Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, নভে. 22, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » যুক্তরাষ্ট্রে ফিলিস্তিন-বিদ্বেষের কারণ কী?
    আন্তর্জাতিক

    যুক্তরাষ্ট্রে ফিলিস্তিন-বিদ্বেষের কারণ কী?

    এফ. আর. ইমরানজুলাই 15, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    জেরুজালেমের কেন্দ্রস্থলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েলে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মাইক হাকাবির একটি ব্যানার। ছবি: এএফপি
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    ২০২৫ সালের এপ্রিল থেকে, শ্বেতাঙ্গ ইভানজেলিক্যাল আমেরিকান প্রোটেস্টান্ট ও ব্যাপটিস্ট ধর্মযাজক মাইক হাকাবি ইসরায়েলে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করছেন। একজন ডানপন্থী ধর্মান্ধ ও রিপাবলিকান দলের সাবেক প্রেসিডেন্ট পদপ্রার্থী হাকাবি পূর্বে আরকানসাসের গভর্নর ছিলেন।

    তিনি তার প্রোটেস্টান্ট ধর্মীয় উন্মাদনার অংশ হিসেবে বিশ্বাস করেন যে “ফিলিস্তিনি বলে কিছু নেই” এবং ফিলিস্তিনি পরিচয় কেবল “ইসরায়েলের কাছ থেকে জমি ছিনিয়ে নেওয়ার রাজনৈতিক কৌশলমাত্র”।

    সর্বশেষ, রাষ্ট্রদূত গাজার ফিলিস্তিনিদের “দুষ্ট, অসভ্য বর্বর” বলে বর্ণনা করেছেন- যা মিশনারি, উপনিবেশবাদী ও অন্যান্য “সভ্যতাদানকারী” শক্তির ঐতিহ্যের সঙ্গতিপূর্ণ।

    হাকাবি ফিলিস্তিনিদের রাষ্ট্র গঠনের বিরোধিতা করেন এবং ফিলিস্তিনি ভূমিতে ইসরায়েলি বসতি স্থাপনকে উপনিবেশবাদ না মেনে কেবল শহর উন্নয়ন হিসেবে খারিজ করে দেন।

    ইসরায়েলি বসতিকে অনেক সময় “সেটেলমেন্ট” বলা হলেও হাকাবি সেগুলোকে “কমিউনিটি”, “পাড়া-মহল্লা” বা “শহর” বলে দাবি করেন। হাকাবি তার শৈশব থেকেই ইসরায়েল ও ইহুদি জাতির প্রতি ধর্মীয় মোহে আচ্ছন্ন। ১৯৭৩ সাল থেকে তিনি একশ’র বেশি বার ইসরায়েল ভ্রমণ করেছেন। তবে তিনি একা নন।

    চলতি মাসের শুরুতে, “ক্রিশ্চিয়ানস ইউনাইটেড ফর ইসরায়েল” (CUFI)- যুক্তরাষ্ট্রে সবচেয়ে বড় প্রো-ইসরায়েল গোষ্ঠী, যার সদস্যসংখ্যা ১ কোটিরও বেশি- ওয়াশিংটন ডিসির কাছাকাছি তাদের বার্ষিক সম্মেলন করেছে। এই সম্মেলনে প্রতিবছর শীর্ষ সরকারি কর্মকর্তা ও আইনপ্রণেতারা অংশ নেন এবং এটিকে একটি “তিন দিনের ইসরায়েল প্রেম-উৎসব” বলা হয়, যার শেষ দিন কংগ্রেসে লবিংয়ের মাধ্যমে শেষ হয়।

    CUFI হাকাবির নিয়োগকে স্বাগত জানিয়েছে এবং মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর প্রশংসা করেছে, যিনি প্রতিশ্রুতি দিয়েছেন- এই প্রশাসন হবে “সম্ভবত মার্কিন ইতিহাসে সবচেয়ে প্রো-ইসরায়েল”। এই মতবাদ কোনও প্রান্তিক চিন্তাধারা নয়; বরং মার্কিন ইসরায়েল নীতিকে প্রভাবিতকারী প্রধান ধর্মীয় ধারা- যার শিকড় রয়েছে বহু শতাব্দী পুরনো ধর্মতত্ত্ব ও সাম্রাজ্যবাদের ঐতিহাসিক ভিত্তিতে।

