Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, নভে. 22, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » জাতিসংঘ শান্তিরক্ষীদের গোপন অপকর্ম ফাঁস
    আন্তর্জাতিক

    জাতিসংঘ শান্তিরক্ষীদের গোপন অপকর্ম ফাঁস

    এফ. আর. ইমরানজুলাই 17, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    ইউরির শান্ত স্বভাব কামাতেকে আকৃষ্ট করে, এরপর তিন মাস সম্পর্ক ছিল তাদের মধ্যে। ছবি: বিবিসি
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    প্রচণ্ড রোদ আর তপ্ত বাতাসের মাঝেও বারো বছরের একটি মেয়ে, যাকে দিমিত্রি বলা হয়— এটা তার আসল নাম নয়- কঙ্গোর গোমা অঞ্চলে একটি অনানুষ্ঠানিক বসতি বিরেরেতে তার মায়ের লোহার পাতের তৈরি ঘরে লুকিয়ে থাকে।

    “তার কোঁকড়ানো চুল আর অপেক্ষাকৃত হালকা ত্বকের জন্য অন্য শিশুরা তাকে বিরক্ত করে, তাই সে সেসব মুখোমুখি হতে চায় না” জানুয়ারিতে এম টুয়েন্টি থ্রি বিদ্রোহীদের হাতে গোমার পতনের আগে তার মা কামাতে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির সঙ্গে কথা বলেছিলেন। “সে রাশিয়ান কিন্তু হয়তো তার আসল ঐতিহ্যের সঙ্গে কখনও জীবন যাপন করতে পারবে না” বললেন কামাতে।

    দিমিত্রি কঙ্গো গণতান্ত্রিক প্রজাতন্ত্রে জাতিসংঘের অর্গানাইজেশন স্ট্যাবিলাইজেশন মিশন (এমওএনইউএসসিও) থেকে সৃষ্ট এক বেদনাদায়ক উত্তরাধিকারের স্মৃতি।

    ১৯৯৯ সালের শেষে কঙ্গোতে শান্তিরক্ষী মোতায়েনের পর থেকে এই মিশন নারীদের ওপর যৌন শোষণ ও নির্যাতনের ব্যাপক অভিযোগের মুখোমুখি হয়েছে। কামাতে তার বিছানার নিচ থেকে একটি ধুলোমাখা বাক্স বের করে আনার আগে কিছু দ্বিধাগ্রস্ত হয়। বাক্সটির ভিতরে আছে ইউরির স্মৃতিচিহ্ন- একটি পুরনো সামরিক টুপি আর তাদের একসঙ্গে তোলা একটি ছবি। ইউরি দিমিত্রির বাবা, এমনটাই বলেছিলেন কামাতে।

    এক রাতে বাইরে যাওয়ার সময় ইউরির সঙ্গে তার পরিচয় হয়। ইউরির শান্ত স্বভাব তাকে আকৃষ্ট করেছিল। এরপর তিন মাস ধরে তাদের সম্পর্ক চলছিল।

    “সে অন্য পুরুষদের মতো ছিল না। সত্যিই ভালোবাসতো আর ভালো ব্যবহার করতো। জীবনযাপনের সেরা তিন মাস ছিল সেটা” স্মৃতিচারণ করেন কামাতে।

    অনেক শান্তিরক্ষীর মতো ইউরিও তার প্রকৃত পরিচয় কম প্রকাশ করত।

    “সে জাতিসংঘের শান্তিরক্ষী ছিল” জানালেন কামাতে।

    “যখন সে জানতে পারে আমি গর্ভবতী, আমার আর সন্তানের যত্ন নেওয়ার প্রতিশ্রুতি দেয়। কিন্তু তারপর একদিন কোনও কথা না বলে অদৃশ্য হয়ে যায়, যেন আমরা তার কেউ নই” বললেন কামাতে।

    কামাতে আরো জানালেন, ইউরির রাশিয়ান সঙ্গীর সঙ্গে তার আর যোগাযোগ নেই, কারণ ফোন নম্বরটি বন্ধ।

    ক্ষমতার অপব্যবহার-

    যদিও কামাতে স্বেচ্ছায় এই সম্পর্কে জড়িয়েছিলেন, ২০০৫ সালে জাতিসংঘের সাধারণ পরিষদে গৃহীত একটি প্রস্তাবে এ ধরনের সম্পর্ককে শোষণমূলক ধরা হয়।

    এ নীতিতে শান্তিরক্ষী ও স্থানীয় জনগোষ্ঠীর মধ্যে ক্ষমতার ভারসাম্যহীনতা স্বীকৃত হয়, যার কারণে যৌন সম্পর্ককে শোষণমূলক বিবেচনা করা হয়, এমনকি সম্মতিক্রমেও।

