Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, নভে. 22, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » সিরিয়ার ভয়াবহ সংঘর্ষে নিহত ৩৫০ ছাড়াল
    আন্তর্জাতিক

    সিরিয়ার ভয়াবহ সংঘর্ষে নিহত ৩৫০ ছাড়াল

    হাসিব উজ জামানজুলাই 17, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    সিরিয়া
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    সিরিয়ার দক্ষিণাঞ্চলীয় সুবাইদা প্রদেশে গত রোববার (১৩ জুলাই) থেকে শুরু হওয়া ভয়াবহ সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ৩৫০ ছাড়িয়েছে। নিহতদের মধ্যে রয়েছেন সাধারণ মানুষ, সশস্ত্র যোদ্ধা, সরকারি বাহিনীর সদস্য এবং একজন সাংবাদিক।

    এই তথ্য জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক যুদ্ধ পর্যবেক্ষক সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস (SOHR)। বৃহস্পতিবার (১৭ জুলাই) ফরাসি বার্তা সংস্থা এএফপি এক প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করে। এর আগে নিহতের সংখ্যা ৩০০ বলা হলেও সর্বশেষ তথ্যে নিহত বেড়ে ৩৫৮ জনে দাঁড়িয়েছে।

    পর্যবেক্ষক সংস্থার তথ্য অনুযায়ী,

    • ৭৯ জন দ্রুজ সশস্ত্র যোদ্ধা
    • ৫৫ জন সাধারণ মানুষ, যাদের মধ্যে ২৭ জনকে গুলি করে হত্যা করেছে দেশটির প্রতিরক্ষা ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সদস্যরা
    • ১৮৯ জন সরকারি বাহিনীর সদস্য (প্রতিরক্ষা ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়)
    • ১৮ জন বেদুইন যোদ্ধা

    নিহতদের মধ্যে রয়েছেন একজন মিডিয়া কর্মী হাসান আল-জাবি। সিরিয়ান সাংবাদিক ইউনিয়ন জানিয়েছে, তিনি পেশাগত দায়িত্ব পালনকালে একটি ‘অবৈধ সন্ত্রাসী গোষ্ঠীর’ গুলিতে নিহত হন। তবে তিনি কোন সংবাদমাধ্যমে কাজ করতেন, তা পরিষ্কারভাবে জানানো হয়নি।

    সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস আরও জানায়, দক্ষিণ সিরিয়ায় ইসরায়েলি বিমান হামলায় সিরীয় প্রতিরক্ষা ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আরও ১৫ জন সদস্য নিহত হয়েছেন। যদিও এ বিষয়ে সিরীয় বা ইসরায়েলি সরকার আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি।

    এই সংঘর্ষ ও সহিংসতার ফলে অঞ্চলটিতে পরিস্থিতি দিন দিন আরও উত্তপ্ত হয়ে উঠছে। বিশেষ করে দ্রুজ সম্প্রদায় এবং সরকারি বাহিনীর মধ্যে উত্তেজনা ব্যাপক আকার নিয়েছে। সংস্থাটি আশঙ্কা করছে, সহিংসতা আরও ছড়িয়ে পড়তে পারে।

    সিরিয়ার ভেতরকার যুদ্ধে এই ধরনের রক্তক্ষয়ী সংঘর্ষ দেশটির মানবাধিকার পরিস্থিতিকে আরও উদ্বেগজনক করে তুলছে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আন্তর্জাতিক

    গাজায় যুদ্ধবিরতির মধ্যেও ইসরাইলি হামলায় নিহত ৪

    নভেম্বর 22, 2026
    আন্তর্জাতিক

    ‘কিলার রোবট’ নিয়ন্ত্রণে চুক্তির খসড়া প্রণয়নে একমত ১২৮ দেশ

    নভেম্বর 21, 2026
    বিশ্ব অর্থনীতি

    চীনে প্রায় ৯ লাখ এআই চিপ রফতানির অনুমোদন যুক্তরাষ্ট্রের

    নভেম্বর 21, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.