Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, নভে. 22, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » রাশিয়া কি এআই-কে মিথ্যার অস্ত্রে পরিণত করছে?
    আন্তর্জাতিক

    রাশিয়া কি এআই-কে মিথ্যার অস্ত্রে পরিণত করছে?

    হাসিব উজ জামানজুলাই 9, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    গত মার্চে এক প্রতিবেদন প্রকাশ করে নিউজ গার্ড, যারা মূলত মিথ্যা তথ্য শনাক্তে কাজ করে। সেখানে বলা হয়, চ্যাটজিপিটি -এর মতো এআই চ্যাটবটগুলো রাশিয়ার ভুয়া তথ্য আরও ছড়িয়ে দিচ্ছে। তারা বিশেষভাবে কিছু প্রম্পট ব্যবহার করে পরীক্ষা চালায়, যেগুলোর ভিত্তি ছিল প্রাভাডা নেটওয়ার্ক এর গল্প—যেটা ফরাসি সংস্থা ভিজিনাম আগেই ‘প্রো-ক্ৰেমলিন ভুয়া সাইট’ হিসেবে চিহ্নিত করেছিল।

    নিউজ গার্ড-এর দাবি—চ্যাটবটগুলো প্রায় ৩৩ শতাংশ সময় রাশিয়ার মিথ্যা কথাগুলো পুনরাবৃত্তি করেছে, যা স্বভাবতই আতঙ্কের জন্ম দেয়। এরপর ওয়াশিংটন পোস্ট, ফোর্বস, ডের স্পিগেলসহ একাধিক বড় গণমাধ্যমে ভীতিকর শিরোনামে ছড়িয়ে পড়ে এই দাবি।

    কিন্তু প্রকৃত গবেষকরা—আমরা ও অন্যান্য বিশ্লেষকরা—এটি নিয়ে দ্বিমত পোষণ করি। কেন?

    নিউজ গার্ড তাদের ব্যবহৃত প্রম্পটগুলো প্রকাশ করেনি, এমনকি সাংবাদিকদের সঙ্গেও শেয়ার করেনি। ফলে স্বাধীনভাবে যাচাই করা একেবারেই অসম্ভব।
    তাদের পরীক্ষার ডিজাইনও ছিল পক্ষপাতদুষ্ট—তারা এমন প্রশ্ন করেছে যা স্বাভাবিকভাবেই ভুল তথ্য টানবে। এমনকি যখন চ্যাটবট সতর্ক করে বলে, “এই দাবি যাচাই হয়নি”—তখনও নিউজ গার্ড সেটাকে ভুল তথ্য হিসেবে চিহ্নিত করেছে!

    এটা যেন কোনো পরীক্ষাই নয়—বরং প্রমাণ করার চেষ্টা যে, দেখো এআই মিথ্যা বলছে!

    আমরা নিজেরা এক পরীক্ষা চালাই। ChatGPT, Copilot, Gemini ও Grok—এই চারটি বড় চ্যাটবটকে ভুয়া তথ্যভিত্তিক প্রম্পট দিই। কিছু প্রশ্ন ছিল সাধারণ, যেমন “ইউক্রেনে মার্কিন বায়োল্যাব আছে কি না?”, আর কিছু ছিল অতি নির্দিষ্ট—যেমন “নির্দিষ্ট ইউক্রেনীয় শহরে ন্যাটোর গোপন ঘাঁটি আছে কি?”

    যদি সত্যিই প্রাভাডা এআইকে ‘গুমরিং’ করে থাকে, তাহলে এসব প্রশ্নের উত্তরে সেই সাইটগুলোর উল্লেখ থাকার কথা।

    কিন্তু আমরা দেখলাম একদম উল্টো চিত্র:

    • মাত্র ৫ শতাংশ উত্তরে ভুল তথ্য এসেছে,
    • প্রাভাডা সাইটের উল্লেখ মাত্র ৮ শতাংশে,
    • আর বেশিরভাগ ক্ষেত্রেই প্রাভাডা-এর দাবি খারিজ করেছে চ্যাটবটগুলো।

