Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, নভে. 22, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » জাপানে ১,৬০০ ভূমিকম্পের পর আতঙ্কে দ্বীপ ছেড়েছে বাসিন্দারা
    আন্তর্জাতিক

    জাপানে ১,৬০০ ভূমিকম্পের পর আতঙ্কে দ্বীপ ছেড়েছে বাসিন্দারা

    হাসিব উজ জামানজুলাই 7, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    সাম্প্রতিক সপ্তাহগুলোতে দক্ষিণ জাপানের ছোট একটি দ্বীপপুঞ্জ যেন ভূমিকম্পে কাঁপছে প্রতিনিয়ত। জুন মাসের শেষ ভাগ থেকে জুলাইয়ের শুরু পর্যন্ত একটানা প্রায় ১,৬০০টি ভূমিকম্প আঘাত হেনেছে ওই অঞ্চলে। আতঙ্কে ঘরবাড়ি ছেড়ে পালাচ্ছেন স্থানীয় বাসিন্দারা। অনিশ্চয়তায় কাঁপছে গোটা এলাকা।

    সোমবার (৭ জুলাই) আকুসেকি দ্বীপের মেয়র জেনিচিরো কুবো এক সংবাদ সম্মেলনে জানান, ২১ জুন থেকে শুরু হওয়া ভূমিকম্পের জেরে দ্বীপের মানুষদের মধ্যে প্রচণ্ড মানসিক চাপ তৈরি হয়েছে। গত কয়েক সপ্তাহে ভূমিকম্পের ঘনঘটায় স্বাভাবিক জীবন একেবারে থমকে গেছে।

    ৫.১ মাত্রার রাতারাতি এক ভূমিকম্পের পর পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে। যদিও এখন পর্যন্ত বড় কোনো শারীরিক ক্ষতির খবর পাওয়া যায়নি, তবে স্থানীয়দের ঘুম হারাম হয়ে গেছে। প্রতিটি কম্পন যেন একেকটি মানসিক ধাক্কা হয়ে দাঁড়িয়েছে।

    আকুসেকি দ্বীপে মোট বাসিন্দা ৮৯ জন। এর মধ্যে ৪৪ জনকে ইতোমধ্যে কাগোশিমা অঞ্চলে সরিয়ে নেওয়া হয়েছে, বাকিরাও ধীরে ধীরে অন্যত্র চলে যাচ্ছেন।

    ২১ জুন থেকে সোমবার (৭ জুলাই) ভোর পর্যন্ত মোট ১,৫৮২টি ভূমিকম্প রেকর্ড হয়েছে। ভূকম্পবিদরা এটিকে বলছেন “earthquake swarm” বা “ভূমিকম্পের ঝাঁক”। তারা ধারণা করছেন, পানির নিচে সক্রিয় কোনো আগ্নেয়গিরি বা ম্যাগমার প্রবাহ এই কম্পনের পেছনে কাজ করছে। তবে বিশেষজ্ঞরা এটাও স্বীকার করছেন, এই কম্পন আর কতদিন চলবে তা নিশ্চিত করে বলা যাচ্ছে না।

    মেয়র কুবো বলেন, “আমরা জানি না, এই ভয়াবহ পরিস্থিতির শেষ কোথায়। যত দ্রুত সম্ভব সবাইকে নিরাপদ আশ্রয়ে নিতে হচ্ছে।”

    জাপান এমনিতেই বিশ্বের সবচেয়ে ভূমিকম্পপ্রবণ দেশগুলোর একটি। এটি প্রশান্ত মহাসাগরের “রিং অফ ফায়ার”-এ অবস্থিত, যেখানে চারটি টেকটোনিক প্লেটের সংযোগস্থলে অবস্থান করছে দেশটি। ফলে ভূমিকম্প যেন এখানকার নিত্যসঙ্গী।

    সাধারণত প্রতিবছর জাপানে ১,৫০০-এর বেশি ভূমিকম্প হয়, যা বিশ্বের মোট ভূমিকম্পের প্রায় ১৮ শতাংশ। কিন্তু এবার আকুসেকি দ্বীপে মাত্র দুই সপ্তাহেই সেই সংখ্যা ছাড়িয়ে গেছে।

    ২০২৩ সালের সেপ্টেম্বরে একই অঞ্চলে একবার ভূমিকম্পের ঝাঁক দেখা গিয়েছিল, তখন ৩৪৬টি ভূমিকম্প রেকর্ড হয়েছিল। এবারের পরিস্থিতি সেটাকেও ছাপিয়ে গেছে।

    ভূমিকম্পের লাগাতার খবর ছড়িয়ে পড়ায় সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে আতঙ্কিত হয়েছেন। বিশেষ করে বিদেশি পর্যটকদের মধ্যে জাপান সফর বাতিলের প্রবণতা বাড়ছে।এখন প্রশ্ন, এই ভূমিকম্প কবে থামবে? আর কতোটা ভয়াবহ হতে পারে এর পরিণতি? এই প্রশ্নের জবাব এখনো অজানা। কিন্তু একটানা কম্পনের ভয়াল অভিজ্ঞতা আকুসেকি দ্বীপবাসীর মনে দীর্ঘসময় দাগ কেটে যাবে তা নিশ্চিত।

    জাপান
    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আন্তর্জাতিক

    গাজায় যুদ্ধবিরতির মধ্যেও ইসরাইলি হামলায় নিহত ৪

    নভেম্বর 22, 2026
    আন্তর্জাতিক

    ‘কিলার রোবট’ নিয়ন্ত্রণে চুক্তির খসড়া প্রণয়নে একমত ১২৮ দেশ

    নভেম্বর 21, 2026
    বিশ্ব অর্থনীতি

    চীনে প্রায় ৯ লাখ এআই চিপ রফতানির অনুমোদন যুক্তরাষ্ট্রের

    নভেম্বর 21, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.