    হাকাবির মতো আধুনিক প্রচারকেরা সেই দীর্ঘধারার অংশ, যা প্রোটেস্টান্ট সংস্কার আন্দোলন এবং ১৬শ শতকে সৃষ্ট মিলেনারিয়ান (হাজার বছর পর খ্রিষ্টের আগমন) চিন্তার মধ্য দিয়ে তৈরি হয়েছে। এই আন্দোলন ইউরোপীয় ইহুদিদের ফিলিস্তিনে ফিরিয়ে আনা এবং তাদের প্রোটেস্টান্ট ধর্মে ধর্মান্তরিত করার পক্ষে ছিল- যাতে তথাকথিত যীশু খ্রিষ্টের দ্বিতীয় আগমন তরান্বিত হয়।

    সাম্রাজ্যিক ভিত্তি-

    ইহুদি জায়নবাদের উদ্ভবের ৩০০ বছর আগেই ইভানজেলিক্যাল প্রোটেস্টান্ট জায়নবাদের উত্থান ঘটে। এই প্রোটেস্টান্ট জায়নবাদই ভবিষ্যতের ইসরায়েল রাষ্ট্রের জন্য আদর্শিক ভিত্তি গড়ে দেয়। ১৮শ শতকের শেষ দিকে ইংল্যান্ডে প্রোটেস্টান্ট মিশনারি উন্মাদনার উত্থান ঘটে, যা পূর্ব প্রশ্ন ও ইহুদি প্রশ্নের সাথে মিলে যায়।

    এটি পুনরায় উত্থাপন করে ক্রুসেডের সেই পুরোনো লক্ষ‍্য- “পবিত্র ভূমি”র ওপর মুসলিম নিয়ন্ত্রণের অবসান। সেই সঙ্গে মিলেনারিয়ান ও “রিস্টোরেশনিস্ট” প্রকল্পগুলো আবার শুরু হয়- ইউরোপীয় ইহুদিদের খ্রিষ্টান বানিয়ে ফিলিস্তিনে “ফিরিয়ে” নেওয়া। এই সময়েই ব্রিটিশ সাম্রাজ্যবাদের স্বর্ণযুগ শুরু হয়।

    ব্রিটেনের দুটি মিশনারি সংগঠন ফিলিস্তিন ও আশপাশের অঞ্চলে সক্রিয় হয়: ১৭৯৯ সালে প্রতিষ্ঠিত “চার্চ মিশনারি সোসাইটি ফর আফ্রিকা অ্যান্ড দ্য ইস্ট (CMS)” এবং ১৮০৯ সালে প্রতিষ্ঠিত “লন্ডন সোসাইটি ফর প্রোমোটিং ক্রিশ্চিয়ানিটি অ্যামাং দ্য জিউজ”, যা “লন্ডন জিউজ সোসাইটি (LJS)” নামে পরিচিত।

    পরেরটি প্রতিষ্ঠা করেন প্রোটেস্টান্ট ধর্মে ধর্মান্তরিত দুই জার্মান ইহুদি। এটি প্রতিষ্ঠিত হয়েছিল ইভানজেলিক্যাল অ্যাঙ্গলিক্যান গোষ্ঠী “ব্রিটিশ বাইবেল সোসাইটি”র তত্ত্বাবধানে, যার মিশনারি শাখা ছিল ক্ল্যাফাম সেক্ট, প্রতিষ্ঠাতা উইলিয়াম উইলবারফোর্স। এই ক্ল্যাফাম সেক্ট জোসেফ স্যামুয়েল ক্রিশ্চিয়ান ফ্রেডরিক ফ্রেই (১৭৪৮–১৮২৭)-কে লন্ডনে আমন্ত্রণ জানায়- যিনি জোসেফ স্যামুয়েল লেভি নামে বার্লিনে জন্মগ্রহণ করেন- যাতে তিনি ব্রিটিশ ইহুদিদের ধর্মান্তরিত করেন, যা LJS গঠনের ভিত্তি তৈরি করে।

