Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, নভে. 22, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » গাজাকে ‘শিশুদের কবরস্থানে’ পরিণত করছে ইসরায়েল: জাতিসংঘ
    আন্তর্জাতিক

    গাজাকে ‘শিশুদের কবরস্থানে’ পরিণত করছে ইসরায়েল: জাতিসংঘ

    এফ. আর. ইমরানজুলাই 12, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    নিহতদের জন্য আল-আকসা হাসপাতালের বাইরে জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। ছবি: বিবিসি
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    ইসরায়েলের টানা সামরিক অভিযানে গাজা উপত্যকা এখন মৃত্যু উপত্যকায় পরিণত হয়েছে- বিশেষত শিশুদের জন্য। জাতিসংঘের শীর্ষ কর্মকর্তারা সতর্ক করে বলেছেন, গাজা এখন এমন এক জায়গায় দাঁড়িয়ে যেখানে মানুষের সামনে শুধু দুটি পথ খোলা- ক্ষুধায় মারা যাওয়া অথবা গুলিতে প্রাণ হারানো।

    শুক্রবার (১১ জুলাই) আলজাজিরার এক প্রতিবেদনে জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থীবিষয়ক সংস্থা (UNRWA) এর কমিশনার-জেনারেল ফিলিপ ল্যাজারিনি বলেন, “ইসরায়েল গাজায় একটি নিষ্ঠুর ও পরিকল্পিত হত্যাযজ্ঞের ফাঁদ তৈরি করেছে।” তিনি এক্স (সাবেক টুইটার) প্ল্যাটফর্মে লিখেছেন, “মানুষ ক্ষুধার্ত, অসহায় এবং বেছে নেওয়ার মতো বিকল্পও নেই তাদের সামনে।”

    জাতিসংঘের তথ্য অনুসারে, শুধুমাত্র খাদ্য সংগ্রহের সময় মে মাস থেকে এখন পর্যন্ত ৮১৯ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের মধ্যে অধিকাংশই শিশু ও নারী। শুক্রবার দেইর আল-বালাহ এলাকায় খাবারের লাইনে দাঁড়িয়ে থাকা ১৫ জনকে গুলি করে হত্যা করা হয়, যাদের মধ্যে ৯ জন শিশু ও ৪ জন নারী। একই দিন রাফাহ শহরে সহায়তা নিতে গিয়ে প্রাণ হারান আরো অন্তত ১১ জন।

    জাতিসংঘের মানবাধিকার দপ্তরের মুখপাত্র রবিনা শামদাসানি জানান, মে থেকে জুলাইয়ের প্রথম সপ্তাহ পর্যন্ত ৭৯৮ জন খাদ্য সংগ্রহের সময় প্রাণ হারিয়েছেন।

    মার্কিন ও ইসরায়েল সমর্থিত এনজিও জিএইচএফ (GHF) পরিচালিত বিতরণকেন্দ্রগুলোর আশপাশেই নিহতদের বড় অংশের মৃত্যু হয়েছে। ইসরায়েলি পত্রিকা হারেৎজ ও অ্যাসোসিয়েটেড প্রেস জানিয়েছে, মার্কিন ঠিকাদার ও ইসরায়েলি সেনারা স্বীকার করেছেন, খাবারের আশায় জড়ো হওয়া নিরস্ত্র মানুষদের ওপর গুলিবর্ষণ কখনো কখনো তারা করেছেন।

    বিশ্ব খাদ্য কর্মসূচির উপপ্রধান কার্ল স্কাউ গাজার পরিস্থিতিকে তার দেখা ‘সবচেয়ে ভয়াবহ মানবিক সংকট’ বলে অভিহিত করেছেন। তিনি জানান, পর্যাপ্ত খাদ্য গাজার আশপাশে মজুদ রয়েছে, কিন্তু ত্রাণবাহী ট্রাক প্রবেশ করতে দেওয়া হচ্ছে না, যার ফলে মানুষ বাধ্য হচ্ছে বিতর্কিত জিএইচএফ কেন্দ্রগুলোর ওপর নির্ভর করতে।

    ইসরায়েল গাজায় একটি তথাকথিত ‘মানবিক শহর’ তৈরির পরিকল্পনার কথা জানিয়ে বলেছে, এই শহরে গাজার মানুষকে স্থানান্তর করা হবে। ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাতজ দাবি করেছেন, ভবিষ্যতে ২১ লাখ ফিলিস্তিনিকে সেখানে সরিয়ে নেওয়ার চিন্তা করা হচ্ছে।

    সেটেলাইট চিত্র বিশ্লেষণে দেখা গেছে, রাফাহ শহরের বিশাল অংশ ইতিমধ্যেই গুঁড়িয়ে দেওয়া হয়েছে। বিশ্লেষক ড্যানিয়েল লেভি বলেন, “জিএইচএফ বিতরণকেন্দ্রগুলোর অবস্থান এমনভাবে নির্ধারণ করা হয়েছে যাতে ফিলিস্তিনিদের বাধ্য হয়ে রাফাহ অভিমুখে সরতে হয়। আমরা যেন আরেকটি নাকবার (১৯৪৮ সালের গণবিপর্যয়) দেখতে পাচ্ছি।”

    গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, বিদ্যুৎ ও জ্বালানির ঘাটতির কারণে হাসপাতালগুলো কার্যত অচল হয়ে পড়েছে। অ্যাম্বুলেন্স চলাচল বন্ধ, জরুরি বিভাগে কার্যক্রম স্থবির। ফলে গরুর গাড়ি বা পশুবাহনে করে আহতদের পরিবহন করা হচ্ছে।

    শুক্রবার জাবালিয়া এলাকায় বাস্তুচ্যুতদের একটি স্কুলে ইসরায়েলি হামলায় ৮ জন নিহত হন। তুফাহ এলাকায় একটি বাড়িতে হামলায় একটি শিশু নিহত হয়।

    জাতিসংঘের মুখপাত্র স্টেফান ডুজারিক বলেন, “মানবিক সহায়তা অবরুদ্ধ থাকায় প্রতিদিন গাজায় শিশু ও সাধারণ মানুষ ক্ষুধায় ও গুলিতে প্রাণ হারাচ্ছে। একটি অবিলম্বিত যুদ্ধবিরতি ছাড়া এই মৃত্যুর মিছিল থামানো সম্ভব নয়।”

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আন্তর্জাতিক

    গাজায় যুদ্ধবিরতির মধ্যেও ইসরাইলি হামলায় নিহত ৪

    নভেম্বর 22, 2026
    আন্তর্জাতিক

    ‘কিলার রোবট’ নিয়ন্ত্রণে চুক্তির খসড়া প্রণয়নে একমত ১২৮ দেশ

    নভেম্বর 21, 2026
    বিশ্ব অর্থনীতি

    চীনে প্রায় ৯ লাখ এআই চিপ রফতানির অনুমোদন যুক্তরাষ্ট্রের

    নভেম্বর 21, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.