ইউক্রেনের সেনাপ্রধান জেনারেল আলেক্সান্দার সাইরিস্কি বলেছেন, রাশিয়ার সীমান্তঘেঁষা দুই প্রদেশ- ক্রুস্ক ও বেলগোরোদ- শিগগিরই ইউক্রেনের নিয়ন্ত্রণে আসবে।
টেলিগ্রামে দেওয়া এক বার্তায় তিনি জানিয়েছেন, প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কির সঙ্গে আলোচনার পর এই দুটি প্রদেশ দখলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং দ্রুত অভিযান শুরু করা হবে।
গত বছর মাঝামাঝি ইউক্রেনীয় সেনারা এক সময় ক্রুস্ক প্রদেশ দখল করলেও রুশ সেনারা ৬ মাসের যুদ্ধের পর এটি পুনরায় দখল করেছে। সেই সংঘাতে হাজার হাজার সেনা নিহত হয়েছিলেন এবং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও ক্রুস্কের পরিস্থিতিকে ‘বিপর্যয়’ হিসেবে উল্লেখ করেছিলেন।
তবে রাশিয়া-ইউক্রেনের মধ্যে গত জুন থেকে ইস্তাম্বুলে যুদ্ধবিরতির জন্য আলোচনার মধ্যেও দুই পক্ষের সংঘাত অব্যাহত রয়েছে। রাশিয়ার সেনাবাহিনী ও প্রতিরক্ষা মন্ত্রণালয় এখনো এই হুমকির বিষয়ে কোনো মন্তব্য করেনি।

