Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, নভে. 22, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » এয়ার ইন্ডিয়া দুর্ঘটনায় ককপিট রেকর্ড ঘিরে রহস্য
    আন্তর্জাতিক

    এয়ার ইন্ডিয়া দুর্ঘটনায় ককপিট রেকর্ড ঘিরে রহস্য

    এফ. আর. ইমরানজুলাই 12, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    এয়ার ইন্ডিয়ার বোয়িং-৭৮৭ ড্রিমলাইনার উড়োজাহাজের ধ্বংসাবশেষ। ছবি: রয়টার্স
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    ভারতে গত মাসে ঘটে যাওয়া এয়ার ইন্ডিয়া ফ্লাইট–১৭১ দুর্ঘটনার তদন্তে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। মাত্র কয়েক সেকেন্ড উড়েই বিধ্বস্ত হওয়া উড়োজাহাজটির ইঞ্জিনে জ্বালানি সরবরাহ বন্ধ হয়ে যায়। তদন্তকারীরা বলছেন, ওড়ার পরপরই বোয়িং- ৭৮৭ ড্রিমলাইনারটির দুইটি জ্বালানি-নিয়ন্ত্রণ সুইচ ‘কাট-অফ’ হয়ে যায়, যা সাধারণত অবতরণের পর চালু করা হয়।

    ককপিটের ভয়েস রেকর্ডিং বিশ্লেষণে শোনা যায়, এক পাইলট অন্যজনকে প্রশ্ন করেন, “তুমি কেন কাট-অফ করেছ?” জবাবে অন্যজন বলেন, “আমি করিনি।” তবে কোন পাইলট কথাগুলো বলেছেন, তা এখনও শনাক্ত করা যায়নি। সহ-পাইলট ফ্লাইটটি পরিচালনা করছিলেন এবং প্রধান পাইলট তদারকির দায়িত্বে ছিলেন।

    এই ঘটনা নিয়ে রহস্য আরো ঘনীভূত হয়, কারণ উড়োজাহাজের জ্বালানি সুইচগুলো এমনভাবে ডিজাইন করা, যাতে ভুলবশত সেগুলো চালু বা বন্ধ হওয়া অসম্ভব। সুইচ চালু করতে হলে আগে টেনে আনলক করে তারপর ঘোরাতে হয়- এ ব্যবস্থা ১৯৫০-এর দশক থেকেই প্রচলিত।

    দুর্ঘটনার সময় একটি ইঞ্জিন কিছুটা সচল হলেও আরেকটি পূর্ণশক্তি ফিরে পায়নি। মাত্র ৪০ সেকেন্ডেরও কম সময় ফ্লাইটটি আকাশে ছিল এবং গুজরাটের আহমেদাবাদের একটি ঘনবসতিপূর্ণ এলাকায় বিধ্বস্ত হয়।

    এয়ার ইন্ডিয়ার বোয়িং-৭৮৭ ড্রিমলাইনার উড়োজাহাজের ধ্বংসাবশেষ। ছবি: রয়টার্স

    তদন্তকারীরা বলছেন, দুইটি সুইচ একসঙ্গে ‘অ্যাকসিডেন্টালি’ বন্ধ করা প্রায় অসম্ভব। ফলে প্রশ্ন উঠছে- এটা কি কোনো পাইলটের ভুল ছিল, নাকি ইচ্ছাকৃত কিছু?

    ওহাইও স্টেট বিশ্ববিদ্যালয়ের বিমান দুর্ঘটনা বিশ্লেষক শন প্রুচনিকি বলেন, কোনো জরুরি পরিস্থিতির ইঙ্গিত পাওয়া যায়নি, যা পাইলটদের বিভ্রান্ত করতে পারে। পিটার গোয়েলজ, এনটিএসবির সাবেক পরিচালক, বলেছেন, “একটি মাত্র বাক্য- ‘তুমি কেন করেছ’- এই ভয়েস রেকর্ডিংয়ের ভিত্তিতে কোনো সিদ্ধান্ত টানা সম্ভব নয়। ভয়েস রেকর্ডারেই রয়েছে এই রহস্যের চাবিকাঠি।”

