Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice শনি, নভে. 21, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » সশস্ত্র বাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্নের চেষ্টা হয়েছে বারবার: প্রধানমন্ত্রী
    বাংলাদেশ

    সশস্ত্র বাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্নের চেষ্টা হয়েছে বারবার: প্রধানমন্ত্রী

    নিউজ ডেস্কUpdated:নভেম্বর 21, 2026নভেম্বর 21, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    স্বাধীনতার পর থেকে বিভিন্ন সময়ে বাংলাদেশের সশস্ত্র বাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ন করা এবং দেশের সার্বভৌমত্বকে দুর্বল করার চেষ্টা হয়েছে বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, দেশের ইতিহাসে বিভিন্ন গুরুত্বপূর্ণ সময়ে সশস্ত্র বাহিনী জনগণের পাশে দাঁড়িয়ে স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় ভূমিকা রেখেছে।

    প্রধানমন্ত্রী বলেন, ১৯৭৫ সালের ৭ নভেম্বর দেশকে অন্যের অধীনস্থ রাষ্ট্রে পরিণত করার একটি প্রচেষ্টা জনগণ ও সশস্ত্র বাহিনীর সদস্যরা সম্মিলিতভাবে প্রতিহত করেছিলেন।

    ২০০৯ সালে পিলখানায় তৎকালীন বিডিআর বিদ্রোহের প্রসঙ্গও তুলে ধরেন তিনি। তারেক রহমানের অভিযোগ, পরাজিত একটি শক্তি মহাজোটের ব্যানারে পুনরায় সংগঠিত হয়ে সেনা কর্মকর্তাদের হত্যাকাণ্ডের পরিকল্পনা ও বাস্তবায়ন করেছিল।

    তিনি আরও বলেন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ, ১৯৭৫ সালের ৭ নভেম্বরের ঘটনা এবং ২০২৪ সালের ৫ আগস্ট ফ্যাসিবাদবিরোধী জুলাই গণ-অভ্যুত্থানসহ দেশের বিভিন্ন সংকটময় সময়ে সশস্ত্র বাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এ কারণে বাংলাদেশের সশস্ত্র বাহিনীর ইতিহাস অন্যদের তুলনায় স্বতন্ত্র ও অসাধারণ।

    সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে যোগ দেওয়া বিদেশি কূটনীতিকদের ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী। মহান মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের পাশে দাঁড়ানো বন্ধুরাষ্ট্রগুলোর জনগণের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

    বাংলাদেশের সশস্ত্র বাহিনীকে উন্নত প্রশিক্ষণ ও অন্যান্য সহযোগিতা দেওয়ার জন্য সংশ্লিষ্ট দেশগুলোর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তারেক রহমান আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও এ সহযোগিতা অব্যাহত থাকবে।

    প্রধানমন্ত্রী বলেন, জাতিসংঘের অধীনে বিশ্বের বিভিন্ন অঞ্চলে শান্তিরক্ষা কার্যক্রমে অংশ নিচ্ছে বাংলাদেশের সশস্ত্র বাহিনী। এর মাধ্যমে বিশ্বশান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ অবদান রাখছে দেশটি। ভবিষ্যতেও জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশের সশস্ত্র বাহিনীর সদস্যরা পূর্ণ নিষ্ঠা ও সহযোগিতার সঙ্গে দায়িত্ব পালন করবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

    ঢাকা সেনানিবাসের সেনাকুঞ্জে বিকেল ৪টায় সশস্ত্র বাহিনী বিভাগের আয়োজনে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান ও তাঁর স্ত্রী ডা. জুবাইদা রহমান পৌঁছালে তাঁদের স্বাগত জানান সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল খন্দকার মিসবাহ-উল-আজিম এবং বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান।

    অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার পর স্ত্রীকে সঙ্গে নিয়ে অতিথিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন প্রধানমন্ত্রী। এ সময় তিনি অনুষ্ঠানস্থলে উপস্থিত অতিথিদের সঙ্গে কুশল বিনিময় করেন।

    সংবর্ধনা অনুষ্ঠানে জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ, প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী, অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, মন্ত্রিসভার সদস্য, সংসদ সদস্য, প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তা, বিশিষ্ট ব্যক্তিরা এবং বিদেশি রাষ্ট্রদূত ও হাইকমিশনাররা উপস্থিত ছিলেন।

    এ ছাড়া অনুষ্ঠানে বীরশ্রেষ্ঠ খেতাবপ্রাপ্তদের উত্তরসূরি, বীরত্বসূচক খেতাব পাওয়া মুক্তিযোদ্ধারা, জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানে নিহত ও আহত ব্যক্তিদের পরিবারের সদস্য এবং পিলখানা হত্যাকাণ্ডে নিহত সেনাসদস্যদের পরিবারের উত্তরসূরিরাও অংশ নেন।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    বাংলাদেশ

    ঢাকায় কাল বাংলাদেশ-ভারত যৌথ নদী কমিশনের বৈঠক

    নভেম্বর 21, 2026
    বাংলাদেশ

    ৮৪ শতাংশ ফায়ার স্টেশনে নেই স্টেশন অফিসার, ভারপ্রাপ্তদের হাতে অগ্নিনিরাপত্তার দায়

    নভেম্বর 21, 2026
    বাংলাদেশ

    মেট্রোরেলের টিকিটে বড় পরিবর্তন, মোবাইলেই দেওয়া যাবে ভাড়া

    নভেম্বর 21, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.