Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, নভে. 22, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » ইউক্রেনে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র পাঠাচ্ছেন ট্রাম্প
    আন্তর্জাতিক

    ইউক্রেনে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র পাঠাচ্ছেন ট্রাম্প

    হাসিব উজ জামানজুলাই 14, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    ট্রাম্প
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন, তাঁর প্রশাসন ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা পাঠাবে। ক্রেমলিনের নেতার সঙ্গে ক্রমবর্ধমান অসন্তোষের প্রেক্ষাপটে এই সিদ্ধান্ত এসেছে, যা রাশিয়ার সঙ্গে সম্পর্কের মোড় ঘুরিয়ে দিয়েছে।

    রবিবার ম্যারিল্যান্ডের জয়েন্ট বেস অ্যান্ড্রুজে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্প বলেন,

    “আমরা ওদের প্যাট্রিয়ট পাঠাবো, ওদের সেটা খুব দরকার।”

    প্রেসিডেন্ট ট্রাম্প স্পষ্ট করেননি, ঠিক কতগুলো প্যাট্রিয়ট ব্যাটারি পাঠানো হবে ইউক্রেনে। তবে তিনি জানান,

    “ওরা কিছু পাবে, কারণ ওদের প্রতিরক্ষা দরকার।”

    ট্রাম্পের এই মন্তব্য এসেছে এমন এক সময়ে, যখন তিনি ইউরোপের ন্যাটো মিত্রদের কাছে অস্ত্র বিক্রির সিদ্ধান্ত নিয়েছেন, যা তারা পরবর্তীতে ইউক্রেনের হাতে তুলে দেবে। এই সপ্তাহেই তিনি ন্যাটো মহাসচিব মার্ক রুটে-এর সঙ্গে বৈঠকে বসবেন, যেখানে ইউক্রেনকে অস্ত্র সহায়তা এবং রাশিয়ার বিরুদ্ধে ভবিষ্যৎ পদক্ষেপ নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।

    ট্রাম্প জানিয়েছেন, সোমবার তিনি রাশিয়া নিয়ে একটি “মেজর স্টেটমেন্ট” দেবেন। মার্কিন সংবাদমাধ্যম জানিয়েছে, এই ঘোষণার মধ্যে ইউক্রেনের জন্য “অফেন্সিভ অস্ত্র” সরবরাহের কথাও থাকতে পারে।

    প্রসঙ্গত, ট্রাম্প ২০২৪ সালের নির্বাচনে প্রচার চালিয়েছিলেন ইউক্রেন যুদ্ধ দ্রুত শেষ করার প্রতিশ্রুতি দিয়ে। কিন্তু সাম্প্রতিক মাসগুলোতে তিনি ক্রমশ পুতিনের প্রতি অসন্তোষ প্রকাশ করে যাচ্ছেন। ট্রাম্প অভিযোগ করেছেন,

    “পুতিন যা বলে, তা মানে রাখে না। সুন্দর কথা বলে, তারপর রাতের বেলা লোকজনকে বোমা মেরে হত্যা করে।”

    জানুয়ারিতে হোয়াইট হাউসে ফেরার পর ট্রাম্প ইউক্রেনকে নতুন অস্ত্র সরবরাহ অনুমোদনে দ্বিধান্বিত ছিলেন। তিনি তখন বলেছিলেন, আমেরিকান ট্যাক্সদাতার অর্থ দিয়ে ইউক্রেনকে সহায়তা দেওয়া “অপ্রয়োজনীয় বোঝা”। এমনকি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি-কেও “শান্তির পথে বাধা” হিসেবে চিহ্নিত করেন তিনি।

    তবে গত ৭ জুলাই তিনি ঘোষণা দেন যে, ইউক্রেনকে “প্রতিরক্ষামূলক অস্ত্র” পাঠানো শুরু করবেন। আর এবার আরও একধাপ এগিয়ে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র দেওয়ার কথাও জানালেন।

    রবিবারই আরেক গুরুত্বপূর্ণ ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের রিপাবলিকান সেনেটর লিন্ডসে গ্রাহাম। তিনি জানিয়েছেন, কংগ্রেসের একটি দল-মত নির্বিশেষে গৃহীত বিল প্রেসিডেন্ট ট্রাম্পকে রাশিয়ার মিত্র দেশগুলোর ওপর ৫০০% পর্যন্ত শুল্ক আরোপের ক্ষমতা দেবে। গ্রাহামের ভাষায়,

    “এই বিল প্রেসিডেন্ট ট্রাম্পকে একটা ‘স্য্লেজহ্যামার’ দেবে—যা দিয়ে তিনি যুদ্ধ শেষ করার দিকে এগিয়ে যেতে পারবেন।”

    তিনি আরও বলেন,

    “তিনি চাইলে শুল্ক শূন্য থেকে ৫০০ শতাংশ পর্যন্ত নিতে পারবেন। তাঁর পুরোপুরি নিয়ন্ত্রণ থাকবে।”

    ট্রাম্প
    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আন্তর্জাতিক

    গাজায় যুদ্ধবিরতির মধ্যেও ইসরাইলি হামলায় নিহত ৪

    নভেম্বর 22, 2026
    আন্তর্জাতিক

    ‘কিলার রোবট’ নিয়ন্ত্রণে চুক্তির খসড়া প্রণয়নে একমত ১২৮ দেশ

    নভেম্বর 21, 2026
    বিশ্ব অর্থনীতি

    চীনে প্রায় ৯ লাখ এআই চিপ রফতানির অনুমোদন যুক্তরাষ্ট্রের

    নভেম্বর 21, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.