Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, নভে. 22, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » সেতু ভেঙ্গে নদীতে যানবাহন পড়ে ১০ জন নিহত
    আন্তর্জাতিক

    সেতু ভেঙ্গে নদীতে যানবাহন পড়ে ১০ জন নিহত

    হাসিব উজ জামানজুলাই 9, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    ভারতের গুজরাটের ভদোদরায় মহিসাগর নদীর ওপর নির্মিত ৪৩ বছরের পুরোনো একটি সেতু আজ বুধবার (৯ জুলাই) ভোরে ধসে পড়ে। এতে এখন পর্যন্ত অন্তত ১০ জন নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। এ ছাড়া ৯ জনকে উদ্ধার করা হয়েছে। সেতু ধসে পড়লে বেশ কয়েকটি যানবাহন নদীতে পড়ে যায়।

    ভারতের এই সেতু ভদোদরার পাদ্রার মুজপুরকে আনন্দ জেলার গম্ভীরার সঙ্গে এবং মধ্য গুজরাটকে সৌরাষ্ট্র অঞ্চলের সঙ্গে সংযুক্ত করেছে।

    ঘটনার ভিডিওতে দেখা যায়, সেতুর একাংশ ভেঙে পড়ার পর একটি ট্যাংকার বিপজ্জনকভাবে ঝুলে আছে। আর নিচে নদীতে উল্টে থাকা একটি ভ্যানে আটকে থাকা একজন নারীকে তাঁর ছেলের জন্য সাহায্য চেয়ে কাঁদতে শোনা যায়।

    ভদোদরার জেলা কালেক্টর অনিল ধামেলিয়া বলেন, ‘সামান্য আহত হয়েছেন এমন পাঁচজনকে এখন পর্যন্ত উদ্ধার করা হয়েছে। এছাড়া আমরা দু’জনের মৃত্যুর খবর নিশ্চিত হয়েছি। দুর্ঘটনাস্থলে উদ্ধারকাজ চলছে। জানা গেছে, দু’টি ট্রাক, একটি ইকো ভ্যান, একটি পিকআপ ভ্যান এবং একটি অটোরিকশা নদীতে পড়ে গেছে।’

    ভদোদরার ফায়ার সার্ভিস ও জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী (এনডিআরএফ) দ্রুত ঘটনাস্থলে পৌঁছেছে। তারা ইতিমধ্যে উদ্ধার অভিযান শুরু করেছে। এনডিআরএফের ভদোদরা ৬ ব্যাটালিয়ন নদীতে উদ্ধার অভিযান চালাতে একটি ডুবুরি দলকে নিয়ে গেছে।

    ধামেলিয়া বলেন, ‘নদীর যে অংশে সেতু ধসে পড়েছে, সেটি খুব গভীর নয়। উদ্ধার অভিযান চলছে। দুর্ঘটনার সময় সেতুতে দু’টি মোটরসাইকেলও ছিল বলে জানতে পেরেছি। তবে তারা নদীতে পড়েছে কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। আপাতত আমরা উদ্ধারকাজে মনোযোগ দিচ্ছি, তাই নিহত ব্যক্তিদের পরিচয় এখনো জানা যায়নি।’

    আহত ব্যক্তিদের ভদোদরার স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। ধামেলিয়া বলেন, উদ্ধার হওয়া পাঁচজনের মধ্যে চারজনের আঘাত খুব গুরুতর নয়।
    ধামেলিয়া আরও বলেন, ৪৩ বছরের পুরোনো এই সেতু গত বছর মেরামত করা হয়েছিল। সড়ক ও সেতু বিভাগের নির্বাহী প্রকৌশলীরা ঘটনাস্থলে যাচ্ছেন। উদ্ধারকাজ শেষ হলে সেতু সম্পর্কে বিস্তারিত তদন্ত করা হবে।

    আনন্দ জেলার কালেক্টর প্রবীণ চৌধুরী দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসকে বলেন, ‘ভদোদরা জেলা প্রশাসনের তত্ত্বাবধানে উদ্ধারকাজ চলছে। তবে আমরা আনন্দ জেলা থেকে তিনটি ফায়ার সার্ভিস পাঠিয়েছি এবং প্রয়োজন হলে আরও সহায়তা করব।’

    আনন্দ জেলার অঙ্কলাভ আসনের কংগ্রেস এমএলএ অমিত চাবদা সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লিখেছেন, ‘একাধিক যানবাহন নদীতে পড়ে গেছে এবং বড় ধরনের প্রাণহানির আশঙ্কা রয়েছে। সরকারকে দ্রুত উদ্ধার কার্যক্রম শুরু করতে হবে এবং ট্রাফিক অন্য পথে ঘুরিয়ে দিতে হবে।’

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আন্তর্জাতিক

    গাজায় যুদ্ধবিরতির মধ্যেও ইসরাইলি হামলায় নিহত ৪

    নভেম্বর 22, 2026
    আন্তর্জাতিক

    ‘কিলার রোবট’ নিয়ন্ত্রণে চুক্তির খসড়া প্রণয়নে একমত ১২৮ দেশ

    নভেম্বর 21, 2026
    বিশ্ব অর্থনীতি

    চীনে প্রায় ৯ লাখ এআই চিপ রফতানির অনুমোদন যুক্তরাষ্ট্রের

    নভেম্বর 21, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.