Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, নভে. 22, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » ইসরায়েলের বিরুদ্ধে ২৩ দেশের জোটে যোগ দিল বাংলাদেশ
    আন্তর্জাতিক

    ইসরায়েলের বিরুদ্ধে ২৩ দেশের জোটে যোগ দিল বাংলাদেশ

    সিভি ডেস্কজুলাই 13, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    ইসরায়েলের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে ২৩টি দেশ মিলে গঠন করেছে একটি আন্তর্জাতিক জোট। সবশেষ এই উদ্যোগে যোগ দিয়েছে বাংলাদেশ, স্পেন ও আয়ারল্যান্ড। আন্তর্জাতিক আইন লঙ্ঘনের দায়ে ইসরায়েলের জবাবদিহি নিশ্চিত করতেই এই জোট গঠনের উদ্যোগ।

    আগামী ১৫ ও ১৬ জুলাই কলম্বিয়ার রাজধানী বোগোটায় বসবে এ জোটের জরুরি বৈঠক। সম্মেলনটি যৌথভাবে আয়োজন করছে কলম্বিয়া ও দক্ষিণ আফ্রিকা। এতে ইসরায়েল এবং তার মিত্রদের বিরুদ্ধে আন্তর্জাতিক কূটনীতি ও আইনি পদক্ষেপ কীভাবে নেওয়া যায়—সেই রূপরেখা নির্ধারণ করা হবে।

    দক্ষিণ আফ্রিকার আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক মন্ত্রী রোনাল্ড লামোলা এক সাক্ষাৎকারে জানান, “গত জানুয়ারিতে আমরা হেগে ‘হেগ গ্রুপ’ গঠন করি, যার লক্ষ্য ছিল আন্তর্জাতিক আইন নিয়ে সচেতনতা বাড়ানো। এবার বোগোটায় আমরা সেই লক্ষ্য আরও শক্তভাবে সামনে নিয়ে আসছি।”

    তিনি আরও বলেন, “আমরা বিশ্বের কাছে এই বার্তা পৌঁছে দিতে চাই যে, কেউই আইনের ঊর্ধ্বে নয়। এবং কোনো অপরাধই জবাবহীন থাকতে পারে না।”

    ২০২৩ সালের অক্টোবরে গাজায় ইসরায়েলি হামলা শুরুর পর থেকে এখন পর্যন্ত ৫৭ হাজারেরও বেশি ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। বিশ্লেষকেরা এটিকে গণহত্যা হিসেবে আখ্যা দিয়েছেন। বাস্তুচ্যুত হয়েছে লাখ লাখ মানুষ। বর্তমানে অন্তত ২০ লাখ ফিলিস্তিনি মানবেতর খাদ্যসংকটে রয়েছে।

    কলম্বিয়ার বহুপাক্ষিক সম্পর্কবিষয়ক উপমন্ত্রী মাউরিসিও জারামিলো জাসির বলেন, “গণহত্যা কোনো একটি জাতির বিপর্যয় নয়, এটি বিশ্বমানবতার বিরুদ্ধে হুমকি। কলম্বিয়া কখনোই বর্ণবাদ বা জাতিগত নিধনের মতো অপরাধে নির্লিপ্ত থাকতে পারে না।”

    তিনি আরও জানান, এই সম্মেলনে অংশগ্রহণকারী দেশগুলো শুধু প্রতীকী নয়, বরং বাস্তবসম্মত ও কার্যকর পদক্ষেপ গ্রহণে একযোগে কাজ করবে।

    উল্লেখ্য, হেগ গ্রুপের প্রথম সম্মেলন হয় চলতি বছরের জানুয়ারিতে, নেদারল্যান্ডসের হেগ শহরে। সেই সম্মেলনে বলিভিয়া, কলম্বিয়া, কিউবা, হুন্ডুরাস, মালয়েশিয়া, নামিবিয়া, সেনেগাল ও দক্ষিণ আফ্রিকা—এই আট দেশ ছিল প্রতিষ্ঠাতা সদস্য।

    এবার বোগোটা সম্মেলনে অংশ নিচ্ছে—আলজেরিয়া, বাংলাদেশ, বলিভিয়া, ব্রাজিল, চিলি, চীন, কিউবা, জিবুতি, হুন্ডুরাস, ইন্দোনেশিয়া, আয়ারল্যান্ড, লেবানন, মালয়েশিয়া, নামিবিয়া, নিকারাগুয়া, ওমান, পর্তুগাল, স্পেন, কাতার, তুরস্ক, সেইন্ট ভিনসেন্ট ও দ্য গ্রিনাডিনেস, উরুগুয়ে ও ফিলিস্তিন।

    বিশ্লেষকদের মতে, এই সম্মেলন আন্তর্জাতিক ন্যায়বিচার প্রতিষ্ঠার পথে এক বড় পদক্ষেপ হতে যাচ্ছে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    বাণিজ্য

    মার্কিন তুলায় ৬ শতাংশ কম দাম, সরাসরি আমদানিতে ঝুঁকছে কারখানা

    নভেম্বর 22, 2026
    আন্তর্জাতিক

    গাজায় যুদ্ধবিরতির মধ্যেও ইসরাইলি হামলায় নিহত ৪

    নভেম্বর 22, 2026
    বাংলাদেশ

    সশস্ত্র বাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্নের চেষ্টা হয়েছে বারবার: প্রধানমন্ত্রী

    নভেম্বর 21, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.