৯ বছর বয়সী এক ছাত্রী হৃদরোগে আক্রান্ত হয়ে হঠাৎ অজ্ঞান হয়ে মারা গেছে। ডাক্তারদের প্রাথমিক ধারণা অনুযায়ী, হৃদরোগই এই মৃত্যুর কারণ। সোমবার সকালে স্কুলে এসে প্রার্থনায় অংশ নেয়া ওই ছাত্রী দুপুরের খাবার খাওয়ার সময় টিফিন খোলার পরই অজ্ঞান হয়ে যায়।
স্কুল শিক্ষকরা তাকে দ্রুত কমিউনিটি হেলথ সেন্টারে নিয়ে যান। চিকিৎসকরা জানান, মেয়েটি অচেতন অবস্থায় ভর্তি হয়েছিলেন। তার নাড়ি চলছিল না, রক্তচাপ ও শ্বাস-প্রশ্বাস বন্ধ ছিল। তারা সিপিআর, অক্সিজেন ও জরুরি ইনজেকশন দিয়ে জীবন রক্ষা করার চেষ্টা করেন।
কিছুটা সাড়া পেয়ে দ্রুত তাকে জেলা হাসপাতালে পাঠানো হয়, কিন্তু হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়।
স্কুলের প্রধান শিক্ষক জানান, মেয়েটি কয়েক দিন আগে সর্দি-কাশিতে ভুগছিল, তবে সোমবার সুস্থ ছিল বলে মনে হয়েছে।
চিকিৎসকরা বলেন, শিশুদের মধ্যে হার্ট অ্যাটাক বিরল হলেও জন্মগত কোনো হৃদরোগ বা শরীরে বৈদ্যুতিক সংকেতজনিত সমস্যা থাকতে পারে। প্রায় দেড় ঘণ্টা মেয়েটিকে বাঁচানোর চেষ্টা করা হয়েছিল। ময়নাতদন্ত ছাড়া মৃত্যুর সঠিক কারণ বলা সম্ভব নয়, তবে উপসর্গ দেখে মনে হচ্ছে হৃদযন্ত্রজনিত সমস্যা ছিল।
মেয়েটির নাম প্রচি কুমাওত। রাজস্থানের সিকার জেলার ডান্তা শহরের একটি স্কুলে এই ঘটনা ঘটে। প্রচির পরিবার তার মরদেহ বাড়িতে নিয়ে গেছেন এবং ময়নাতদন্ত করাতে রাজি হননি। তারা জানান, মেয়েটির কোনো বড় শারীরিক সমস্যা ছিল না এবং আকস্মিক মৃত্যুর কারণে গভীর শোকাহত।

