Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, নভে. 22, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » ‘আমেরিকা পার্টি’ নামে নতুন দল গঠন করলেন ইলন মাস্ক
    আন্তর্জাতিক

    ‘আমেরিকা পার্টি’ নামে নতুন দল গঠন করলেন ইলন মাস্ক

    হাসিব উজ জামানজুলাই 6, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    ইলন মাস্ক
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে সাম্প্রতিক রাজনৈতিক টানাপোড়ন ও অর্থনৈতিক নীতির মত পার্থক্যের পরিপ্রেক্ষিতে ‌যুক্তরাষ্ট্রে নতুন রাজনৈতিক দল গঠনের ঘোষণা দিয়েছেন বিশ্বের অন্যতম ধনকুবের, টেসলা ও স্পেসএক্সের প্রধান নির্বাহী ইলন মাস্ক।

    স্থানীয় সময় শনিবার (৫ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে তিনি জানান, তার নতুন দলের নাম হবে ‘আমেরিকা পার্টি’। রয়টার্সের খবর মতে মাস্ক বলেন, ‘আজ আমেরিকা পার্টির জন্ম হলো—আপনার স্বাধীনতা ফিরিয়ে দেওয়ার অঙ্গীকার নিয়ে”।

    ইলন মাস্কের এই ঘোষণার পরপরই মার্কিন রাজনৈতিক অঙ্গনে আলোড়ন উঠলেও ডোনাল্ড ট্রাম্প প্রশাসন কিংবা হোয়াইট হাউসের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি।

    মাস্কের এই সিদ্ধান্তের পেছনে একাধিক কারণ রয়েছে। কয়েকদিন আগে তিনি এক্সে একটি জরিপ চালান, যেখানে প্রায় ১২ লাখ মানুষ অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীদের দুই-তৃতীয়াংশই নতুন রাজনৈতিক দলের প্রয়োজনীয়তা অনুভব করেন বলে দাবি মাস্কের। এই সমর্থনের প্রেক্ষিতেই তিনি নিজের উদ্যোগের ঘোষণা দেন।

    তবে শুধু জরিপ নয়, ট্রাম্প প্রশাসনের সাম্প্রতিক অর্থনৈতিক নীতির বিরুদ্ধেও ক্ষোভ প্রকাশ করেছেন মাস্ক। শুক্রবার প্রেসিডেন্ট ট্রাম্প তাঁর আলোচিত ‘বিগ বিউটিফুল বিল’ নামে পরিচিত করছাড় ও ব্যয় বৃদ্ধির প্রস্তাব আইনে পরিণত করেন। এই বিলের কঠোর সমালোচনা করে মাস্ক বলেন, “এই বিল যুক্তরাষ্ট্রকে দেউলিয়ার পথে ঠেলে দেবে”।

    উল্লেখ্য, ট্রাম্পের প্রথম মেয়াদে মাস্ক তাঁর প্রচারে আর্থিক সহায়তা দেওয়ার পাশাপাশি সরকারি দক্ষতা বিভাগের প্রধান হিসেবেও দায়িত্ব পালন করেছিলেন। কিন্তু সাম্প্রতিক নীতিগত মতবিরোধের কারণে তাদের সম্পর্ক চরমে পৌঁছেছে।

    ইলন মাস্ক এর আগেও হুঁশিয়ারি দিয়েছিলেন, তিনি এমন একটি রাজনৈতিক দল গঠন করবেন, যারা করছাড় ও অপ্রয়োজনীয় ব্যয় বৃদ্ধির পক্ষে থাকা আইনপ্রণেতাদের নির্বাচনে হারানোর জন্য প্রচুর অর্থ ব্যয় করতে প্রস্তুত। তাঁর এই ঘোষণার কিছুদিনের মধ্যেই ট্রাম্প পাল্টা হুমকি দেন, কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে মাস্কের কোম্পানিগুলো যেসব ভর্তুকি পায়, সেগুলো বন্ধ করে দেওয়া হতে পারে।

    ধনকুবের মাস্কের নতুন রাজনৈতিক উদ্যোগ কতটা প্রভাব ফেলবে, তা এখনো অনিশ্চিত হলেও যুক্তরাষ্ট্রের রিপাবলিকান শিবিরে ইতোমধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। দলটির অনেকেই আশঙ্কা করছেন, ২০২৬ সালের কংগ্রেস নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা ধরে রাখার ক্ষেত্রে এই দল ক্ষতিকর প্রভাব ফেলতে পারে।

    এই দ্বন্দ্বের প্রতিক্রিয়া পড়েছে অর্থনীতিতেও। মাস্ক ও ট্রাম্পের বিরোধের জেরে টেসলার শেয়ারের দাম বড় ধরনের পতনের মুখে পড়েছে। ট্রাম্প দ্বিতীয় মেয়াদে নির্বাচিত হওয়ার পর টেসলার শেয়ারের মূল্য ৪৮৮ ডলারে পৌঁছালেও এপ্রিলের মধ্যে তা অর্ধেকে নেমে আসে। সর্বশেষ গত সপ্তাহে শেয়ারটি লেনদেন হয়েছে ৩১৫ ডলারে।

    বিশ্লেষকেরা বলছেন, মাস্ক যত প্রভাবশালী ও ধনীই হোন না কেন, রিপাবলিকান ও ডেমোক্র্যাটদের ১৬০ বছরের দুই দলীয় আধিপত্য ভাঙা সহজ হবে না। তবে তাঁর এই উদ্যোগ মার্কিন রাজনীতিতে একটি নতুন মেরুকরণের ইঙ্গিত দিতে পারে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আন্তর্জাতিক

    গাজায় যুদ্ধবিরতির মধ্যেও ইসরাইলি হামলায় নিহত ৪

    নভেম্বর 22, 2026
    আন্তর্জাতিক

    ‘কিলার রোবট’ নিয়ন্ত্রণে চুক্তির খসড়া প্রণয়নে একমত ১২৮ দেশ

    নভেম্বর 21, 2026
    বিশ্ব অর্থনীতি

    চীনে প্রায় ৯ লাখ এআই চিপ রফতানির অনুমোদন যুক্তরাষ্ট্রের

    নভেম্বর 21, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.