পূর্ব ইরাকের আল-কুত শহরের একটি শপিংমলে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ৫০ জনের মৃত্যু হয়েছে বলে দেশটির সরকারি বার্তা সংস্থা আইএনএ জানিয়েছে। বৃহস্পতিবার সকালে ওয়াসিত প্রদেশের গভর্নরকে উদ্ধৃত করে এ তথ্য প্রকাশ করেছে সংবাদমাধ্যম। সূত্র: রয়টার্স
সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, পাঁচতলা একটি ভবন সম্পূর্ণরূপে আগুনে পুড়ে যাচ্ছে এবং দমকলকর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন। তবে রয়টার্স এই ভিডিওগুলোর সত্যতা স্বাধীনভাবে যাচাই করতে পারেনি।
আগুন লাগার সঠিক কারণ এখনো জানা যায়নি। ওয়াসিত প্রদেশের গভর্নর মোহাম্মদ আল-মিয়াহি জানিয়েছেন, প্রাথমিক তদন্তের ফলাফল আগামী ৪৮ ঘণ্টার মধ্যে ঘোষণা করা হবে।
গভর্নরের বরাত দিয়ে আইএনএ আরো জানিয়েছে, ‘আমরা ভবন ও শপিং মলের মালিকের বিরুদ্ধে মামলা করেছি।’

