Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, নভে. 22, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » ইসরায়েলকে ‘দুর্বৃত্ত রাষ্ট্র’ ঘোষণা করে নিষেধাজ্ঞার দাবি ক্যারিবীয়দের
    আন্তর্জাতিক

    ইসরায়েলকে ‘দুর্বৃত্ত রাষ্ট্র’ ঘোষণা করে নিষেধাজ্ঞার দাবি ক্যারিবীয়দের

    এফ. আর. ইমরানUpdated:জুলাই 6, 2025জুলাই 6, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    ২ জুলাই, ২০২৫ তারিখে গাজার পূর্ব গাজা শহরের শুজাইয়া এলাকায় ইসরায়েলি সেনাবাহিনীর বিমান হামলার পর ঘন ধোঁয়ার কুণ্ডলী উঠতে দেখা যাচ্ছে।
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    ফিলিস্তিনিদের ওপর চলমান গণহত্যার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে ইসরায়েলকে ‘দুর্বৃত্ত রাষ্ট্র’ আখ্যা দিয়ে তাৎক্ষণিক নিষেধাজ্ঞা ও সামরিক বয়কটের দাবি জানিয়েছে ক্যারিবীয় অঞ্চলের অন্তত ১৫টি দেশের ৪০টিরও বেশি নাগরিক সংগঠন ও বিশিষ্ট ব্যক্তিরা। তারা এই দাবিতে একটি উন্মুক্ত চিঠি পাঠিয়েছে ক্যারিবীয় রাষ্ট্রসমূহের জোট ক্যারিকম (CARICOM)-এর রাষ্ট্র ও সরকার প্রধানদের উদ্দেশ্যে। আগামী ৬ থেকে ৮ জুলাই জামাইকার মন্টেগো বে-তে বসছে ক্যারিকমের ৪৯তম বার্ষিক শীর্ষ সম্মেলন।

    চিঠিতে স্বাক্ষরকারীরা বলেন, “আমরা জানি এই সম্মেলনের এজেন্ডায় নানা বিষয় রয়েছে। তবে একটি বিষয় রয়েছে, যা হয়তো সরাসরি ক্যারিকম অঞ্চলের নাগরিকদের জীবনে প্রভাব ফেলে না কিন্তু এটি মানবতার মৌলিক ধারণার সঙ্গে গভীরভাবে জড়িত এবং ক্যারিবীয়দের কাছে গভীর উদ্বেগের বিষয় হওয়া উচিত।”

    তারা আরো বলেন, “আমরা যা বলতে চাই তা হলো- গাজায় ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের অব্যাহত গণহত্যা, গাজা ও পশ্চিমতীর (পুর্ব জেরুজালেমসহ) অবৈধ দখলদারিত্ব এবং ফিলিস্তিনিদের বিরুদ্ধে রাষ্ট্রীয় পর্যায়ে বর্ণবাদী (Apartheid) নীতি আরো ঘনীভবন।”

    চিঠিতে উল্লেখ করা হয়, “ক্যারিকমভুক্ত দেশগুলো জাতিসংঘ সাধারণ পরিষদের A/ES10/L.31/Rev.1 প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে, যার সহ-উদ্যোক্তা ছিল গায়ানা। এটি গত ৪২ বছরে প্রথমবারের মতো ইসরায়েলের বিরুদ্ধে লক্ষ্যভিত্তিক ও আইনসম্মত নিষেধাজ্ঞা দাবি করে।”

    চিঠিতে দক্ষিণ আফ্রিকায় বর্ণবাদের বিরুদ্ধে ক্যারিবীয় সংহতির স্মৃতিচারণ করে বলা হয়, “ইতিহাসে এটাই প্রথম নয় যে কোনো রাষ্ট্র এ ধরনের আচরণ করেছে এবং প্রভাবশালী দেশগুলোর সমর্থন পেয়েছে। আমরা সবাই জানি, বর্ণবাদী দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে বিশ্বজুড়ে মানুষ কীভাবে একত্রিত হয়ে ন্যায় ও মানবতার পক্ষে অবস্থান নিয়েছিল। আন্তর্জাতিক সেই সংহতি দক্ষিণ আফ্রিকায় বর্ণবাদ শেষ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।”

    নাগরিক সমাজের ৯ দফা দাবিসমূহ

    ‘অ্যাসেম্বলি অব ক্যারিবিয়ান পিপল’ ব্যানারে চিঠিতে যেসব দাবিগুলো তোলা হয়েছে, তা হলো—

    ১. আন্তর্জাতিক আইনের আলোকে ইসরায়েলের ওপর লক্ষ্যভিত্তিক ও আইনসম্মত নিষেধাজ্ঞা আরোপ, সামরিক সরঞ্জামের ওপর পূর্ণাঙ্গ নিষেধাজ্ঞা, অস্ত্র ও দ্বৈত-ব্যবহারযোগ্য পণ্যের পরিবহনকারী জাহাজে ক্যারিকম দেশের পতাকা বহন নিষিদ্ধ। এ ক্ষেত্রে অ্যান্টিগুয়া ও বারবুডার ভূমিকার প্রশংসা করা হলেও বলা হয়েছে, দেশটির পতাকাবাহী একটি জাহাজ গোপনে গত ৪ জুন ইসরায়েলে ১০ টন বিস্ফোরক সরবরাহ করেছে। এখন অ্যান্টিগুয়া ও বারবুডাকে তাদের নিষেধাজ্ঞা কার্যকর করতে হবে এবং জড়িত কোম্পানিকে আন্তর্জাতিক আইনে জবাবদিহির আওতায় আনতে হবে।

