Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, নভে. 22, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » পানি শূন্যতার দ্বারপ্রান্তে আফগানিস্তানের রাজধানী কাবুল
    আন্তর্জাতিক

    পানি শূন্যতার দ্বারপ্রান্তে আফগানিস্তানের রাজধানী কাবুল

    হাসিব উজ জামানজুলাই 6, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    কাবুল
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    “শেষটা খুব কাছেই”—এই কথাটা আজকাল বারবার শোনা যাচ্ছে কাবুলের পানি সংকট নিয়ে। একসময়কার প্রাণচঞ্চল শহরটি এখন ধীরে ধীরে রূপ নিচ্ছে একটি মরুভূমিতে। যদি এখনই কার্যকর উদ্যোগ না নেওয়া হয়, তবে ২০৩০ সালের মধ্যেই কাবুল হতে পারে আধুনিক বিশ্বের প্রথম মহানগর, যেখানে মানুষের জন্য আর কোনো পানযোগ্য পানি থাকবে না।

    বেসরকারি মানবিক সংস্থার এক সাম্প্রতিক প্রতিবেদনে বলা হয়েছে, গত এক দশকে কাবুলের ভূগর্ভস্থ পানির স্তর ২৫ থেকে ৩০ মিটার পর্যন্ত নেমে গেছে। প্রতিবছর ভূগর্ভ থেকে যে পরিমাণ পানি উত্তোলন করা হচ্ছে, তা প্রাকৃতিকভাবে পুনরায় পূরণ হওয়ার চেয়ে ৪৪ মিলিয়ন ঘনমিটার বেশি।

    এই হারে চলতে থাকলে ২০৩০ সালের মধ্যেই কাবুলের পানির স্তর সম্পূর্ণ শূন্যে নেমে আসবে, এবং শহরের প্রায় ৩০ লাখ মানুষকে স্থানচ্যুত হওয়ার ঝুঁকি তৈরি হবে। ইউনিসেফ বলছে, শহরের অর্ধেকের বেশি বোরওয়েল ইতোমধ্যেই শুকিয়ে গেছে। অবশিষ্ট পানির বেশিরভাগও দূষিত—সেখানে মিশে আছে স্যুয়ারেজ, আর্সেনিক আর অতিরিক্ত লবণ।

    শুধু পানি উত্তোলন নয়, কাবুলের পানির দুর্যোগের পেছনে কাজ করছে আরও গভীর কিছু কারণ। জলবায়ুর পরিবর্তনের কারণে হিমবাহ আর তুষার গলার যে পানি তিনটি বড় নদী—কাবুল, লোগার ও পাগমান—থেকে আসত, তা এখন অনেক কমে গেছে। গত শীত মৌসুমে আফগানিস্তান পায়নি গড় বর্ষণের মাত্র ৪৫-৬০ শতাংশ পানি।

    এক সময়ের কৃষিপ্রধান ছোট শহরটি ২০০১ সালে ছিল মাত্র ১০ লাখ মানুষের বাসস্থান। কিন্তু দুই দশকের যুদ্ধ আর রাজনৈতিক অস্থিরতায় এই সংখ্যা বেড়ে এখন ৬০ লাখ ছাড়িয়েছে। আরও বেশি মানুষ কাবুলে এসে বসবাস শুরু করলেও পানির সরবরাহব্যবস্থায় কোনো টেকসই উন্নয়ন হয়নি।

    বিশেষজ্ঞ আসেম মায়ার বলেন, “পানি সংকটটা শুধু পরিবেশগত নয়, এটা এখন অর্থনৈতিক বৈষম্যের প্রতিচ্ছবিও।” যাদের অর্থ আছে, তারা ২০০ মিটার গভীর পর্যন্ত কূপ খুঁড়তে পারে। কিন্তু দরিদ্র মানুষগুলো প্রতিদিন ক্যান হাতে ঘুরছে পানি খুঁজে, অনেকেই তাদের সন্তানদের স্কুলে না পাঠিয়ে পানি আনতে পাঠাচ্ছে।

    কাবুল শহরে এখন প্রায় ১ লাখ ২০ হাজার অবৈধ বোরওয়েল রয়েছে। ২০২৩ সালের এক জাতিসংঘ প্রতিবেদনে বলা হয়, শহরের ৪৯ শতাংশ বোরওয়েল একেবারেই নিষ্ক্রিয়। আর যেগুলো চালু আছে, সেগুলোরও কার্যকারিতা মাত্র ৬০ শতাংশ।