    CMS ও LJS উভয় সংস্থাই ব্রিটিশ সমাজ ও রাজনীতির অভিজাত শ্রেণির দ্বারা পৃষ্ঠপোষকতা পায়, যার মধ্যে ছিলেন তৎকালীন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী লর্ড পামারস্টন ও তার ইভানজেলিক্যাল জামাতা লর্ড শ্যাফটসবারি (পূর্বতন লর্ড অ্যাশলে)।

    পামারস্টন এমনকি অটোমান সুলতানের কাছে ইউরোপীয় ইহুদিদের ফিলিস্তিনে “ফিরিয়ে” নেওয়ার অনুমতি চেয়ে আবেদন করেন।

    ১৮৩০ সালে ব্রিটেনের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্বগ্রহণের পর, পামারস্টন ইহুদি “পুনর্বাসনের” প্রবল সমর্থক হন। LJS ব্রিটেনে বহু ইহুদিকে ধর্মান্তরিত করে, যাদের মধ্যে ২৫০ জন অ্যাঙ্গলিক্যান যাজক হন- অনেকেই ছিলেন সাবেক রাব্বি ও ধর্মশাস্ত্র বিশারদ। ১৮৪১ সাল নাগাদ, ক্যান্টারবারির আর্চবিশপ LJS-এর পৃষ্ঠপোষক পদে অধিষ্ঠিত হন।

    ‘শান্তিপূর্ণ’ ক্রুসেডাররা-

    ধর্মান্ধ ইভানজেলিক্যাল আমেরিকান, জার্মান, সুইডিশ ও অন্যান্যরা ১৯ শতক জুড়ে এই নতুন “শান্তিপূর্ণ ক্রুসেড”-এ যোগ দেন, যার লক্ষ্য ছিল ইহুদিদের ধর্মান্তর ও ফিলিস্তিন দখল।

    প্রথম বিশ্বযুদ্ধের সময়, ব্রিটিশ সরকারে থাকা সব নেতাই- প্রধানমন্ত্রী ডেভিড লয়েড জর্জ থেকে পররাষ্ট্রমন্ত্রী আর্থার বেলফোর পর্যন্ত- ধর্মান্ধ ইভানজেলিক্যাল খ্রিষ্টান ছিলেন, যারা ফিলিস্তিনে ইহুদি “পুনর্বাসনের” পক্ষে ছিলেন, যা ১৯১৭ সালে “বেলফোর ঘোষণায়” রূপ নেয়।

    যুক্তরাষ্ট্রে, ইভানজেলিক্যাল খ্রিষ্টান জায়নবাদ ১৯ শতকের মাঝামাঝি সময়ে ফিলিস্তিনে একাধিক কলোনি প্রতিষ্ঠার মধ্য দিয়ে প্রকাশ পায়, যার উদ্দেশ্য ছিল ইহুদিদের ধর্মান্তর করে যীশুর দ্বিতীয় আগমন ত্বরান্বিত করা। এই ধারা ২০ শতকে কমে যায়নি- বরং ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার পর এবং বিশেষ করে ১৯৬৭ সালের যুদ্ধের পর তা আরও তীব্র হয়।

    জেরি ফ্যালওয়েল ও প্যাট রবার্টসন ছিলেন ইসরায়েলপন্থী প্রোটেস্টান্ট ধর্মান্ধদের মধ্যে অন্যতম। এমনকি সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটনও একজন ইভানজেলিক্যাল ঘরানার সমর্থক ছিলেন। এই ধর্মান্ধ ইভানজেলিক্যাল ধারার উত্তরসূরি হচ্ছেন মার্কিন রাষ্ট্রদূত মাইক হাকাবি।