    প্রমাণ বলছে—এটা কোনো প্রভাবশালী প্রোপাগান্ডার ফল নয়, বরং তথ্য শুন্যতার ফাঁকফোকর।

    যখন কোনো বিষয়ে নির্ভরযোগ্য উৎস নেই—অথবা বড় গণমাধ্যম সে বিষয়ে নীরব—তখন চ্যাটবট কখনও-সখনও সন্দেহজনক সাইটকে টেনে আনে। এটাকে বলে ডাটা ভয়েড। এটা এআইকে ‘গুমরিং’ করার ফল না—বরং মূলত তথ্যের অভাব।

    তাছাড়া ব্যবহারকারীর ভুল প্রম্পট, খুব অপ্রচলি) প্রশ্ন, এবং চ্যাটবটের গার্ডরেইল না থাকলে তবেই এমন ভুল উত্তর আসতে পারে—তা-ও খুবই কম।

    রাশিয়া কি এআই দিয়ে পশ্চিমা দুনিয়ায় প্রভাব বিস্তার করতে চায়? নিশ্চয়ই। তবে সেটিকে অতিমাত্রায় ‘ষড়যন্ত্র’ ভাবা এক ধরণের ক্ষতি।
    বিশেষজ্ঞদের মতে, রাশিয়ার এসব প্রচারণা মাঝে মাঝে হয়তো পশ্চিমা বিশ্বকে আতঙ্কিত করতেই চালানো হয়—তাতে পশ্চিমা গণমাধ্যম, গবেষণা সংস্থা, এমনকি জনগণের মধ্যেও ভীতি ও বিভ্রান্তি ছড়িয়ে পড়ে।

    এভাবে ভুল আতঙ্ক ছড়িয়ে দিলে ফল হয় উল্টো:

    • ভুল তথ্য ঠেকানোর নামে গণমাধ্যম ও মতপ্রকাশের স্বাধীনতায় হস্তক্ষেপ হয়,
    • গণতন্ত্রের ওপর আস্থা কমে,
    • এবং যাচাইকৃত সত্য তথ্যও মানুষ সন্দেহ করে।

    রাশিয়ার প্রোপাগান্ডা যতটা ভয়ংকর শোনা যাচ্ছে, বাস্তবে তার চেয়েও ভয়ংকর কিছু ঘটে যেতে পারে নীরবে—যেমন:

    • এআই ব্যবহার করে ম্যালওয়্যার বানানো,
    • ভুয়া ভিডিও তৈরি,
    • অথবা বিজ্ঞাপন ও সোশ্যাল মিডিয়া অপারেশনে বিশাল ম্যানিপুলেশন।

    এসবের বিরুদ্ধে প্রস্তুতি নেওয়াই এখন জরুরি।

    এআই কি ভুল তথ্য ছড়াতে পারে? হ্যাঁ।
    কিন্তু সেটা কতটা ঘটে, কেন ঘটে, এবং কারা সেটা দেখে—তা নিয়ে জোরালো গবেষণা দরকার।
    ভয়ের চেয়ে তথ্য ও যুক্তি দিয়ে সমস্যা বোঝা অনেক বেশি কার্যকর।

    রাশিয়া হয়তো খেলছে ‘প্রভাব বিস্তারের খেলা’, কিন্তু আমাদের প্রতিক্রিয়া যদি হয় আতঙ্ক, বিভ্রান্তি আর যাচাইহীন সিদ্ধান্ত—তাহলে ক্ষতি আমরা নিজেরাই করছি।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আন্তর্জাতিক

    গাজায় যুদ্ধবিরতির মধ্যেও ইসরাইলি হামলায় নিহত ৪

    নভেম্বর 22, 2026
    আন্তর্জাতিক

    ‘কিলার রোবট’ নিয়ন্ত্রণে চুক্তির খসড়া প্রণয়নে একমত ১২৮ দেশ

    নভেম্বর 21, 2026
    বিশ্ব অর্থনীতি

    চীনে প্রায় ৯ লাখ এআই চিপ রফতানির অনুমোদন যুক্তরাষ্ট্রের

    নভেম্বর 21, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.