    কেবল ঘরোয়া চাহিদায় নয়, কাবুলের পানির বিশাল অংশ চলে যাচ্ছে স্থানীয় শিল্পপ্রতিষ্ঠান আর কৃষিখাতে। গবেষক নাজিবুল্লাহ সাদিদ জানান, রাজধানীতে প্রায় ৫০০ এর বেশি পানীয় ও কোমলপানীয় উৎপাদনকারী প্রতিষ্ঠান আছে, যারা সকলেই ভূগর্ভস্থ পানি ব্যবহার করছে।

    শুধু জনপ্রিয় প্রতিষ্ঠান এলোকাজাই-ই বছরে প্রায় ১ বিলিয়ন লিটার পানি তুলে নেয়, যার পরিমাণ দৈনিক ২৫ লাখ লিটারের মতো। এছাড়া শহরের আশপাশে ৪০০ হেক্টরেরও বেশি সবজির গ্রীনহাউজ আছে, যা প্রতি বছর ৪ বিলিয়ন লিটার পানি ব্যবহার করে।

    ২০১৪ সালে জার্মান ডেভেলপমেন্ট ব্যাংক ও ইউরোপের অন্যান্য সংস্থার অর্থায়নে একটি প্রকল্প হাতে নেওয়া হয়, যাতে লোগার অঞ্চলের ভূগর্ভস্থ পানি কাবুলে সরবরাহ করা যাবে। এটি প্রতি বছর ৪৪ বিলিয়ন লিটার পানি সরবরাহ করতে পারত। কিন্তু ২০২১ সালে তালেবান ক্ষমতায় আসার পর ওই প্রকল্প এখন স্থগিত হয়ে আছে।

    তেমনই ভারত ও আফগানিস্তানের মধ্যে ‘শাহ-তূত’ বাঁধ নির্মাণের একটি চুক্তিও হয়েছিল। সেটিও আজ অনিশ্চয়তার মুখে।

    বিশেষজ্ঞরা বলছেন, সবচেয়ে জরুরি হলো কাবুলের পানি পরিকাঠামো উন্নয়ন। ছোট ছোট বাঁধ, পানি সংরক্ষণের জন্য জলাধার এবং ‘আনুষঙ্গিক’ প্রকল্পের মাধ্যমে ভূগর্ভস্থ পানি পূরণ প্রক্রিয়া শুরু করতে হবে।

    আচাকজাই নামের এক পরিবেশবাদী বলেন, “পানির সরবরাহ বাড়াতে পাশের পাঞ্জশির নদী থেকে কাবুলে পাইপলাইন এনে শহরব্যাপী পানি সরবরাহ ব্যবস্থা গড়ে তোলা জরুরি। পাশাপাশি পুরোনো পানি সরবরাহ লাইনগুলো সংস্কার করে আধুনিক করা দরকার।”

    কিন্তু বড় বাধা রয়ে গেছে—আফগানিস্তানের আন্তর্জাতিক নিঃসঙ্গতা ও নিষেধাজ্ঞা। এর ফলে প্রয়োজনীয় প্রযুক্তি, অর্থায়ন বা বিদেশি সহায়তা মিলছে না। জলবায়ু পরিবর্তন, যুদ্ধ-পরবর্তী দুর্দশা ও খাদ্য সংকটে জর্জরিত আফগানদের কাছে পানি এখন আর কেবল একটি মৌলিক অধিকার নয়—এটা এক অলীক স্বপ্ন হয়ে উঠছেজল সংকটে হাহাকার শুরু হয়ে গেছে কাবুলে। শিশুদের হাতে বইয়ের বদলে এখন কলসি, আর স্বপ্নের বদলে কেবল বেঁচে থাকার লড়াই। বিশ্ব যদি এখনই নজর না দেয়, তবে কয়েক বছরের মধ্যেই আমরা হারাতে পারি একটি শহরকে—একটি সভ্যতাকে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আন্তর্জাতিক

    গাজায় যুদ্ধবিরতির মধ্যেও ইসরাইলি হামলায় নিহত ৪

    নভেম্বর 22, 2026
    আন্তর্জাতিক

    ‘কিলার রোবট’ নিয়ন্ত্রণে চুক্তির খসড়া প্রণয়নে একমত ১২৮ দেশ

    নভেম্বর 21, 2026
    বিশ্ব অর্থনীতি

    চীনে প্রায় ৯ লাখ এআই চিপ রফতানির অনুমোদন যুক্তরাষ্ট্রের

    নভেম্বর 21, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.