Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, নভে. 22, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » ইসরায়েলের অস্তিত্ব রক্ষায় শান্তি অপরিহার্য
    আন্তর্জাতিক

    ইসরায়েলের অস্তিত্ব রক্ষায় শান্তি অপরিহার্য

    এফ. আর. ইমরানজুলাই 11, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    আব্রাহাম চুক্তিতে সই করছেন নেতানিয়াহু ও ট্রাম্পসহ অন্যান্য নেতারা। ছবি: এএফপি
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    —জেরুজালেমের সম্পাদকীয়

    ইসরায়েলকে তার নিজ দেশের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্যই গাজা যুদ্ধ বন্ধ করে শান্তির পথে আসতে হবে বলে দেশের নামি সংবাদমাধ্যম জেরুজালেম পোস্টের একটি প্রতিবেদনে এমনটাই বলা হয়েছে।

    প্রতিবেদনে আরো বলা হয়েছে যে, গাজা-যুদ্ধকে মধ্যপ্রাচ্যে টেকসই শান্তির প্রধান বাধা হিসেবে চিহ্নিত করে উল্লেখ করা হয়েছে, যদি এই সংঘাত অবসান না পায়, তাহলে ইসরায়েল আরব বিশ্বের অনেক বন্ধু দেশ হারাবে।

    সৌদি সাংবাদিক ও গবেষক আব্দুলআজিজ আলখামিস, যিনি সৌদি ও ইসরায়েলের মধ্যে সম্পর্ক স্বাভাবিক করা ও গাজার ভবিষ্যত নিয়ে বিভিন্ন আলোচনায় অংশ নিয়েছেন, বলেন, গাজার যুদ্ধ এমনভাবে শেষ হতে হবে যা ইরান, তুরস্কসহ পুরো অঞ্চলের জন্য স্থায়ী সমাধান তৈরি করবে।

    তিনি বলেন, “ইরানের আয়াতুল্লাহ আলি খামেনি যুদ্ধ পছন্দ করেন এবং চান এটি অব্যাহত থাকুক।” আলখামিসের মতে, যদিও ইরানের সাধারণ জনগণ যুদ্ধে ভুগছে, তাদের নেতারা এই গোলযোগের সুযোগ নিতে চান।

    তিনি ইরানকে পাশ কাটিয়ে মধ্যপ্রাচ্যের বাস্তববাদী দেশগুলোর মধ্যে একটি জোট গড়ার প্রয়োজনীয়তাও তুলে ধরেন। তাঁর মতে, আমেরিকা ও সৌদির লক্ষ্য একই- ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে রাষ্ট্রীয় সমাধান।

    (বাম থেকে ডানে) ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল ক্যাটজ, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও আইডিএফের চিফ অব স্টাফ লেফটেন্যান্ট জেনারেল ইয়াল জামিরকে অন্যান্য কর্মকর্তাদের সঙ্গে সামরিক অভিযান বিষয় পর্যবেক্ষণ করছে। ছবি: ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রণালয়

    প্রতিবেদনে আরো বলা হয়েছে, সাম্প্রতিক সময়ে ইসরায়েলের সামরিক অভিযান এবং ইরানের বিরুদ্ধে সফল অভিযানের কারণে ইসরায়েল ঐ অঞ্চলে নজিরবিহীন কৌশলগত সুবিধা অর্জন করেছে।

    আলখামিস সতর্ক করেছেন, যদি ইসরায়েল এই সুযোগ হাতছাড়া করে, তবে শুধু সৌদি আরব নয়, বরং আরব বিশ্বের সঙ্গে বিরল সম্পর্কও হারাবে।

    এদিকে, ইসরায়েল ও মধ্যপ্রাচ্যের কয়েকটি আরব দেশের মধ্যে নিরাপত্তা ও অর্থনৈতিক জোট গঠনের লক্ষ্যে আঞ্চলিক শান্তি চুক্তি কার্যক্রম চলছে। এই জোট ইরান ও তার সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলোর বিরুদ্ধে কাজ করবে।

    আইডিএফ-এর সাবেক কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল উদি দেকাল বলেন, “এ ধরনের সুযোগ বারবার আসে না। দ্রুত উদ্যোগ না নিলে এটি হারিয়ে যেতে পারে।”

    গাজার ধ্বংসাবশেষের মধ্য দিয়ে ফিলিস্তিনিরা যাতায়াত করে থাকে। ছবি: এএফপি

    জেরুজালেমের প্রতিবেদনে গাজার ভবিষ্যত নিয়েও আলোচনা করা হয়েছে। গাজার শাসন ব্যবস্থা ‘নিরস্ত্রীকরণের’ পর আরব দেশগুলোর নিয়োগকৃত টেকনোক্র্যাটরা প্রশাসন চালাবেন। এতে ফিলিস্তিনিদের সম্মান ও ইসরায়েলের নিরাপত্তা নিশ্চিত হবে।

    ইসরায়েলি সরকার বলছে, এই চুক্তি সফল হলে সৌদি আরব ও আবুধাবির জনগণ বুঝতে পারবে যে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করা মানে ফিলিস্তিনিদের ব্রাত্য করা নয়, বরং এটি যুদ্ধের পরিবর্তে শান্তিকে অগ্রাধিকার দেওয়া।

    জেরুজালেমের প্রতিবেদনে শেষবার্তা হিসেবে বলা হয়েছে, যদি মধ্যপন্থি আরব দেশগুলো দ্বিধাগ্রস্ত থাকে, তাহলে ইরান তাদের বিধ্বংসী পরিকল্পনা বাস্তবায়ন করতে থাকবে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আন্তর্জাতিক

    গাজায় যুদ্ধবিরতির মধ্যেও ইসরাইলি হামলায় নিহত ৪

    নভেম্বর 22, 2026
    আন্তর্জাতিক

    ‘কিলার রোবট’ নিয়ন্ত্রণে চুক্তির খসড়া প্রণয়নে একমত ১২৮ দেশ

    নভেম্বর 21, 2026
    বিশ্ব অর্থনীতি

    চীনে প্রায় ৯ লাখ এআই চিপ রফতানির অনুমোদন যুক্তরাষ্ট্রের

    নভেম্বর 21, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.