অব্যাহত রেখেছে। সাম্প্রতিক প্রতিবেদনের তথ্য ইসরায়েলের দখলদার নীতির বিস্তারের আরও একটি শক্তিশালী প্রমাণ।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আন্তর্জাতিক

    গাজায় যুদ্ধবিরতির মধ্যেও ইসরাইলি হামলায় নিহত ৪

    নভেম্বর 22, 2026
    আন্তর্জাতিক

    ‘কিলার রোবট’ নিয়ন্ত্রণে চুক্তির খসড়া প্রণয়নে একমত ১২৮ দেশ

    নভেম্বর 21, 2026
    বিশ্ব অর্থনীতি

    চীনে প্রায় ৯ লাখ এআই চিপ রফতানির অনুমোদন যুক্তরাষ্ট্রের

    নভেম্বর 21, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.