Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, নভে. 22, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » হাসপাতালের সামনে শিশুদের নির্মম হত্যায় রক্তাক্ত গাজা
    আন্তর্জাতিক

    হাসপাতালের সামনে শিশুদের নির্মম হত্যায় রক্তাক্ত গাজা

    এফ. আর. ইমরানজুলাই 11, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    নিহতদের জন্য আল-আকসা হাসপাতালের বাইরে জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। ছবি: বিবিসি
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    গাজার মধ্যাঞ্চলের দেইর আল-বালাহতে পুষ্টিকর খাবার সংগ্রহে একটি ক্লিনিকের সামনে অপেক্ষারত অবস্থায় ইসরায়েলি হামলায় আট শিশু ও দুই নারীসহ অন্তত ১৫ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকালে প্রজেক্ট হোপ পরিচালিত আলতায়ারা স্বাস্থ্যকেন্দ্রের বাইরে এ হামলার ঘটনা ঘটে।

    আল-আকসা শহীদ হাসপাতালের ভিডিও ফুটেজে দেখা যায়, শিশুদের মরদেহ মেঝেতে পড়ে আছে, আহতদের চিকিৎসা দিচ্ছেন চিকিৎসকেরা। মানবিক সংস্থা প্রজেক্ট হোপ এই হামলাকে আন্তর্জাতিক আইনের সরাসরি লঙ্ঘন বলে উল্লেখ করেছে।

    নিরীহ শিশুদের হত্যায় ক্ষোভ-

    প্রত্যক্ষদর্শীদের ভাষ্যে, হামলা শুরু হয় একটি ড্রোনের শব্দ শোনার পরপরই। বিস্ফোরণে আশপাশ রক্তাক্ত হয়ে ওঠে, শিশু ও প্রাপ্তবয়স্কদের লাশ পড়ে থাকতে দেখা যায়। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওর সত্যতা নিশ্চিত করেছে সংবাদমাধ্যম বিবিসি, যাতে রাস্তায় নিথর দেহ পড়ে থাকতে দেখা যায়।

    নিহতদের মধ্যে ছিলেন এক গর্ভবতী নারী মানাল ও তার শিশু কন্যা ফাতিমা। মানালের ছেলে নিবিড় পরিচর্যায় ছিলেন। মানালের খালা বলেন, “তিনি শুধু বাচ্চাদের জন্য সাপ্লিমেন্ট নিতে লাইনে দাঁড়িয়েছিলেন।” পাশে দাঁড়ানো আরেক নারী বলেন, “আমরা কি পাপ করেছি? সারা বিশ্বের চোখের সামনে মরছি আমরা।”

    প্রজেক্ট হোপের সিইও রাবিহ তোরবে বলেন, “এই ক্লিনিকগুলো ছিল নিরাপদ আশ্রয়। অথচ আজ সকালে লাইনে দাঁড়ানো মানুষজনকে সরাসরি লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। এ এক হৃদয়বিদারক দৃশ্য।”

    ইসরায়েলের প্রতিক্রিয়া ও দায় অস্বীকার-

    ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী দাবি করেছে, তারা হামাসের অভিজাত ‘নুখবা বাহিনী’র এক সদস্যকে লক্ষ্য করে হামলা চালিয়েছে, যিনি ২০২৩ সালের ৭ অক্টোবরের হামলায় জড়িত ছিলেন। তারা স্বীকার করেছে, বেসামরিক মানুষের হতাহতের ঘটনা ঘটেছে এবং “তাদের দুঃখজনক মৃত্যু নিয়ে তদন্ত চলছে।”

    তবে মানবাধিকার সংস্থাগুলোর মতে, হামলার প্রকৃতি ও সময় বলছে, নিরীহ বেসামরিক মানুষই ছিল মূল লক্ষ্য। ইউনিসেফ প্রধান ক্যাথেরিন রাসেল বলেন, “সহায়তা নেওয়ার লাইনে থাকা পরিবারগুলোর ওপর হামলা অকল্পনীয় ও অমানবিক।”