    জাতিসংঘ সদস্য দেশগুলোকে শান্তিরক্ষীদের দেশে ফেরত পাঠিয়ে এ ধরনের অপরাধের জন্য দায়বদ্ধ করার নির্দেশ দেয়া হয়।

    কামাতের প্রেমিকের অবস্থান জানতে চাইলে, এমওএনইউএসসিও মুখপাত্র এনডে লো জানান, মিশনে “শুধুমাত্র কয়েকজন পুলিশ অফিসার ও স্টাফ অফিসার সদর দফতরে কাজ করেন”।

    আইনি বাধ্যবাধকতার কারণে ২০১২ সালের পর দায়িত্ব পালনকারী রাশিয়ান অফিসারদের তথ্য তারা দিতে পারে না।

    ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি রাশিয়ান ভাষার সোশ্যাল মিডিয়া এবং অন্যান্য মাধ্যমে ইউরিকে খুঁজে বের করার চেষ্টা করলেও সফল হয়নি।

    গুরুতর অভিযোগ-

    খনিজ সম্পদ সমৃদ্ধ পূর্ব কঙ্গো দীর্ঘদিন ধরেই বিদ্রোহী গোষ্ঠী ও সরকারি বাহিনীর মধ্যে সংঘর্ষে দগ্ধ। জানুয়ারিতে রুয়ান্ডা-সমর্থিত এম টুয়েন্টি থ্রি বিদ্রোহীদের হাতে গোমার পতনে প্রায় সাত হাজার মানুষ নিহত হয়।

    জাতিসংঘ ধারণা করে, গোমায় বর্তমানে ৮০ লাখেরও বেশি মানুষ বাস্তুচ্যুত, যা বিশ্বের সবচেয়ে বড় অভ্যন্তরীণ বাস্তুচ্যুতি সংকট। দারিদ্র্য, খাদ্য, পানি ও আশ্রয়ের অভাবে নারীরা নানা রকম শোষণের ঝুঁকিতে রয়েছে।

    ব্রিটিশ সংবাদমাধ্যমটি যখন মারিয়া মাসিকার সঙ্গে কথা বলেছিল, তখন তিনি যুদ্ধবিধ্বস্ত সাকে শহর থেকে গোমায় এসেছেন। সরকারি সৈন্যরা বিদ্রোহীদের সঙ্গে লড়াই করেও পরাজিত হয়েছে।

    মারিয়া তখনও গুলির শব্দে আতঙ্কিত। ‘সে জানতো আমি বয়স্ক নই’

    মাসিকা তার আট বছর বয়সী মেয়ে কুইনকে দেখতে গোমা এসেছিলেন। কুইন তার নানির সঙ্গে থাকে।

    মাত্র ১৭ বছর বয়সে মিনুগি ঘাঁটিতে নিযুক্ত এক দক্ষিণ আফ্রিকান শান্তিরক্ষীর সঙ্গে মাসিকার সম্পর্ক হয়।

    “সে জানতো আমি প্রাপ্তবয়স্ক নই” বললেন মাসিকা।

    “সে ঘাঁটির কাছে বাড়ি ভাড়া করেছিল এবং যখন ডিউটি থাকতো না, তখন আমার সঙ্গে দেখা করত।”

    কুইন জন্মের পর সেই শান্তিরক্ষীর সঙ্গে আর যোগাযোগ হয়নি, মাসিকাকে একা ছেড়ে গেছে সে। মেয়ের ভরণপোষণের জন্য জীবনের ঝুঁকি নিয়ে এখন মাসিকা যৌনকর্মী হিসেবে কাজ করছেন।

    জাতিসংঘ শান্তিরক্ষী ও স্থানীয়দের সম্পর্কের বিষয়ে জিজ্ঞাসা করলে, দক্ষিণ আফ্রিকার জাতীয় প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, তারা অভিযোগগুলো গুরুত্ব সহকারে নিচ্ছে।

    “মিশনে সামরিক আদালতে যৌন শোষণ ও নির্যাতনের প্রমাণ পাওয়া গেছে, অন্যান্য শৃঙ্খলা লঙ্ঘনের অভিযোগও রয়েছে” বললেন বাহিনীর মুখপাত্র সিফিওয়ে লামিনি।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আন্তর্জাতিক

    গাজায় যুদ্ধবিরতির মধ্যেও ইসরাইলি হামলায় নিহত ৪

    নভেম্বর 22, 2026
    আন্তর্জাতিক

    ‘কিলার রোবট’ নিয়ন্ত্রণে চুক্তির খসড়া প্রণয়নে একমত ১২৮ দেশ

    নভেম্বর 21, 2026
    বিশ্ব অর্থনীতি

    চীনে প্রায় ৯ লাখ এআই চিপ রফতানির অনুমোদন যুক্তরাষ্ট্রের

    নভেম্বর 21, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.