    ২. ইসরায়েলের সঙ্গে সবধরনের ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পর্ক স্থগিত করা, যেমনটি বর্ণবাদী দক্ষিণ আফ্রিকার ক্ষেত্রে হয়েছিল।

    ৩. ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক অবিলম্বে স্থগিত করা এবং বিভিন্ন সদস্য রাষ্ট্রে নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূতদের স্বীকৃতি প্রত্যাহার।

    ৪. আন্তর্জাতিক আদালতসমূহে ইসরায়েলের বিরুদ্ধে দায়বদ্ধতা নিশ্চিতের পদক্ষেপে সক্রিয় সমর্থন, বিশেষ করে দক্ষিণ আফ্রিকার আইসিজেতে করা গণহত্যা মামলায় এবং আইসিসিতে দায়েরকৃত মামলায়।

    ৫. ইসরায়েলের দখলকৃত অঞ্চলে ‘নীতিমালার আইনগত পরিণতি’ নিয়ে আইসিজের রায়ের পর দেশটির দখলদারিত্ব, গণহত্যা ও উপনিবেশবাদী শাসনের সকল ধরণের সহযোগিতা বন্ধ করা এবং জাতিসংঘে আবার ‘বিশেষ বর্ণবাদবিরোধী কমিটি’ চালু করার উদ্যোগ নেওয়া।

    ৬. ইসরায়েলের সঙ্গে সব ধরনের বাণিজ্যিক, অর্থনৈতিক ও আর্থিক সম্পর্ক বন্ধ করা। কোনো রাষ্ট্রীয় বা বেসরকারি কোম্পানি যেন ইসরায়েলের সঙ্গে ব্যবসা না করতে পারে, তা নিশ্চিত করা।

    ৭. ইসরায়েলকে জাতিসংঘ সাধারণ পরিষদসহ সব আন্তর্জাতিক ফোরাম, অলিম্পিক, ফিফা থেকে বহিষ্কারের উদ্যোগে সমর্থন দেওয়া, বিশেষ করে আইসিসি ও আইসিজের রায় অনুযায়ী আন্তর্জাতিক আইন লঙ্ঘনের প্রেক্ষিতে।

    ৮. ইসরায়েলের সঙ্গে চলমান ভিসা মওকুফ চুক্তি বাতিল করা এবং ইসরায়েলি নাগরিকদের জন্য ভিসা কঠোর করা। এই অঞ্চলের প্রায় সব দেশই ইসরায়েলি নাগরিকদের ভিসামুক্ত প্রবেশাধিকার দেয়। এখন তাদের উচিত যুদ্ধাপরাধ, গণহত্যা বা মানবতাবিরোধী অপরাধে সংশ্লিষ্ট ব্যক্তিদের ভিসা না দেওয়া এবং প্রয়োজনে বহিষ্কার করা, কূটনৈতিক পদের ব্যক্তির ক্ষেত্রেও।

    ৯. আগামী ১৫-১৬ জুলাই কলম্বিয়ার বোগোতায় আয়োজিত ‘দ্য হেগ গ্রুপ’-এর জরুরি সভায় অংশগ্রহণ এবং ইসরায়েলের আন্তর্জাতিক আইন লঙ্ঘনের বিরুদ্ধে আইনি ও কূটনৈতিক পদক্ষেপে সমন্বিত অংশীদার হওয়া।

    চিঠির শেষে বলা হয়েছে, এই দাবিগুলো সেই নীতিরই প্রতিফলন, যা বর্ণবাদী দক্ষিণ আফ্রিকার ক্ষেত্রে বিশ্ব গ্রহণ করেছিল। এখন এই একই মানদণ্ড ইসরায়েলের ওপর প্রয়োগ করা উচিত। দক্ষিণ আফ্রিকার মহান স্বাধীনতাকামী নেতা নেলসন ম্যান্ডেলার কথাও স্মরণ করিয়ে দেওয়া হয়- “আমাদের স্বাধীনতা কখনোই পূর্ণাঙ্গ নয়, যদি না ফিলিস্তিনিরাও স্বাধীনতা লাভ করে।”

    এদিকে, ফিলিস্তিনি নেতৃত্বাধীন ‘বয়কট, নিষেধাজ্ঞা ও প্রতিরোধ’ (BDS) আন্দোলনের আন্তর্জাতিক সচিবালয় ঘোষণা করেছে যে, তাদের সদস্য মারেন ম্যানটোভানি ক্যারিকম সম্মেলনের আগে জামাইকায় পৌঁছাবেন। সেখানে তিনি এই অঞ্চলের সংহতি জোরদার এবং রাষ্ট্রীয় পর্যায়ে কার্যকর পদক্ষেপ নিশ্চিত করতে প্রচেষ্টা চালাবেন।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আন্তর্জাতিক

    গাজায় যুদ্ধবিরতির মধ্যেও ইসরাইলি হামলায় নিহত ৪

    নভেম্বর 22, 2026
    আন্তর্জাতিক

    ‘কিলার রোবট’ নিয়ন্ত্রণে চুক্তির খসড়া প্রণয়নে একমত ১২৮ দেশ

    নভেম্বর 21, 2026
    বিশ্ব অর্থনীতি

    চীনে প্রায় ৯ লাখ এআই চিপ রফতানির অনুমোদন যুক্তরাষ্ট্রের

    নভেম্বর 21, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.