    ঐশী ম্যান্ডেট-

    ইসরায়েল যে ঈশ্বরের পক্ষেই আছে, এ বিশ্বাস হাকাবির এবং তা অধিকাংশ ইভানজেলিক্যাল খ্রিষ্টানই শেয়ার করেন। তার মতে, ইসরায়েলিরা ফিলিস্তিনি ও আরবদের বিরুদ্ধে বিজয় লাভ করেছে কোনো উন্নত সামরিক শক্তি বা বায়ু ক্ষমতার কারণে নয়।

    বরং “তারা জয় পেয়েছে কারণ তারা লড়েছে এই বিশ্বাস নিয়ে- যদি হারে, তাহলে তারা কেবল জমি হারাবে না বরং সেই ভূমি হারাবে যা ঈশ্বর ৩,৫০০ বছর আগে তাদের দিয়েছিলেন। এ কারণেই আমি নিশ্চিত- ঈশ্বর নিজে তার জাতির পক্ষে হস্তক্ষেপ করেছেন”, বলেন হাকাবি।

    ইসরায়েল হেরিটেজ ফাউন্ডেশন আয়োজিত এক নৈশভোজে হাকাবি বলেন, “আমরা বিশ্বাস করি- আমরা ঈশ্বরের কাছে নত হই। আমরা তাকে সৃষ্টি করিনি, তিনিই আমাদের সৃষ্টি করেছেন। এবং আমাদের দায়িত্ব তার আইন মানা, আমাদের তৈরি আইন ঈশ্বরকে মানতে বলা নয়।”

    হাকাবির ইসরায়েলপ্রীতি এতটাই চরম যে তা অনেক ইসরায়েলপন্থী আমেরিকানকেও বিব্রত করেছে।

    ২০১৫ সালে প্রেসিডেন্ট পদপ্রার্থী থাকাকালীন, তৎকালীন প্রেসিডেন্ট বারাক ওবামা ইরান পারমাণবিক চুক্তি ঘোষণা করলে হাকাবি মন্তব্য করেন- ওবামা ইহুদিদের “চুল্লির দরজায় নিয়ে যাচ্ছেন।” এই বক্তব্যের জন্য এমনকি কট্টর ইসরায়েলপন্থী অ্যান্টি-ডিফামেশন লিগ এবং তৎকালীন মার্কিন রাষ্ট্রদূত রন ডারমার তাকে ভর্ৎসনা করেন। তবু হাকাবি অনড়।

    তিনি বাইবেলের উদ্ধৃতি দেন- “যারা ইসরায়েলকে আশীর্বাদ করে, তারাও আশীর্বাদ পায়; যারা অভিশাপ দেয়, তারাও অভিশপ্ত হয়।”

    নতুন ক্রুসেডাররা-

    ট্রাম্প প্রশাসনের দ্বারা ইসরায়েল সমর্থনে ব্যবহৃত হাকাবি একমাত্র প্রোটেস্টান্ট ধর্মান্ধ নন।

    যুক্তরাষ্ট্র-সমর্থিত “গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন”- যা বর্তমানে গাজায় চলমান গণহত্যায় অংশ নিচ্ছে- এর চেয়ারম্যানও একজন ইভানজেলিক্যাল উগ্রপন্থী: রেভারেন্ড ড. জনি মুর, যিনি ট্রাম্পের প্রথম মেয়াদে হোয়াইট হাউজের উপদেষ্টা ছিলেন।

    মুর ট্রাম্পের “গাজা রিভিয়েরা” ভাবনার সমর্থক। তার “ব্যক্তিগত যাত্রায়” রয়েছে থিওডর হার্জলের ডায়েরি অধ্যয়ন এবং জায়নবাদের ইতিহাসে খ্রিষ্টানদের ভূমিকা অনুসন্ধান।

    জেরি ফ্যালওয়েলের সাবেক সহকারী মুর বহু জায়নবাদী প্রতিষ্ঠান থেকে পুরস্কৃত হয়েছেন, তার অটল ইসরায়েলপ্রীতির জন্য।

