Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice শনি, এপ্রিল 18, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » ৩৩ কোটির বেশি মানুষ ধুলিঝড়ের প্রভাবে ক্ষতিগ্রস্ত
    আন্তর্জাতিক

    ৩৩ কোটির বেশি মানুষ ধুলিঝড়ের প্রভাবে ক্ষতিগ্রস্ত

    মনিরুজ্জামানজুলাই 14, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    ৩৩ কোটির বেশি মানুষ ধুলিঝড়ের প্রভাবে ক্ষতিগ্রস্ত
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    বিশ্বজুড়ে বালু ও ধুলিঝড় এখন ভয়াবহ সংকটের রূপ নিয়েছে। জলবায়ু পরিবর্তন, ভূমি অবক্ষয় ও অনিয়ন্ত্রিত কৃষিপ্রথার কারণে এই ঝড় আরো ঘনঘন ও মারাত্মক হয়ে উঠছে। জাতিসংঘের বিশ্ব আবহাওয়া সংস্থা (WMO) এক সর্বশেষ প্রতিবেদনে জানায়, ধুলিঝড় এখন প্রতিবছর প্রায় ৭০ লাখ মানুষের অকালমৃত্যুর কারণ হয়ে দাঁড়াচ্ছে।

    এই ঝড়ের প্রভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে অন্তত ১৫০টি দেশের ৩৩ কোটি মানুষ। তাদের স্বাস্থ্য, জীবনযাত্রা ও অর্থনীতি—সবই এই সংকটের ছোবলে বিপর্যস্ত। গত শনিবার জাতিসংঘ সাধারণ পরিষদ “আন্তর্জাতিক ধুলিঝড় প্রতিরোধ দিবস” পালন করেছে। সেই সঙ্গে ২০২৫ থেকে ২০৩৪ সাল পর্যন্ত সময়কে ঘোষণা করেছে “ধুলিঝড় প্রতিরোধের দশক” হিসেবে।

    জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি ফিলেমোন ইয়াং বলেছেন, “এই ঝড়গুলো হলো বর্তমান সময়ের সবচেয়ে অবহেলিত কিন্তু মারাত্মক বৈশ্বিক চ্যালেঞ্জ।” তাঁর মতে, জলবায়ু পরিবর্তন ও ক্ষয়িষ্ণু ভূমির পাশাপাশি অস্থায়ী কৃষিপদ্ধতি ধুলিঝড় বৃদ্ধির মূল কারণ।

    WMO-এর মহাসচিব সেলেস্টে সাওলো স্পষ্ট ভাষায় বলেন, “ধুলিঝড় মানে শুধু জানালার ধুলো বা ঝাপসা আকাশ নয়। এটা কোটি কোটি মানুষের স্বাস্থ্য ও জীবনের মানে ভয়াবহ প্রভাব ফেলছে।” তিনি জানান, এই ঝড় পরিবহন, কৃষি, সৌরবিদ্যুৎসহ নানা খাতে মারাত্মক ক্ষতি করছে। অনেক ক্ষেত্রে এটি অর্থনৈতিক বিপর্যয় ডেকে আনছে। জাতিসংঘের প্রতিনিধি লরা প্যাটারসন জানাচ্ছেন, প্রতিবছর প্রায় ২ বিলিয়ন টন ধুলা বাতাসে ছড়িয়ে পড়ে—যার ওজন মিসরের গিজার ৩০০টি পিরামিডের সমান। এই ধুলোর ৮০ শতাংশ আসে উত্তর আফ্রিকা ও মধ্যপ্রাচ্যের মরুভূমি অঞ্চল থেকে। তা বাতাসে ভেসে হাজার কিলোমিটার পাড়ি দিয়ে আফ্রিকা থেকে ক্যারিবিয়ান, এমনকি যুক্তরাষ্ট্র পর্যন্ত পৌঁছে যাচ্ছে।

    জাতিসংঘের আঞ্চলিক কমিশনের প্রধান রোলা দাস্তি বলছেন, ধুলিঝড় মোকাবিলায় মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকায় বছরে গড়ে ১৫০ বিলিয়ন ডলার ব্যয় হচ্ছে—যা অঞ্চলটির মোট জিডিপির প্রায় ২.৫ শতাংশ। তিনি আরো জানান, এই বসন্তেই ইরাক, কুয়েত ও ইরানে একের পর এক ভয়াবহ ধুলিঝড় হয়েছে। হাসপাতালে রোগীর ভিড় বেড়েছে, বন্ধ রাখতে হয়েছে স্কুল ও অফিস।

    জাতিসংঘের তথ্য অনুযায়ী, ২০০৩-২০০৭ সালের মধ্যে ২.৯ বিলিয়ন মানুষ বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO) নির্ধারিত নিরাপদ ধুলিকণা সীমা ছাড়িয়ে গিয়েছিল। ২০১৮-২০২২ সালে এই সংখ্যা বেড়ে ৩.৮ বিলিয়নে দাঁড়িয়েছে। অর্থাৎ, বিশ্বের প্রায় অর্ধেক মানুষই এখন এই মারাত্মক ঝুঁকির মুখে। শুধু মরুভূমি অঞ্চলেই নয়, ধুলিঝড়ের আঘাত উন্নত দেশেও অনুভূত হচ্ছে। ২০১৭ সালে যুক্তরাষ্ট্রে বায়ু ক্ষয় ও ধুলিঝড়ের কারণে ১৫৪ বিলিয়ন ডলারের ক্ষতি হয়েছে—যা ১৯৯৫ সালের তুলনায় চারগুণ বেশি।

    বিশেষজ্ঞরা বলছেন, এখনই টেকসই ভূমি ব্যবহার, পরিবেশবান্ধব কৃষি পদ্ধতি ও ধুলিঝড় পূর্বাভাস ব্যবস্থার উন্নয়ন ছাড়া উপায় নেই। না হলে এই সংকট হয়ে উঠবে আরো প্রাণঘাতী ও ব্যয়বহুল। এখন প্রয়োজন দ্রুত ও সমন্বিত উদ্যোগ।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আন্তর্জাতিক

    ফের হরমুজ প্রণালি বন্ধ করল ইরান

    এপ্রিল 18, 2026
    আন্তর্জাতিক

    যুক্তরাষ্ট্র-ইরান সংলাপে যেভাবে নতুন কূটনৈতিক উচ্চতায় উঠল পাকিস্তান

    এপ্রিল 18, 2026
    আন্তর্জাতিক

    ইসলামাবাদে সোমবার যুক্তরাষ্ট্র-ইরানের দ্বিতীয় দফা শান্তি আলোচনা

    এপ্রিল 18, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ক্রেতারা ভারত-চীন ছাড়ছে, বাংলাদেশ পাচ্ছে অর্ডার

    অর্থনীতি আগস্ট 15, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025

    বরিশালের উন্নয়ন বঞ্চনা: শিল্প, যোগাযোগ, স্বাস্থ্য ও পর্যটন খাতে নেই অগ্রগতি

    মতামত এপ্রিল 22, 2025

    টেকসই বিনিয়োগে শীর্ষে থাকতে চায় পূবালী ব্যাংক

    অর্থনীতি আগস্ট 15, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsAppp

    01339-517418

    Copyright © 2025 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.