Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, নভে. 22, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » ইউক্রেন ইস্যুতে রাশিয়াকে নিঃশর্ত সমর্থনের ঘোষণা কিমের
    আন্তর্জাতিক

    ইউক্রেন ইস্যুতে রাশিয়াকে নিঃশর্ত সমর্থনের ঘোষণা কিমের

    এফ. আর. ইমরানজুলাই 13, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    উত্তর কোরিয়ার নেতা কিম জং উন
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    উত্তর কোরিয়ার নেতা কিম জং উন ইউক্রেন যুদ্ধ নিয়ে রাশিয়ার যেকোনো পদক্ষেপে নিঃশর্ত সমর্থনের ঘোষণা দিয়েছেন। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের চলমান উত্তর কোরিয়া সফরে শনিবার (১২ জুলাই) কিম এ বার্তা দেন। সফরে দুই দেশের মধ্যে উচ্চপর্যায়ের কৌশলগত সংলাপ হয়। সূত্র: আল জাজিরা

    রাশিয়া-উত্তর কোরিয়ার মধ্যে ২০২৩ সালে স্বাক্ষরিত পারস্পরিক প্রতিরক্ষা চুক্তির ভিত্তিতে ল্যাভরভ ও উত্তর কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী চো সন হুই দ্বিতীয় দফা কৌশলগত আলোচনা করেছেন।

    ওনসান শহরে কিম জং উনের সঙ্গে ল্যাভরভের বৈঠক হয়। এতে কিম বলেন, “বিশ্বব্যাপী ভূরাজনীতির দ্রুত পরিবর্তনের প্রেক্ষাপটে রাশিয়া ও উত্তর কোরিয়ার যৌথ পদক্ষেপ আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

    উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কেসিএনএ-র তথ্য অনুযায়ী, কিম রাশিয়ার সিদ্ধান্তকে ‘সঠিক’ উল্লেখ করে বলেন, “ইউক্রেন সংকটের মূল কারণ দূর করতে রুশ নেতৃত্ব যে পদক্ষেপ নিচ্ছে, আমরা তা নিঃশর্তভাবে সমর্থন ও উৎসাহ দেব।”

    রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক ভিডিও প্রকাশ করেছে, যাতে কিম ও ল্যাভরভকে হাত মেলাতে ও আলিঙ্গন করতে দেখা যায়। বৈঠকে কিম আরও বলেন, “রুশ সেনা ও জনগণ দেশের মর্যাদা ও মৌলিক স্বার্থ রক্ষায় একটি পবিত্র লড়াই লড়ছেন এবং তারা অবশ্যই বিজয়ী হবেন।”

    বৈঠকে ২০২৪ সালের জুনে পুতিন ও কিমের মধ্যে অনুষ্ঠিত ঐতিহাসিক শীর্ষ সম্মেলনের সিদ্ধান্তগুলো বাস্তবায়ন নিয়েও আলোচনা হয় বলে জানায় কেসিএনএ।

    আল জাজিরার মতে, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরুর পর উত্তর কোরিয়া ও রাশিয়ার সম্পর্ক উল্লেখযোগ্যভাবে ঘনিষ্ঠ হয়েছে। পিয়ংইয়ং ইতোমধ্যে ১০ হাজারের বেশি সেনা ও অস্ত্র সরবরাহ করেছে রাশিয়াকে। ভবিষ্যতেও সামরিক সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে তারা।

    গত বছর রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের উত্তর কোরিয়া সফরে পারস্পরিক সামরিক প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরিত হয়।

    ল্যাভরভ বলেন, প্রেসিডেন্ট পুতিন “খুব শিগগিরই কিমের সঙ্গে সরাসরি দেখা করতে চান।” এ তথ্য জানিয়েছে রাশিয়ার রাষ্ট্রীয় বার্তাসংস্থা তাস।

    সফরের অংশ হিসেবে রাশিয়া ঘোষণা দিয়েছে, তারা মস্কো-পিয়ংইয়ংয়ের মধ্যে সপ্তাহে দুই দিন ফ্লাইট চালু করবে। ল্যাভরভ বলেন, “ওনসান শহর ভবিষ্যতের পর্যটন আকর্ষণ হয়ে উঠবে। এটি শুধু স্থানীয় নয়, রাশিয়ান পর্যটকদের কাছেও জনপ্রিয় হবে বলে আমরা আশা করি।”

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আন্তর্জাতিক

    গাজায় যুদ্ধবিরতির মধ্যেও ইসরাইলি হামলায় নিহত ৪

    নভেম্বর 22, 2026
    আন্তর্জাতিক

    ‘কিলার রোবট’ নিয়ন্ত্রণে চুক্তির খসড়া প্রণয়নে একমত ১২৮ দেশ

    নভেম্বর 21, 2026
    বিশ্ব অর্থনীতি

    চীনে প্রায় ৯ লাখ এআই চিপ রফতানির অনুমোদন যুক্তরাষ্ট্রের

    নভেম্বর 21, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.