Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice বুধ, এপ্রিল 15, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » পুতিন সবাইকে ঠকালেও আমাকে পারেনি: ট্রাম্প
    আন্তর্জাতিক

    পুতিন সবাইকে ঠকালেও আমাকে পারেনি: ট্রাম্প

    এফ. আর. ইমরানজুলাই 15, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    —ইউক্রেন যুদ্ধ নিয়ে হোয়াইট হাউসে বিস্ফোরক মন্তব্য

    রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যুক্তরাষ্ট্রের চার প্রেসিডেন্টকে ধোঁকা দিলেও তাঁকে পারেননি- এমন দাবি করেছেন বর্তমান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, “বিল ক্লিনটন, জর্জ বুশ, ওবামা ও বাইডেন- সবাইকে পুতিন ঠকিয়েছে- কিন্তু আমাকে নয়।”

    মঙ্গলবার (১৫ জুলাই) টিআরটি ওয়ার্ল্ডের এক প্রতিবেদনে জানানো হয়, সোমবার হোয়াইট হাউসে ন্যাটোর মহাসচিব মার্ক রুটের সঙ্গে বৈঠকে এসব মন্তব্য করেন ট্রাম্প। সেখানে ইউক্রেন যুদ্ধ, পুতিনের ভূমিকা ও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতি নিয়ে সরাসরি কথা বলেন তিনি।

    ট্রাম্প বলেন, “এই যুদ্ধটা আমার নয়, বাইডেনের যুদ্ধ। এটা রিপাবলিকানদেরও নয়। আমি চাই আমেরিকা এই যুদ্ধ থেকে বেরিয়ে আসুক। এই যুদ্ধ হতোই না, হওয়া উচিতও হয়নি।”

    এদিন তিনি রাশিয়ার প্রতি ৫০ দিনের সময়সীমা বেঁধে দেন। বলেন, “রাশিয়া যদি এই সময়ের মধ্যে ইউক্রেনে হামলা বন্ধ না করে, তাহলে আমরা কঠোর নতুন অর্থনৈতিক নিষেধাজ্ঞা জারি করব।”

    পুতিনের প্রতি হতাশা প্রকাশ করে ট্রাম্প আরো বলেন, “আমি ভেবেছিলাম, দুই মাস আগেই শান্তিচুক্তি হয়ে যাবে। কিন্তু সেটা হয়নি।”

    এই বৈঠকে ট্রাম্প ও ন্যাটো মহাসচিব ঘোষণা দেন, ন্যাটো জোট যুক্তরাষ্ট্র থেকে বিলিয়ন ডলারের অস্ত্র কিনবে। এর মধ্যে ‘প্যাট্রিয়ট’ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থাও থাকবে, যা পরে ইউক্রেনে পাঠানো হবে।

    ন্যাটো প্রধান রুটে বলেন, “এই চুক্তি অনেক বড়। এতে যুক্তরাষ্ট্রের ওপর চাপ কিছুটা কমবে। ইউরোপীয় দেশগুলোও এখন সহযোগিতা করছে।”

    অস্ত্র সহায়তায় অংশ নিচ্ছে জার্মানি, কানাডা, ডেনমার্ক, ফিনল্যান্ড, নেদারল্যান্ডস, নরওয়ে, সুইডেন ও যুক্তরাজ্য।

    প্রসঙ্গত, দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নেওয়ার পর ট্রাম্প পুতিনের সঙ্গে সম্পর্ক উন্নয়নের চেষ্টা করেছিলেন। সে সময় তিনি বলেছিলেন, ২৪ ঘণ্টার মধ্যে ইউক্রেন যুদ্ধ বন্ধ করবেন। কিন্তু বাস্তবে পরিস্থিতি ভিন্ন দিকে যায়। পুতিন যুদ্ধ থামানোর পরিবর্তে ইউক্রেনে মিসাইল ও ড্রোন হামলা চালিয়ে যান। পাল্টা জবাবে ইউক্রেনও রাশিয়ার মূল ভূখণ্ডে হামলা বাড়িয়ে দেয়।

    ট্রাম্প বলেন, “আমি বাড়ি ফিরে মেলানিয়াকে বলি-  ‘আজ পুতিনের সঙ্গে দারুণ কথা হয়েছে।’ ও বলে- ‘তখনই তো একটা শহরে বোমা পড়েছে।’”

    পুতিন সম্পর্কে মন্তব্য করে তিনি বলেন, “আমি বলছি না সে খুনী। তবে ও এক কঠিন মানুষ।”

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আন্তর্জাতিক

    ভারতে তাপবিদ্যুৎ কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণে নিহত ১১

    এপ্রিল 15, 2026
    আন্তর্জাতিক

    দ্বিতীয় দফার আলোচনায়ও নেতৃত্বে থাকছেন জেডি ভ্যান্স

    এপ্রিল 15, 2026
    আন্তর্জাতিক

    যুক্তরাষ্ট্র-ইরান পরবর্তী সংলাপ: আলোচনায় ২ ভেন্যু

    এপ্রিল 14, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ক্রেতারা ভারত-চীন ছাড়ছে, বাংলাদেশ পাচ্ছে অর্ডার

    অর্থনীতি আগস্ট 15, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025

    বরিশালের উন্নয়ন বঞ্চনা: শিল্প, যোগাযোগ, স্বাস্থ্য ও পর্যটন খাতে নেই অগ্রগতি

    মতামত এপ্রিল 22, 2025

    টেকসই বিনিয়োগে শীর্ষে থাকতে চায় পূবালী ব্যাংক

    অর্থনীতি আগস্ট 15, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsAppp

    01339-517418

    Copyright © 2025 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.