Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, নভে. 22, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » তৃতীয় বিশ্বযুদ্ধের আশঙ্কায় সতর্ক করলেন ন্যাটো মহাসচিব
    আন্তর্জাতিক

    তৃতীয় বিশ্বযুদ্ধের আশঙ্কায় সতর্ক করলেন ন্যাটো মহাসচিব

    এফ. আর. ইমরানজুলাই 8, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    তৃতীয় বিশ্বযুদ্ধের আশঙ্কায় সতর্ক করলেন ন্যাটো মহাসচিব
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    চীন ও রাশিয়ার গভীর বন্ধুত্ব বিশ্বকে তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে ঠেলে দিতে পারে- এমন সতর্কবার্তা দিয়েছেন যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটোর মহাসচিব মার্ক রুটে। মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস-কে সোমবার (৮ জুলাই) দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ আশঙ্কা প্রকাশ করেন।

    সাক্ষাৎকারে রুটে বলেন, “ইউক্রেনে এখন যা ঘটছে, ভবিষ্যতে তাইওয়ানেও একই ধরনের পরিস্থিতি দেখা দিতে পারে। চীন ও রাশিয়ার মধ্যে গভীর সম্পর্ক রয়েছে এবং পশ্চিমা বিশ্ব যদি এই বাস্তবতা উপেক্ষা করে, তাহলে তা একটি বৈশ্বিক সংঘাত ডেকে আনতে পারে। সেই যুদ্ধ অতীতের দুই বিশ্বযুদ্ধের চেয়েও ভয়াবহ হতে পারে।”

    তিনি আরো জানান, এই সতর্কবার্তা এমন সময়ে আসছে, যখন ন্যাটো তাদের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকীর প্রস্তুতি নিচ্ছে। রুটে, যিনি এক বছর আগে ন্যাটো মহাসচিব হিসেবে দায়িত্ব নেন এবং এর আগে টানা ১৪ বছর নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী ছিলেন, বলেন, “সাম্প্রতিক প্রেক্ষাপটে ইউরোপের দেশগুলো ইতোমধ্যেই নিজেদের প্রতিরক্ষা খাতে বরাদ্দ বাড়িয়েছে।”

    রুটের এই সতর্কবার্তার পেছনে বাস্তবতা তুলে ধরে নিউইয়র্ক টাইমস জানায়, বেলজিয়ামের ব্রাসেলসে ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র বিভাগের প্রধান কাজা কালাসের সঙ্গে এক বৈঠকে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই স্পষ্ট করে বলেছেন, “চীন কখনও রাশিয়াকে ইউক্রেন যুদ্ধে পরাজিত হতে দেবে না।” তার যুক্তি, “যদি রাশিয়া হেরে যায়, তাহলে যুক্তরাষ্ট্রের দৃষ্টি সরাসরি চীনের দিকে যাবে এবং এতে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল আরও অস্থির হয়ে উঠবে।”

    ন্যাটো জোটের অভ্যন্তরেও মতবিরোধ রয়েছে বলে রুটে স্বীকার করেছেন। বিশেষ করে রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা নিয়ে হাঙ্গেরি ও তুরস্কের ভিন্নমত স্পষ্ট। তবে তিনি বলেন, “এই মতবিরোধই ন্যাটোকে আরও শক্তিশালী করে তুলেছে। আর যুক্তরাষ্ট্রের নেতৃত্বে এই জোট যে কোনো বৈশ্বিক সংকটে ঐক্যবদ্ধ প্রতিক্রিয়া জানাবে, সে ব্যাপারে আমার কোনো সন্দেহ নেই।”

    তিনি বলেন, “যুক্তরাষ্ট্রের গণতান্ত্রিক কাঠামো এখনো বিশ্বের সবচেয়ে শক্তিশালী। যদি বড় কোনো বিপর্যয় আসে, যুক্তরাষ্ট্রের নেতৃত্বে আমরা দ্রুত প্রতিক্রিয়া জানাতে সক্ষম হবো।”

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আন্তর্জাতিক

    গাজায় যুদ্ধবিরতির মধ্যেও ইসরাইলি হামলায় নিহত ৪

    নভেম্বর 22, 2026
    আন্তর্জাতিক

    ‘কিলার রোবট’ নিয়ন্ত্রণে চুক্তির খসড়া প্রণয়নে একমত ১২৮ দেশ

    নভেম্বর 21, 2026
    বিশ্ব অর্থনীতি

    চীনে প্রায় ৯ লাখ এআই চিপ রফতানির অনুমোদন যুক্তরাষ্ট্রের

    নভেম্বর 21, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.