Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, নভে. 22, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » ওয়াশিংটন ডিসিতে নেতানিয়াহুর বিরুদ্ধে বিক্ষোভ
    আন্তর্জাতিক

    ওয়াশিংটন ডিসিতে নেতানিয়াহুর বিরুদ্ধে বিক্ষোভ

    হাসিব উজ জামানজুলাই 7, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসি আবারও হয়ে উঠল ফিলিস্তিনের পক্ষে এক প্রতিবাদের মঞ্চ। স্থানীয় সময় রোববার, হোয়াইট হাউসের সামনের রাস্তায় জড়ো হয় শত শত মানুষ, যারা ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর যুক্তরাষ্ট্র সফরের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে হাজির হন। হাতে ফিলিস্তিনের পতাকা, কণ্ঠে স্লোগান—“ফ্রি, ফ্রি প্যালেস্টাইন”—তাদের দাবি ছিল দৃঢ় ও স্পষ্ট।

    বিক্ষোভকারীদের হাতে ছিল নানা প্রতিবাদী বার্তা সংবলিত প্ল্যাকার্ড—ইসরায়েলকে অস্ত্র সরবরাহ বন্ধ করার আহ্বান, নেতানিয়াহুকে ‘পলাতক আসামি’ হিসেবে আখ্যা এবং ফিলিস্তিনের স্বাধীনতার দাবি। এই বিক্ষোভে উপস্থিত ছিলেন ‘আমেরিকান মুসলিমস ফর প্যালেস্টাইন (AMP)’ সহ বেশ কয়েকটি সংগঠনের সদস্যরা। তারা ঘোষণা দিয়েছেন, সোমবার এক সংবাদ সম্মেলনের মাধ্যমে তারা নেতানিয়াহুর সফরের প্রতিবাদ এবং গাজায় চলমান যুদ্ধের প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের ইসরায়েলকে দেওয়া সহায়তা বন্ধের দাবি তুলবেন।

    এদিকে সোমবার ওয়াশিংটনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে বসছেন নেতানিয়াহু। এটি হবে তার ছয় মাসের মধ্যে তৃতীয় যুক্তরাষ্ট্র সফর। এই সফরের আগেই রবিবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, গাজায় হামাসের সঙ্গে বন্দিমুক্তি ও যুদ্ধবিরতি চুক্তির “ভালো সম্ভাবনা” রয়েছে। পাশাপাশি তিনি বলেন, নেতানিয়াহুর সঙ্গে বৈঠকে ইসরায়েলের সঙ্গে যুক্তরাষ্ট্রের চলমান কাজের অংশ হিসেবে স্থায়ী ইরান চুক্তির বিষয়টিও আলোচনায় থাকবে।

    নেতানিয়াহু এবার ওয়াশিংটনে থাকাকালে কেবল হোয়াইট হাউসেই নয়, বরং মার্কিন প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গেও সাক্ষাৎ করবেন। তিনি সাক্ষাৎ করবেন ডেমোক্র্যাট ও রিপাবলিকান উভয় দলের সিনিয়র কংগ্রেস সদস্যদের সঙ্গেও।

    তবে তার এই সফর ঘিরে আন্তর্জাতিক মহলে সমালোচনার ঝড় উঠেছে। কারণ, গাজায় চলমান ভয়াবহ যুদ্ধ, যেখানে ইতোমধ্যে ২০২৩ সালের অক্টোবর থেকে এ পর্যন্ত ৫৭ হাজার ৪০০-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন—তাদের অধিকাংশই নারী ও শিশু। আন্তর্জাতিক সম্প্রদায় বারবার যুদ্ধবিরতির আহ্বান জানালেও ইসরায়েল গাজায় বেপরোয়াভাবে সামরিক অভিযান চালিয়ে যাচ্ছে।

    এই বর্বরতার জন্য নেতানিয়াহুর বিরুদ্ধে যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগ এনে ইতোমধ্যে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) তার নামে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। একইসঙ্গে সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োয়াভ গ্যালান্টের বিরুদ্ধেও একই ধরনের পরোয়ানা জারি হয়। তাছাড়া, গাজায় গণহত্যার অভিযোগে ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) একটি মামলা এখনো চলমান রয়েছে।

    এমন এক সময়েই নেতানিয়াহুর মার্কিন সফর এবং ট্রাম্পের সঙ্গে ঘনিষ্ঠ বৈঠক নতুন করে ক্ষোভ উসকে দিয়েছে সাধারণ মানুষ, মানবাধিকার কর্মী ও ফিলিস্তিনপন্থীদের মধ্যে। ওয়াশিংটনের রাজপথ যেন সেই বিক্ষুব্ধ জনতার কণ্ঠস্বর হয়ে উঠেছে—যেখানে প্রশ্ন উঠেছে, কার পাশে দাঁড়াবে আমেরিকা: ন্যায়ের, নাকি নৃশংসতার?

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আন্তর্জাতিক

    গাজায় যুদ্ধবিরতির মধ্যেও ইসরাইলি হামলায় নিহত ৪

    নভেম্বর 22, 2026
    আন্তর্জাতিক

    ‘কিলার রোবট’ নিয়ন্ত্রণে চুক্তির খসড়া প্রণয়নে একমত ১২৮ দেশ

    নভেম্বর 21, 2026
    বিশ্ব অর্থনীতি

    চীনে প্রায় ৯ লাখ এআই চিপ রফতানির অনুমোদন যুক্তরাষ্ট্রের

    নভেম্বর 21, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.