Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, নভে. 22, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » সিরিয়ায় দারুজদের রক্ষায় ইসরায়েল
    আন্তর্জাতিক

    সিরিয়ায় দারুজদের রক্ষায় ইসরায়েল

    হাসিব উজ জামানজুলাই 17, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    দারুজ
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    সিরিয়ায় আবারও নতুন করে রক্তপাত এবং এইবার লক্ষ্যবস্তু হয়েছে দারুজ সম্প্রদায়। দীর্ঘ গৃহযুদ্ধ শেষে নতুন সরকারের হাত ধরে যখন দেশ পুনর্গঠনের চেষ্টা করছে, তখনই ফের মাথাচাড়া দিয়েছে ভয়ঙ্কর সাম্প্রদায়িক সহিংসতা।

    ১৩ জুলাই, দক্ষিণ সিরিয়ার দারুজ-সংখ্যাগরিষ্ঠ প্রদেশ সুইদায় এক দারুজ ব্যবসায়ী অপহৃত হন। এরপর থেকেই উত্তাল হয়ে ওঠে এলাকা। স্থানীয় দারুজ মিলিশিয়ারা সংঘর্ষে জড়িয়ে পড়ে সুন্নি বেদুইন যোদ্ধাদের সঙ্গে। কয়েকদিনের মধ্যেই নিহতের সংখ্যা পৌঁছায় ৩৫০-এ, জানায় সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস।

    ১৫ জুলাই, হঠাৎ করে যুক্ত হয়ে পড়ে ইসরায়েল। তারা দাবি করে, দারুজদের রক্ষা এবং তাদের ওপর সরকারি বাহিনীর হামলা ঠেকাতেই তারা সামরিক পদক্ষেপ নিচ্ছে।

    দারুজ কারা?

    দারুজরা একটি আরবভাষী ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়, যারা সিরিয়া, লেবানন, ইসরায়েল ও গোলান মালভূমিতে বসবাস করে। ধর্মবিশ্বাসে তারা শিয়া ইসলামের শাখা থেকে উদ্ভূত, তবে একান্ত নিজস্ব আধ্যাত্মিক পরিচয়ে গড়ে ওঠা এই সম্প্রদায়। সিরিয়ায় প্রায় ৫ লক্ষ দারুজ বাস করে, যা দেশটির মোট জনসংখ্যার প্রায় ৩ শতাংশ।

    ইসরায়েলে প্রায় দেড় লক্ষ দারুজ বাস করেন এবং তাদের অনেকেই ইসরায়েলি সেনাবাহিনীতে যোগ দেন—যার ফলে এ সম্প্রদায়কে ইসরায়েলের প্রতি ‘বিশ্বস্ত’ বলে বিবেচনা করা হয়।

    কেন ইসরায়েল হামলা চালাচ্ছে?

    ইসরায়েলের দাবি—দক্ষিণ সিরিয়ায় ইসলামপন্থী যোদ্ধাদের ঘাঁটি গড়ে উঠছে, যা তাদের নিরাপত্তার জন্য হুমকি। তাই তারা সেখানে একটি ‘নিরস্ত্রীকরণ অঞ্চল’ গঠন করতে চায়। সুইদায় ইসরায়েলি হামলা মূলত সরকারি বাহিনী ও যানবাহন লক্ষ্য করে চালানো হলেও, পরদিনই আঘাত হানে দামেস্কে—সরাসরি প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং সেনা সদর দপ্তরে।

    এই হামলার দৃশ্য সম্প্রচার করে সিরিয়া টিভি, যেখানে লাইভ চলাকালেই এক উপস্থাপক স্টুডিও ছেড়ে পালিয়ে যান—যা পুরো অঞ্চলে আতঙ্কের আবহ তৈরি করে।

    আন্তর্জাতিক প্রতিক্রিয়া

    যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানিয়েছেন, এই সহিংসতা নিয়ে তারা গভীর উদ্বেগে আছেন এবং অবিলম্বে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার পদক্ষেপ নিচ্ছেন।

    এদিকে, লেবানন, ইরাক, কাতার, জর্ডান, মিসর, কুয়েতসহ বেশ কয়েকটি আরব দেশ ইসরায়েলের হামলার নিন্দা জানিয়েছে। সৌদি আরব বলেছে, এই হামলা ছিল “ইসরায়েলের নগ্ন আগ্রাসন।” ইরান একে বলেছে “প্রত্যাশিত এবং পরিকল্পিত।” জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসও ইসরায়েলের এই পদক্ষেপকে “উস্কানিমূলক” বলে নিন্দা জানিয়েছেন।

    এরপর কী হতে পারে?

    দক্ষিণ সিরিয়ায় সাম্প্রতিক দারুজ-বেদুইন সংঘর্ষ এবং ইসরায়েলি হামলা দেশটির স্থিতিশীলতা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে। নতুন নেতা আহমেদ আল-শারাআ, যিনি এক সময় জিহাদি গ্রুপের সদস্য ছিলেন, এখন চেষ্টা করছেন বিভিন্ন গোষ্ঠীকে ঐক্যবদ্ধ করতে। তবে তার সরকারের ইসলামপন্থী চরিত্র অনেক সংখ্যালঘু সম্প্রদায়ের মনে সন্দেহের জন্ম দিচ্ছে।

    এ অবস্থায়, ইসরায়েল কৌশলগতভাবে দারুজ, কুর্দ এবং আলাউইদের সঙ্গে সম্পর্ক গড়ার চেষ্টা করছে—যারা নতুন সিরীয় শাসকদের চোখে সন্দেহের পাত্র হতে পারে।

    সিরিয়ার গৃহযুদ্ধ হয়তো আনুষ্ঠানিকভাবে শেষ হয়েছে, কিন্তু বাস্তবতা হলো—সংখ্যালঘুদের জন্য এই যুদ্ধ এখনও শেষ হয়নি।

    দারুজ
    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আন্তর্জাতিক

    গাজায় যুদ্ধবিরতির মধ্যেও ইসরাইলি হামলায় নিহত ৪

    নভেম্বর 22, 2026
    আন্তর্জাতিক

    ‘কিলার রোবট’ নিয়ন্ত্রণে চুক্তির খসড়া প্রণয়নে একমত ১২৮ দেশ

    নভেম্বর 21, 2026
    বিশ্ব অর্থনীতি

    চীনে প্রায় ৯ লাখ এআই চিপ রফতানির অনুমোদন যুক্তরাষ্ট্রের

    নভেম্বর 21, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.