Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, নভে. 22, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » কর্ণাটকের গুহা থেকে ২ মেয়েসহ রুশ নারী উদ্ধার
    আন্তর্জাতিক

    কর্ণাটকের গুহা থেকে ২ মেয়েসহ রুশ নারী উদ্ধার

    এফ. আর. ইমরানজুলাই 13, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    ভারতের কর্ণাটক রাজ্যের গোকর্ণের দুর্গম পাহাড়ি গুহা থেকে এক রুশ নারী এবং তার দুই শিশু কন্যাকে উদ্ধার করেছে পুলিশ। স্থানীয় সময় ৯ জুলাই সন্ধ্যায় গোকর্ণ থানার পুলিশ টহল চলাকালীন এই পরিবারের সন্ধান পায়।

    রামতীর্থ পাহাড়ের জঙ্গলে বিচ্ছিন্ন একটি গুহায় অস্থায়ীভাবে বসবাস করছিলেন ৪০ বছর বয়সী রুশ নাগরিক নিনা কুটিনা এবং তার দুই মেয়ে প্রেমা (৬ বছর ৭ মাস) ও আমা (৪ বছর)। পুলিশ জানায়, বর্ষাকালে ভূমিধসের ঝুঁকি এবং অতীতে পর্যটকদের দুর্ঘটনার কারণে পাহাড়ে টহল বাড়ানো হয়। তল্লাশির সময় রামতীর্থ পাহাড়ের গহীনে বসতির চিহ্ন দেখে পুলিশ এগিয়ে গেলে গুহার মধ্যে ওই নারী ও তার সন্তানদের দেখতে পান।

    নিনা জানান, তিনি গোয়া থেকে গোকর্ণে এসেছেন আধ্যাত্মিক নিঃসঙ্গতা ও ধ্যানের উদ্দেশ্যে। নগরজীবনের কোলাহল থেকে দূরে গুহায় একান্ত পরিবেশে তিনি ধ্যান ও প্রার্থনা করে থাকেন। তবে দুটি ছোট শিশুকে নিয়ে সাপ ও বন্যপ্রাণীতে ভরা ভূমিধসপ্রবণ এলাকায় বসবাস করায় পুলিশ গভীর উদ্বেগ প্রকাশ করে।

    পরে গোকর্ণ থানার পরিদর্শক শ্রীধর এসআর ও তার দল নিনাকে বোঝান এবং নিরাপদ আশ্রয়ে নিয়ে যান। নিনার অনুরোধে তাকে কুমটা তালুকের ব্যাংকিকোডলা গ্রামের এক আশ্রমে রাখা হয়। আশ্রমটি পরিচালনা করছেন ৮০ বছর বয়সী নারী সন্ন্যাসিনী স্বামী যোগরত্ন সরস্বতী।

    এরপর পুলিশ নিনার ভিসা ও পাসপোর্ট সংক্রান্ত তথ্য জানতে চাইলে তিনি শুরুতে কিছু না জানালেও পরে জানান, কাগজপত্র গুহায় হারিয়ে গেছে। পরে পুলিশ ও বনবিভাগের যৌথ তল্লাশিতে তার পাসপোর্ট উদ্ধার করা হয়।

    তথ্য অনুযায়ী, তিনি ভারতে একটি ব্যবসায়িক ভিসায় এসেছিলেন, যার মেয়াদ শেষ হয়েছে ২০১৭ সালের ১৭ এপ্রিল। পরে একবার ভারত ছাড়লেও ২০১৮ সালের সেপ্টেম্বরে আবারও প্রবেশ করেন এবং তারপর থেকে আর বৈধ কাগজপত্র ছাড়াই থেকে যাচ্ছিলেন।

    এ ঘটনায় নিনাকে তার দুই সন্তানসহ করওয়ার শহরের নারী ও শিশু উন্নয়ন বিভাগের রিসেপশন সেন্টারে স্থানান্তর করা হয়েছে। কর্ণাটকের পুলিশ সুপার জানিয়েছেন, বেঙ্গালুরুর ফরেনার্স রিজিওনাল রেজিস্ট্রেশন অফিসের সঙ্গে যোগাযোগ শুরু হয়েছে এবং মা-মেয়েকে রাশিয়ায় ফেরত পাঠাতে প্রয়োজনীয় প্রক্রিয়া চলছে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আন্তর্জাতিক

    গাজায় যুদ্ধবিরতির মধ্যেও ইসরাইলি হামলায় নিহত ৪

    নভেম্বর 22, 2026
    আন্তর্জাতিক

    ‘কিলার রোবট’ নিয়ন্ত্রণে চুক্তির খসড়া প্রণয়নে একমত ১২৮ দেশ

    নভেম্বর 21, 2026
    বিশ্ব অর্থনীতি

    চীনে প্রায় ৯ লাখ এআই চিপ রফতানির অনুমোদন যুক্তরাষ্ট্রের

    নভেম্বর 21, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.