    গাজায় হামলার বিস্তার অব্যাহত-

    এদিন গাজা উপত্যকার দক্ষিণের আল-মাওয়াসি এলাকার একটি তাঁবুতে ইসরায়েলি ড্রোন হামলায় আরও পাঁচজন নিহত হন, যাদের মধ্যে তিন শিশু রয়েছে। ভিডিওতে দেখা যায়, বালি ও ধ্বংসাবশেষের নিচ থেকে শিশুদের মৃতদেহ তোলা হচ্ছে।

    হামলার এমন সময় ঘটছে, যখন যুক্তরাষ্ট্র, কাতার ও মিসরের মধ্যস্থতায় যুদ্ধবিরতি নিয়ে ইসরায়েল ও হামাসের আলোচনা চলছে। ইসরায়েলি কর্মকর্তারা বলছেন, দুই সপ্তাহের মধ্যে সমঝোতায় পৌঁছানো সম্ভব হতে পারে। প্রধানমন্ত্রী নেতানিয়াহু বলেছেন, ৬০ দিনের যুদ্ধবিরতি কার্যকর হলে সেই সময় ব্যবহার করে হামাসকে নিরস্ত্র করার ও গাজাকে সামরিকীকরণমুক্ত করার আলোচনায় যাবে ইসরায়েল। অন্যথায় “সেনাবাহিনীর শক্তি প্রয়োগ করে” তা বাস্তবায়নের হুমকি দেন তিনি।

    মানবিক সংকট ও আন্তর্জাতিক প্রতিক্রিয়া-

    গাজার সিভিল ডিফেন্স জানায়, ইসরায়েলের হামলায় এ পর্যন্ত ৫৭ হাজার ৭৬২ জন নিহত হয়েছেন। পুরো জনসংখ্যা একাধিকবার বাস্তুচ্যুত হয়েছে, ৯০ শতাংশের বেশি ঘরবাড়ি ধ্বংসপ্রাপ্ত, স্বাস্থ্য ও স্যানিটেশন ব্যবস্থা ভেঙে পড়েছে।

    ইইউ জানিয়েছে, ইসরায়েলের সঙ্গে একটি সমঝোতায় পৌঁছেছে, যাতে গাজায় আরও সাহায্য প্রবেশের পথ খোলা হবে, অবকাঠামো মেরামত এবং সাহায্যকর্মীদের সুরক্ষার ব্যবস্থা থাকবে।

    জাতিসংঘ জানিয়েছে, গাজায় চার মাস পর প্রথমবারের মতো ৭৫ হাজার লিটার জ্বালানি প্রবেশ করেছে, যা একদিনেরও চাহিদা পূরণে যথেষ্ট নয়। মুখপাত্র জানিয়েছেন, আরো জ্বালানি না পৌঁছালে জরুরি পরিষেবাগুলো অচল হয়ে যাবে।

    ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের ইসরায়েল আক্রমণের পর দেশটি গাজায় সামরিক অভিযান শুরু করে। সেই হামলায় প্রায় ১,২০০ জন নিহত ও ২৫১ জনকে জিম্মি করা হয়েছিল। এরপর থেকে গাজায় ইসরায়েলের টানা বিমান ও স্থল অভিযান চলেছে, যার মধ্যে অধিকাংশ হতাহতই বেসামরিক।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আন্তর্জাতিক

    গাজায় যুদ্ধবিরতির মধ্যেও ইসরাইলি হামলায় নিহত ৪

    নভেম্বর 22, 2026
    আন্তর্জাতিক

    ‘কিলার রোবট’ নিয়ন্ত্রণে চুক্তির খসড়া প্রণয়নে একমত ১২৮ দেশ

    নভেম্বর 21, 2026
    বিশ্ব অর্থনীতি

    চীনে প্রায় ৯ লাখ এআই চিপ রফতানির অনুমোদন যুক্তরাষ্ট্রের

    নভেম্বর 21, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.