Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, নভে. 22, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » যুক্তরাজ্য-ফ্রান্সের নতুন অভিবাসন চুক্তিতে কী আছে?
    আন্তর্জাতিক

    যুক্তরাজ্য-ফ্রান্সের নতুন অভিবাসন চুক্তিতে কী আছে?

    হাসিব উজ জামানজুলাই 11, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    ব্রিটেন ও ফ্রান্স এক নতুন অভিবাসন চুক্তিতে সম্মত হয়েছে, যার লক্ষ্য হলো ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে ছোট নৌকায় যুক্তরাজ্যে প্রবেশের চেষ্টা করা অভিবাসীদের থামানো। “ওয়ান-ইন, ওয়ান-আউট” নামে পরিচিত এই নীতিতে যেসব অভিবাসী বৈধ পারিবারিক সম্পর্ক প্রমাণ করতে পারবে না, তাদের ফিরিয়ে নেবে ফ্রান্স—এর বিনিময়ে যুক্তরাজ্য ফ্রান্স থেকে সমপরিমাণ অভিবাসী নেবে, যারা পারিবারিক সম্পর্ক দেখাতে পারবে।

    চুক্তিটি হয় বৃহস্পতিবার লন্ডনে প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার ও ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর দ্বিপাক্ষিক বৈঠকে। ম্যাক্রোঁর তিন দিনের রাষ্ট্রীয় সফর ঘিরেই এই আলোচনার সূত্রপাত—ব্রেক্সিট পরবর্তী সময়ে কোনো ইউরোপীয় নেতার এটি ছিল প্রথম রাষ্ট্রীয় সফর।

    চুক্তির মূল উদ্দেশ্য হলো—ফ্রান্স থেকে ছোট নৌকায় ঝুঁকিপূর্ণ পথে অভিবাসীদের চ্যানেল পাড়ি দেওয়া রোধ করা। চলতি বছর ইতোমধ্যে ২১,০০০’র বেশি মানুষ ফ্রান্স থেকে সাগরপথে যুক্তরাজ্যে এসেছে।

    প্রধানমন্ত্রী স্টারমার বলেন, “চ্যানেলে যে পরিস্থিতি চলছে, তা আর চলতে পারে না। আমাদের নতুন কৌশল ও ঐক্যবদ্ধ নেতৃত্ব দরকার।”

    ফ্রান্স থেকে অবৈধভাবে যাত্রা করা অনেক অভিবাসী বিপুল অর্থ দিয়ে অপরাধচক্রের মাধ্যমে নৌকা ভাড়া করে সাগরে নামে। অনেকেই সেই পথে প্রাণ হারিয়েছে।

    নতুন চুক্তি অনুসারে, যুক্তরাজ্যে প্রবেশকারী অভিবাসীরা যদি কোনো বৈধ পারিবারিক সম্পর্ক দেখাতে না পারে, তাহলে তাদের ফিরিয়ে নেওয়ার দায়িত্ব নেবে ফ্রান্স। আর প্রত্যেক ফেরত অভিবাসীর পরিবর্তে যুক্তরাজ্য একজন অভিবাসী নেবে, যিনি ফ্রান্স থেকে আবেদন করবেন এবং বৈধ পারিবারিক সম্পর্ক দেখাতে পারবেন।

    প্রথমে পাইলট প্রকল্প হিসেবে প্রতি সপ্তাহে ৫০ জনকে ফ্রান্সে ফেরত পাঠানো হবে। বছরে সর্বোচ্চ ২,৬০০ জন ফেরত পাঠানো যেতে পারে বলে জানিয়েছে ফরাসি দৈনিক ‘লে মনদ’।

    বিষয়টিকে ঘিরে দুই দেশের মধ্যে দায় চাপানোর সংস্কৃতি বেশ পুরনো।
    ফ্রান্স বলে, যুক্তরাজ্যের আইন খুব ঢিলে ও আকর্ষণীয়—এখানে কাগজপত্র ছাড়া কাজ পাওয়া সহজ।
    বরং, যুক্তরাজ্য বলে, ফ্রান্স অভিবাসীদের উত্তরাঞ্চলীয় সৈকত পর্যাপ্তভাবে নজরদারি করছে না।

    ম্যাক্রোঁ সংসদে বলেন, “ফ্রান্সে আসা এক-তৃতীয়াংশ অভিবাসীর লক্ষ্য যুক্তরাজ্যে পৌঁছানো।”

    স্টারমারও ইঙ্গিত দিয়েছেন, তিনি ব্রিটেনে অবৈধভাবে কাজের সুযোগ ঠেকাতে নতুন পরিকল্পনা আনবেন।

    চুক্তির পেছনে রাজনৈতিক বাস্তবতা বড় কারণ।

    স্টারমার ক্ষমতায় এসেছেন মাত্র এক বছর, তবে ইতোমধ্যে তার জনপ্রিয়তা কমে যাচ্ছে, মূলত অভিবাসন ইস্যু সামাল দিতে না পারায়।
    বিপরীতে, কট্টর ডানপন্থী অভিবাসনবিরোধী দল ‘রিফর্ম ইউকে’-এর জনপ্রিয়তা দ্রুত বাড়ছে।

    তাদের দাবি—সব অবৈধ অভিবাসীকে আটক করে ফিরিয়ে দিতে হবে, প্রয়োজন হলে তাদের ফ্রান্সেই নামিয়ে দিতে হবে।

    স্টারমার আগের সরকারের ‘রুয়ান্ডা ডিপোর্টেশন পরিকল্পনা’ বাতিল করেছেন, যেটি বলত, অবৈধভাবে আগতদের আফ্রিকায় পাঠানো হবে।