    মুর, হাকাবি ও রুবিও (আরেকজন ইভানজেলিক্যাল খ্রিষ্টান, যিনি ক্যাথলিসিজম ও প্রোটেস্টান্টিজমের মধ্যে দোদুল্যমান)- এরা কেউ বিচ্যুতি নয়। বরং তারা হচ্ছে এমন এক গভীর প্রোথিত ইভানজেলিক্যাল জায়নবাদের বর্তমান রূপ, যা এখন রাষ্ট্রীয় নীতিতে, সরকারি পদে ও প্রভাবশালী রাজনৈতিক নেটওয়ার্কে কাজ করছে।

    সাম্রাজ্যিক সংযোগ-

    ১৮ ও ১৯ শতকের শেষভাগে ইভানজেলিক্যাল প্রোটেস্টান্ট জায়নবাদের উত্থান এবং ইউরোপীয় বিশেষ করে ব্রিটিশ সাম্রাজ্যবাদের উত্থান ছিল সমসাময়িক। এটি কোনও কাকতালীয় বিষয় ছিল না।

    ব্রিটিশ সাম্রাজ্যবাদ ইভানজেলিক্যাল উন্মাদদের জন্য ব্রিটেনের বাইরেও মিশনারির ক্ষেত্র তৈরি করে দেয়। এই মিশনারিরা প্রায়ই সাম্রাজ্য বিস্তারের আগে পাঠানো হতো, আগাম জমি প্রস্তুতের জন্য। কেনিয়া, নিউজিল্যান্ড, সিয়েরা লিওন বা ফিলিস্তিন- যেখানেই হোক, ইভানজেলিক্যাল প্রোটেস্টান্ট ধর্মমত ব্রিটিশ সাম্রাজ্যবাদের পরিপূরক ছিল। ফিলিস্তিন ও ইহুদিদের ক্ষেত্রে, বিষয়টি আরো তাৎপর্যপূর্ণ, কারণ এই ভূমি থেকেই খ্রিষ্টধর্ম ও ইহুদিধর্মের উৎপত্তি।

    ১৯৬৭ সালের যুদ্ধের পর মার্কিন সমর্থন নিশ্চিত হতেই, আমেরিকান ইভানজেলিক্যালদের মধ্যে ইসরায়েল সমর্থনের জোয়ার শুরু হয়- যা কাকতালীয় নয়।

    ইভানজেলিক্যাল খ্রিষ্টানদের জায়নবাদী অবস্থান কেবল তাদের ধর্মীয় উন্মাদনা ও মার্কিন সাম্রাজ্যবাদী জাতীয়তাবাদের ফলই নয়- তারা ফিলিস্তিনিদের ঘৃণা করে, কারণ ফিলিস্তিনিরা তাদের “ঈশ্বর-নির্বাচিত জাতি”র শত্রু এবং মধ্যপ্রাচ্যে মার্কিন সাম্রাজ্যিক স্বার্থের প্রতিপক্ষ হিসেবে বিবেচিত।

    এই সমর্থন একটি গণহত্যাকারী রাষ্ট্রের পক্ষে এবং তা তাদের ধর্মবিশ্বাস থেকে উৎসারিত- তার বিরুদ্ধ নয়। এ কারণেই মার্কিন ইভানজেলিক্যাল খ্রিষ্টানরা বাকি বিশ্ব উপেক্ষা করে তাদের বাইবেলীয় ও জাতীয়তাবাদী মতবাদ আঁকড়ে ধরে থাকে।

    • জোসেফ মাসাদ নিউ ইয়র্কের কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের আধুনিক আরব রাজনীতি এবং বৌদ্ধিক ইতিহাসের অধ্যাপক। সূত্র: মিডল ইস্ট আই
    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আন্তর্জাতিক

    গাজায় যুদ্ধবিরতির মধ্যেও ইসরাইলি হামলায় নিহত ৪

    নভেম্বর 22, 2026
    আন্তর্জাতিক

    ‘কিলার রোবট’ নিয়ন্ত্রণে চুক্তির খসড়া প্রণয়নে একমত ১২৮ দেশ

    নভেম্বর 21, 2026
    বিশ্ব অর্থনীতি

    চীনে প্রায় ৯ লাখ এআই চিপ রফতানির অনুমোদন যুক্তরাষ্ট্রের

    নভেম্বর 21, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.