Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, নভে. 22, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » ভারতে জলবায়ু পরিবর্তনের প্রকোপে বাড়ছে প্রাকৃতিক বিপর্যয়
    আন্তর্জাতিক

    ভারতে জলবায়ু পরিবর্তনের প্রকোপে বাড়ছে প্রাকৃতিক বিপর্যয়

    এফ. আর. ইমরানজুলাই 10, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    ছবি: সংগৃহীত
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    ভারতে জলবায়ু পরিবর্তনের প্রভাবে প্রাকৃতিক দুর্যোগ দিন দিন ভয়াবহ রূপ নিচ্ছে। বিশেষ করে উত্তরাঞ্চলের পাহাড়ি রাজ্য হিমাচল প্রদেশে মেঘভাঙা বৃষ্টি ও আকস্মিক বন্যার ঘটনা নিয়মিতভাবে ভয়াবহ আকার ধারণ করছে। চলতি বছর বর্ষার প্রথম এক মাসেই হিমাচলে ১৯টি মেঘভাঙা বৃষ্টি ও ২৩টি আকস্মিক বন্যা হয়েছে, প্রাণ হারিয়েছেন অন্তত ৭৮ জন।

    ২০২৪ সালে পুরো বর্ষা মৌসুমে ৪০৮ জন এবং ২০২৩ সালে ৪২৮ জনের প্রাণহানির ঘটনা রেকর্ড হয়েছে। সিমলা, কুলু ও মানালির মতো জনপ্রিয় পর্যটন শহরগুলোতে ধস ও নদীভাঙনে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। আইআইটি রোপারের এক সমীক্ষা অনুসারে, হিমাচলের ৪৫ শতাংশ এলাকা বর্তমানে ধসপ্রবণ হিসেবে চিহ্নিত। এর মধ্যে অনেক গুরুত্বপূর্ণ অবকাঠামো ও ঘনবসতিপূর্ণ এলাকাও রয়েছে।

    বিশেষজ্ঞরা বলছেন, একসময় যে পরিমাণ বৃষ্টি পুরো বর্ষা মৌসুমজুড়ে হতো, তা এখন একদিন বা কয়েকদিনেই নেমে আসছে। মেঘভাঙা বৃষ্টির এই প্রবণতা শুধু হিমাচল নয়, উত্তরাখণ্ড, সিকিম, এমনকি চেন্নাই, কলকাতা, বেঙ্গালুরু ও মুম্বাইয়ের মতো মহানগরীতেও দেখা যাচ্ছে।

    স্থানীয় পর্যবেক্ষকদের অভিযোগ, পাহাড়ি অঞ্চলে যেখানে সেখানে বহুতল ভবন, রাস্তাঘাট ও সুড়ঙ্গ নির্মাণের কারণে পানিপ্রবাহের স্বাভাবিক পথ ব্যাহত হচ্ছে। হিমাচলে গত ২০ বছরে যেভাবে পরিকল্পনাবিহীন গৃহনির্মাণ, গাছ কাটা এবং পর্যটন অবকাঠামো গড়ে উঠেছে, তাতে পাহাড়ি পরিবেশের ভারসাম্য চরমভাবে বিনষ্ট হচ্ছে।

    পরিবেশবিদ ও নাট্যকর্মী মল্লিকা জালান বলেন, “জলবায়ু পরিবর্তনের জন্য আমাদের দৈনন্দিন অভ্যাসই দায়ী। কিন্তু আমরা কেউ এই দায় নিতে চাই না। পরিবর্তন আনতে হলে রাজনীতিক ও জনগণের মধ্যে বাস্তব অংশীদারিত্ব গড়ে তুলতে হবে।”

    বিশ্লেষকদের মতে, ভারতে পরিবেশ কখনোই রাজনৈতিক ইস্যুতে পরিণত হয়নি। প্রবীণ সাংবাদিক শরদ গুপ্তার মন্তব্য, “দুর্যোগের পরও জনগণ ও প্রশাসন ভুলে যায় যে, এমন বিপর্যয় রোধে দীর্ঘমেয়াদি পরিকল্পনা জরুরি।”

    তিনি বলেন, “পরিবেশ রক্ষার দায়িত্ব সরকার, রাজনীতিক ও সাধারণ মানুষের সমন্বিত প্রয়াস ছাড়া সম্ভব নয়। কিন্তু আমাদের দেশে কেউ সচেতন নন। সরকারের পর্যাপ্ত নজরদারি নেই, আইন প্রয়োগেও ঘাটতি রয়েছে।”

    পর্যটন হিমাচলসহ পাহাড়ি রাজ্যগুলোর অর্থনীতির গুরুত্বপূর্ণ অংশ। তবে পরিবেশবিদদের মতে, পর্যটনের প্রসারে পরিকল্পনাহীন অবকাঠামো নির্মাণ বিপর্যয়ের অন্যতম কারণ হয়ে দাঁড়িয়েছে। কেদারনাথ ও বদ্রীনাথের মতো জনপ্রিয় তীর্থস্থানে ধস ও বন্যার আশঙ্কায় এখন অনেকেই যেতে ভয় পান।

    পরিবেশকর্মীরা মনে করেন, এই সমস্যা শুধুমাত্র হিমাচলের নয়- ভারতের অন্যান্য পাহাড়ি রাজ্য, এমনকি সমতল এলাকাতেও জলবায়ু পরিবর্তনের প্রভাব ভয়াবহ রূপ নিচ্ছে। তারা সতর্ক করে দিয়ে বলেন, বৃহত্তর জাতীয় ও বৈশ্বিক প্রেক্ষাপটে বিষয়টিকে দেখতে হবে এবং সেই অনুযায়ী দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিতে হবে।

    জলবায়ু পরিবর্তনের প্রভাবে ভারতে প্রাকৃতিক দুর্যোগের প্রবণতা ও তীব্রতা বাড়ছে। হিমাচল তার ভয়াবহ নিদর্শন। তবে দায় শুধু প্রকৃতির নয়- অবহেলা, সচেতনতার অভাব ও পরিকল্পনাহীন উন্নয়নও এই বিপর্যয়ের জন্য সমানভাবে দায়ী। সময় এসেছে রাজনীতি, প্রশাসন এবং জনগণকে একযোগে দায়িত্ব নিয়ে পরিবেশ রক্ষায় এগিয়ে আসার।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আন্তর্জাতিক

    গাজায় যুদ্ধবিরতির মধ্যেও ইসরাইলি হামলায় নিহত ৪

    নভেম্বর 22, 2026
    আন্তর্জাতিক

    ‘কিলার রোবট’ নিয়ন্ত্রণে চুক্তির খসড়া প্রণয়নে একমত ১২৮ দেশ

    নভেম্বর 21, 2026
    বিশ্ব অর্থনীতি

    চীনে প্রায় ৯ লাখ এআই চিপ রফতানির অনুমোদন যুক্তরাষ্ট্রের

    নভেম্বর 21, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.