    এদিকে, জনমত জরিপে দেখা গেছে—যুক্তরাজ্যে বর্তমানে সবচেয়ে বড় উদ্বেগের বিষয় হচ্ছে অভিবাসন ও আশ্রয়প্রার্থীদের ইস্যু।

    ২০২৫ সালের ৬ জুলাই পর্যন্ত, ২১,১১৭ জন মানুষ চ্যানেল পাড়ি দিয়েছে। ২০২৪ সালে পুরো বছরে এই সংখ্যা ছিল প্রায় ৩৭,০০০।শুধু গত এক বছরে এই পথে পাড়ি দিতে গিয়ে প্রাণ হারিয়েছে ৭৩ জন—যেটি এখন পর্যন্ত সর্বোচ্চ।মোট আশ্রয় আবেদনকারীর এক-তৃতীয়াংশ এসেছে এই ছোট নৌকা থেকেই।

    অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের মাইগ্রেশন গবেষক পিটার ওয়ালশ বলেন—অনেকেই পরিবার, পরিচিতজন কিংবা ইংরেজিভাষী পরিবেশের কারণে যুক্তরাজ্যে যেতে চায়।

    ব্রেক্সিটের ফলে যুক্তরাজ্য ইউরোপীয় ইউনিয়নের ফিঙ্গারপ্রিন্ট ডাটাবেইস বা ডাবলিন রেগুলেশন ব্যবস্থার বাইরে চলে গেছে। ফলে, ইউরোপের কোনো দেশে তারা আগে আবেদন করেছিল কি না, সেটা জানার সুযোগ নেই ব্রিটিশ কর্তৃপক্ষের।

    ২০১৮-২০২৪ সালের মধ্যে ছোট নৌকা দিয়ে আসা অভিবাসীদের ৬৮% আশ্রয় পেয়েছে যুক্তরাজ্যে—যেটি সাধারণ আবেদনের তুলনায় বেশি।

    ২০২৩ সালে যুক্তরাজ্য ৪৮০ মিলিয়ন পাউন্ড দিয়েছে ফ্রান্সকে, যাতে তারা সীমান্তে নজরদারি জোরদার করে। এর আওতায় ফ্রান্স ৫০০ কর্মকর্তা নিয়োগ ও একটি ডিটেনশন সেন্টার নির্মাণে সম্মত হয়, যা ২০২৬ সালে চালু হবে।

    এছাড়া, ২০২৫ সালের জুনে ফ্রান্স সম্মত হয়, তারা ৬টি নৌকা ব্যবহার করে চ্যানেল পাড়ি দেওয়া নৌকাগুলোকে তাদের উপকূল থেকে ৩০০ মিটারের মধ্যে আটকাবে।

    কিছু ফরাসি পুলিশ সম্প্রতি ছোট নৌকার রাবার অংশ ছুরি দিয়ে কেটে নষ্ট করছে, যদিও ফরাসি সরকার বলছে এ বিষয়ে কোনো নির্দেশনা তারা দেয়নি।

    নতুন চুক্তি অনুযায়ী, সপ্তাহে গড়ে ৭০০ অভিবাসী যুক্তরাজ্যে আসে, কিন্তু চুক্তিতে মাত্র ৫০ জন ফেরত পাঠানোর কথা—মানে, প্রতি ১৪ জনে ১ জন ফেরত যাবে।

    প্রাক্তন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ক্রিস ফিলিপ বলেন, “৯৪% অবৈধ অভিবাসী যুক্তরাজ্যেই থেকে যাবে—এটা মোটেও নিরুৎসাহজনক না।”

    এ ছাড়া, জাতিসংঘের শরণার্থী কনভেনশন অনুযায়ী এই চুক্তি আইনি চ্যালেঞ্জের মুখে পড়তে পারে।

    ফ্রান্সের পক্ষেও চুক্তিটি রাজনৈতিক চাপ তৈরি করতে পারে—বিশেষ করে ডানপন্থী দলেরা বলছে, ফ্রান্স যেন যুক্তরাজ্যের ‘রিফিউজি ফেরত কেন্দ্র’তে পরিণত না হয়।

    ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকেও ক্ষোভ রয়েছে, কারণ চুক্তিটি ফ্রান্স এককভাবে করেছে, যা অন্য ইউরোপীয় দেশগুলোকে দায়ভার চাপিয়ে দিচ্ছে।

    চুক্তিটি আপাতত পাইলট প্রকল্প হলেও, এর রাজনৈতিক ও মানবিক প্রভাব অনেক গভীর। সফল হলে এটি চ্যানেল-ভিত্তিক অভিবাসন সংকটে নতুন দৃষ্টান্ত স্থাপন করতে পারে—আর ব্যর্থ হলে, তা হতে পারে স্টারমার সরকারের জন্য আরও এক রাজনৈতিক ঝড়ের কারণ।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আন্তর্জাতিক

    গাজায় যুদ্ধবিরতির মধ্যেও ইসরাইলি হামলায় নিহত ৪

    নভেম্বর 22, 2026
    আন্তর্জাতিক

    ‘কিলার রোবট’ নিয়ন্ত্রণে চুক্তির খসড়া প্রণয়নে একমত ১২৮ দেশ

    নভেম্বর 21, 2026
    বিশ্ব অর্থনীতি

    চীনে প্রায় ৯ লাখ এআই চিপ রফতানির অনুমোদন যুক্তরাষ্ট্রের

    নভেম্বর 21, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.