Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, নভে. 22, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » ট্রাম্পের চিঠিকে রাজনৈতিক স্বীকৃতির সমতুল্য ভাবছে মিয়ানমার
    আন্তর্জাতিক

    ট্রাম্পের চিঠিকে রাজনৈতিক স্বীকৃতির সমতুল্য ভাবছে মিয়ানমার

    এফ. আর. ইমরানজুলাই 12, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    মিয়ানমারের নেপিদোতে দেশটির সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে সিনিয়র জেনারেল মিন অং হ্লাইং। ছবি: সিএনএন
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    বিশ্বের বেশিরভাগ নেতার কাছে ডোনাল্ড ট্রাম্পের নতুন ট্যারিফ চিঠি উদ্বেগের কারণ হলেও মিয়ানমারের সামরিক সরকার এটিকে দেখছে ভিন্ন দৃষ্টিতে। সেনাশাসক মিন অং হ্লাইং এই চিঠিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে অর্থনৈতিক অংশগ্রহণের ‘একটি উৎসাহব্যঞ্জক আমন্ত্রণ’ হিসেবে ব্যাখ্যা করেছেন। এমনকি প্রয়োজন হলে একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধিদল যুক্তরাষ্ট্রে আলোচনার জন্য পাঠানোর কথাও জানিয়েছেন তিনি। সূত্র: সিএনএন

    ২০২১ সালে নির্বাচিত সরকারকে উৎখাত করে ক্ষমতা দখল করে মিন অং হ্লাইংয়ের নেতৃত্বাধীন সামরিক সরকার। আন্তর্জাতিক সম্প্রদায় এখনো তার সরকারকে স্বীকৃতি না দিলেও ট্রাম্পের পাঠানো এই চিঠিকে তারা রাজনৈতিক স্বীকৃতির সমতুল্য মনে করছে।

    সম্প্রতি ট্রাম্প বিশ্বের বিভিন্ন দেশের সরকারপ্রধানদের উদ্দেশে যে চিঠি পাঠিয়েছেন, তার একটি পেয়েছেন মিয়ানমারের সেনা প্রধানও। চিঠিতে বলা হয়েছে, আগামী ১ আগস্ট থেকে যুক্তরাষ্ট্রে প্রবেশ করা মিয়ানমারের পণ্যের ওপর ৪০ শতাংশ শুল্ক আরোপ করা হবে।

    তবে এই ঘোষণাকেও ইতিবাচকভাবে নিচ্ছে জান্তা সরকার। সরকারি সংবাদমাধ্যম ‘গ্লোবাল নিউ লাইট অব মিয়ানমার’ জানায়, ট্রাম্পের পাঠানো চিঠিকে তারা ‘আন্তরিক কৃতজ্ঞতার সঙ্গে’ গ্রহণ করেছে।

    অভ্যুত্থানের পর দেশটিতে গৃহযুদ্ধ, জাতিগত সংঘাত ও মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ব্যাপকভাবে বেড়েছে। যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলো জান্তা সরকারের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিয়েছে এবং কূটনৈতিক সম্পর্কও সীমিত করেছে।

    এর মধ্যেই মিন অং হ্লাইং ট্রাম্পের উদ্দেশে ফিরতি চিঠি পাঠিয়েছেন। সেখানে তিনি মিয়ানমারের ওপর আরোপিত নিষেধাজ্ঞা তুলে নেওয়ার আহ্বান জানান এবং বলেন, এসব অবরোধ উভয় দেশের জনগণের জন্য ক্ষতিকর।

    তিনি ট্রাম্পের দেশপ্রেমিক মনোভাব ও বিশ্ব শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টার প্রশংসা করেন। একইসঙ্গে ট্রাম্প প্রশাসনের অধীনে রেডিও ফ্রি এশিয়া ও ভয়েস অব আমেরিকার মতো সংবাদমাধ্যমের তহবিল কমানোর সিদ্ধান্তের জন্য কৃতজ্ঞতা জানান।

    এসব গণমাধ্যম সামরিক সরকারের নিপীড়নের খবর নিয়মিতভাবে প্রচার করে আসছিল। ট্রাম্প প্রশাসনের এসব তহবিল হ্রাসকে সেনাশাসক ‘উপযুক্ত পদক্ষেপ’ হিসেবে দেখছেন।

    চিঠিতে মিন অং হ্লাইং ২০২০ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পের জালিয়াতির দাবিরও সমর্থন জানান। তিনি বলেন, মিয়ানমারেও সে সময় অনুরূপ জালিয়াতি হয়েছিল, যার কারণে সেনাবাহিনী বাধ্য হয়ে হস্তক্ষেপ করেছিল।

    তবে বাস্তবে, ২০২০ সালের সেই মিয়ানমারের জাতীয় নির্বাচনকে আন্তর্জাতিক পর্যবেক্ষকরা বেশিরভাগই সুষ্ঠু ও নিরপেক্ষ হিসেবে মূল্যায়ন করেছিলেন। সেই নির্বাচনে অং সান সু চির দল এনএলডি সেনাবাহিনী-সমর্থিত দলকে হারিয়ে বিপুল ভোটে জয় পায় কিন্তু ফলাফল মানতে না পেরে সেনাবাহিনী ভোটে অনিয়মের অভিযোগ তুলে অভ্যুত্থান ঘটায়।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আন্তর্জাতিক

    গাজায় যুদ্ধবিরতির মধ্যেও ইসরাইলি হামলায় নিহত ৪

    নভেম্বর 22, 2026
    আন্তর্জাতিক

    ‘কিলার রোবট’ নিয়ন্ত্রণে চুক্তির খসড়া প্রণয়নে একমত ১২৮ দেশ

    নভেম্বর 21, 2026
    বিশ্ব অর্থনীতি

    চীনে প্রায় ৯ লাখ এআই চিপ রফতানির অনুমোদন যুক্তরাষ্ট্রের

    নভেম্বর 21, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.