    তদন্তকারীরা এখনও কণ্ঠস্বর শনাক্ত করতে পারেননি। এই কাজের জন্য সাধারণত পরিচিত কেউ রেকর্ড শুনে কণ্ঠ মিলিয়ে দেন। তদন্তের জন্য রেকর্ডে পাইলটদের কণ্ঠ, ককপিটের শব্দ এবং রেডিও বার্তা বিস্তারিতভাবে বিশ্লেষণ করা হচ্ছে।

    এদিকে প্রশ্ন উঠেছে উড়োজাহাজের জ্বালানি নিয়ন্ত্রণ সুইচের লকিং ব্যবস্থার কার্যকারিতা নিয়েও। ২০১৮ সালে যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) এক পরামর্শমূলক বিজ্ঞপ্তিতে সতর্ক করেছিল, কিছু বোয়িং-৭৩৭ উড়োজাহাজে লকিং সিস্টেম অনুপস্থিত ছিল। একই ধরনের সুইচ বোয়িং-৭৮৭-৮ মডেলেও ব্যবহৃত হয়েছে, যা এই দুর্ঘটনায় ব্যবহৃত বিমানটিতে ছিল।

    বি জে মেডিকেল কলেজের একটি ছাত্রাবাসের ওপর আছড়ে পড়ে এয়ার ইন্ডিয়ার উড়োজাহাজ। ভবনে আটকে যায় সেটির পেছনের অংশ। ছবি: রয়টার্স

    প্রশ্ন উঠছে, সুইচগুলো ইলেকট্রনিক কোনো ত্রুটিতে কি নিজেরা বন্ধ হয়ে গিয়েছিল? ভারতের উড়োজাহাজ দুর্ঘটনা তদন্ত ব্যুরোর সাবেক তদন্তকারী কিশোর বলেন, ‘পাইলট কিছু না করেও কি ইঞ্জিন কন্ট্রোল ইউনিট থেকে সুইচ বন্ধ হতে পারে? যদি তাই হয়ে থাকে, তাহলে সেটা উদ্বেগের।’

    তবে অনেকে বলছেন, এটি হয়তো তদন্তকারীদের দৃষ্টি অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা। পিটার গোয়েলজের মতে, “পাইলটরা কোনো অস্বাভাবিক পরিস্থিতির কথা জানাননি। সাধারণত জ্বালানির সমস্যা হলে তারা জানিয়ে থাকেন।”

    এছাড়া রিপোর্টে উল্লেখ করা হয়েছে, উড়োজাহাজটি উড়তে গিয়েই বিধ্বস্ত হওয়ার আগ পর্যন্ত কোনো বড় যান্ত্রিক ত্রুটির বার্তা পাঠায়নি। তবে র‍্যাম এয়ার টারবাইন চালু হয়েছিল, যা বড় ধরনের বৈদ্যুতিক ত্রুটির ইঙ্গিত দেয়।

    ভয়াবহ এই দুর্ঘটনায় বোয়িং, জিই, এয়ার ইন্ডিয়া, ভারতের নিয়ন্ত্রক সংস্থা এবং যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের বিশেষজ্ঞরা তদন্তে অংশ নিয়েছেন। কিন্তু সব তথ্য থাকা সত্ত্বেও মূল প্রশ্ন থেকে গেছে- কেন এবং কীভাবে জ্বালানি সুইচগুলো বন্ধ হয়ে গিয়েছিল?

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আন্তর্জাতিক

    গাজায় যুদ্ধবিরতির মধ্যেও ইসরাইলি হামলায় নিহত ৪

    নভেম্বর 22, 2026
    আন্তর্জাতিক

    ‘কিলার রোবট’ নিয়ন্ত্রণে চুক্তির খসড়া প্রণয়নে একমত ১২৮ দেশ

    নভেম্বর 21, 2026
    বিশ্ব অর্থনীতি

    চীনে প্রায় ৯ লাখ এআই চিপ রফতানির অনুমোদন যুক্তরাষ্ট্রের

    নভেম্বর 21, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.